শনিবার, ১৬ মে, ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ২৯ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে বিএমডিএ’র নতুন উদ্যোগ

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শনিবার, ৩০ আগস্ট ২০২৫.১২:০৫ পূর্বাহ্ণ
বিভাগ - কৃষি, জাতীয়, পত্রিকা, শীর্ষ খবর, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ভূগর্ভস্থ পানির চাপ কমাতে বিএমডিএ’র নতুন উদ্যোগ
67
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

আসাদুজ্জামান রাসেল, রাজশাহী : রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে কৃষি সেচের জন্য দীর্ঘদিন ধরে অতিরিক্তভাবে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা চলছে। ফলে এ অঞ্চলের পানি স্তর দ্রুত নিচে নেমে যাছ, শুকিয়ে গেছে অগভীর নলকূপ এবং অনেক জায়গায় গভীর নলকূপ চালু রাখাও ব্যয়বহুল হয়ে উঠেছে। এই সংকট কাটিয়ে উঠতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) নতুন উদ্যোগ গ্রহণ করেছে।
এ উদ্যোগের আওতায় খাল, বিল ও পুকুর পুনঃখনন করা হবে এবং নদী ও জলাশয় থেকে পানি তুলে আধুনিক পাম্প এবং পাইপের মাধ্যমে কৃষিজমিতে সরবরাহ হবে। বিএমডিএ জানিয়েছে, প্রকল্পটির মাধ্যমে প্রায় তিন হাজার ৪৯০ হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে।
বিএমডিএ’র পরিকল্পনা হলো ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমিয়ে উপরিভাগের পানি ব্যবহার বাড়ানো। এ জন্য পুরোনো খাল ও দিঘি পুনঃখনন, খাল ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, নতুন পাম্প-হাউস ও পন্টুন বসানোর সঙ্গে সঙ্গে কৃষকদের জন্য পানি সরবরাহ নেটওয়ার্ক উন্নয়ন করা হবে।
বিএমডিএ’র প্রধান প্রকৌশলী (পানি ব্যবস্থাপনা) এক আলাপে বলেন, ‘বরেন্দ এলাকায় গত কয়েক দশকে টিউবওয়েলের মাধ্যমে পানি উত্তোলন এতটাই বেড়েছে যে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। আমরা এখন টেকসই সমাধান করতে চাই। প্রকল্প বাস্তবায়ন হলে কৃষকরা সহজে ও স্বল্প খরচে পানি পাবেন’।
এ অঞ্চলের কৃষকদের দাবি, গভীর নলকূপ থেকে সেচ দিতে তাদের প্রতি মৌসুমে খরচ বাড়ছে। বিদ্যুৎ বিল, ডিজেল খরচ ও যন্ত্রপাতি মেরামত মিলিয়ে উৎপাদন ব্যয় বেড়ে যায়। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে এসব ব্যয় কমবে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এক কৃষক জানান, আমরা ধান, গম, আলু, ডাল চাষ করি। কিন্তু সেচ দিতে খরচ অনেক বেশি হয়। যদি খাল আর পুকুর থেকে পানি পাই, তাহলে খরচ বাঁচবে। একই উপজেলার কৃষক রাশেদুল ইসলামও অভিযোগ জানান, এলাকায় পানির জন্য কৃষকের মধ্যে প্রতিযোগিতা লাগে। কেউ আগে মোটর চালু করলে অন্যের মোটরে পানি ওঠে না। অনেক সময় জমি পতিত রাখতে হয়।
অন্যদিকে সেচ ব্যয়ের কারণে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। পুঠিয়া উপজেলার কৃষক শহিদুল জানান, ‘ফসল বিক্রি করে যে টাকা আসে, তার অর্ধেকই চলে যায় সেচ খরচে। ফলে কৃষিকাজ থেকে লাভ হচ্ছে না। অনেকেই চাষাবাদ ছেড়ে অন্য পেশায় বেছে নিচ্ছেন।’
বিশেষজ্ঞরা মনে করছেন, পানি ব্যবস্থাপনায় এ ধরনের উদ্যোগ কৃষিতে বহুমুখী প্রভাব ফেলবে। এতে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে, জমি পতিত থাকার প্রবণতা কমবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। বৃষ্টির পানি ধরে রাখা, খাল-বিল পুনঃখনন ও কৃষিতে পানি সাশ্রয়ী প্রযুক্তি প্রয়োগ করতে না পারলে ভূগর্ভস্থ পানির সংকট ভয়াবহ আকার নেবে।
