নিজস্ব প্রতিবেদক: স্মার্টফোন বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে ভিভোর ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো এক্স৩০০ প্রো। অত্যাধুনিক ক্যামেরা প্রযুক্তি, শক্তিশালী পারফরম্যান্স ও প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে ফোনটি প্রযুক্তিপ্রেমীদের দৃষ্টি কেড়েছে।
ফোনটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের জাইস এপিও টেলিফটো ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেলের জাইস গিম্বেল গ্রেড ক্যামেরা, যা সিআইপিএ ৫.৫ স্ট্যাবিলাইজেশনের মাধ্যমে দূর থেকেও দেয় স্থির ও স্পষ্ট ছবি। ফ্রন্ট ও ব্যাকে ৫০ মেগাপিক্সেলের জাইস আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ৪কে ভিডিও রেকর্ডিং, স্টেজ মোড ২.০ ও ১২০ এফপিএস ডলবি ভিশন ভিডিও সুবিধা থাকায় ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি হয় আরও সহজ ও প্রফেশনাল।
ভিভো এক্স৩০০ প্রোতে ব্যবহৃত হয়েছে ডেডিকেটেড ভিএস১ ইমেজিং চিপ, যা লো-লাইট ও নাইট ফটোগ্রাফিতে পরিষ্কার ও ডিটেইলড আউটপুট নিশ্চিত করে। নতুন অরিজিন ওএস ৬ স্মুথ মাল্টিটাস্কিং ও উন্নত প্রোডাক্টিভিটি ফিচার যুক্ত করেছে।
ভিভো ও মিডিয়াটেকের যৌথভাবে তৈরি ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর, ৬৫১০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ ও ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সারাদিনের নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করে।
৬.৭৮ ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে, স্লিম ইউনিবডি ডিজাইন, আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং এবং প্রিমিয়াম ফিনিশ ফোনটিকে দিয়েছে একটি পূর্ণাঙ্গ ফ্ল্যাগশিপ পরিচয়।
সব মিলিয়ে, ভিভো এক্স৩০০ প্রো আধুনিক প্রযুক্তি ও নান্দনিকতার সমন্বয়ে স্মার্টফোন বাজারে একটি শক্ত অবস্থান তৈরি করেছে।
প্রিন্ট করুন









Discussion about this post