পরিবেশবিদদের মতে, ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমানো এখন জরুরি। রাজশাহী অঞ্চলে গত ২০ বছরে ভূগর্ভস্থ পানির স্তর গড়ে ২০ থেকে ২৫ ফুট নিচে নেমে গেছে। ফলে শুষ্ক মৌসুমে অনেক নলকূপে পানি মেলে না। উপরিভাগের পানি ব্যবহার করলে পানি স্তর পুনরুদ্ধার হতে সময় পাবে এবং ভূগর্ভস্থ পানির ভারসাম্য বজায় থাকবে।
পরিবেশ বিজ্ঞানীদের মতে, ভূগর্ভস্থ পানি টেকসই ব্যবস্থাপনায় রাখতে হলে বৃষ্টির পানি সংরক্ষণ এবং খাল-বিল পুনঃখনন অপরিহার্য। বিএমডিএ’র এই প্রকল্প তাই সময়োপযোগী সিদ্ধান্ত। ‘বরেন্দ অঞ্চলে পানি স্তর অব্যাহতভাবে নিচে নামছে। বৈজ্ঞানিক জরিপ বলছে, গত ২০ বছরে গড়ে ২৫ ফুট পর্যন্ত নিচে নেমে গেছে। এখনই পদক্ষেপ না নিলে কৃষি ও জীববৈচিত্র্য মারাত্মক সংকটে পড়বে।’
বিএমডিএ শুধু অবকাঠামো উন্নয়নেই থেমে থাকছে না। তারা কৃষকদের আধুনিক প্রযুক্তি ও পানি সাশ্রয়ী কৃষি পদ্ধতি শেখানোর উদ্যোগ নিয়েছে। ‘ড্রিপ ইরিগেশন’ ও ‘স্প্রিঙ্কলার সেচ’ ব্যবস্থার মাধ্যমে কম পানিতে বেশি জমি চাষ করা যাবে। পাশাপাশি কৃষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
যদি প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হয়; তাহলে ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধার হবে, কৃষকদের উৎপাদন ব্যয় কমবে, ধান, গম, ডাল ও সবজির উৎপাদন বাড়বে, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা পাবে।
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে কৃষির মূল চ্যালেঞ্জ এখন পানি সংকট। ভূগর্ভস্থ পানি কমতে থাকায় কৃষক ও পরিবেশ উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিএমডিএ’র কাঠামোগত এই উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু কৃষি উৎপাদন নয়, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নেও নতুন দিগন্ত উšে§াচিত হবে।
বিএমডিএর নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, আগে অপরিকল্পিতভাবে পানি উত্তোলনের কারণে বরেন্দ এলাকায় শেষ প্রকল্পের আওতায় এবং এই প্রকল্পের আওতার বাইরে যেসব অঞ্চল ছিল সেগুলোতে এখন পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে।
প্রাকৃতিক এই সম্পদকে সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণের জন্য এবং প্রাকৃতিক পরিবেশকে সঠিকভাবে তার জায়গায় রাখার জন্য সারফেস ওয়াটার যেতে মানুষ ব্যবহার করে এবং সারফেস ওয়াটারের মাধ্যমে যাতে কৃষিকাজ সম্পন্ন করা যায় এই কারণেই প্রকল্পটা গ্রহণ করা হয়েছে এতে পরিবেশ মানুষ এবং জীববৈচিত্র্য দুটিই ভালো থাকবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পুরুষ নির্যাতনেও মানবাধিকার লঙ্ঘিত হয়

Next Post

মৌলভিত্তির কোম্পানিতে ঝুঁকছেন বিনিয়োগকারীরা

Related Posts

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’
দিনের খবর

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই
দিনের খবর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী
দিনের খবর

প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন আজ

Next Post
মৌলভিত্তির কোম্পানিতে ঝুঁকছেন বিনিয়োগকারীরা

মৌলভিত্তির কোম্পানিতে ঝুঁকছেন বিনিয়োগকারীরা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন আজ

স্বতন্ত্র পরিচালক থেকে অডিট সবখানে কড়াকড়ি

স্বতন্ত্র পরিচালক থেকে অডিট সবখানে কড়াকড়ি

সরকার পুঁজিবাজারকে আরও বিনিয়োগবান্ধব করতে চায়

সরকার পুঁজিবাজারকে আরও বিনিয়োগবান্ধব করতে চায়




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET