শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
২৯ মাঘ ১৪৩২ | ২৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ভোজ্যতেলের নতুন দাম আজ থেকে কার্যকর

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫.১:১৬ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, করপোরেট কর্নার, দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ভোজ্যতেলের নতুন দাম আজ থেকে কার্যকর
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ : আমদানিকারক ও বাজারজাতকারীদের চাপে শেষ পর্যন্ত ভোজ্যতেলের দাম বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার। এ দফায় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছয় টাকা এবং খোলা সয়াবিনের দাম সাত টাকা বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে পামঅয়েলের দাম। এ ধরনের তেলের দাম বেড়েছে লিটারে ১৬ টাকা।

রোববার (৭ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ভোজ্যতেল আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর বৈঠক হয়। ওই বৈঠকেও তেলের নতুন দাম নির্ধারণ হয়। তবে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে এভাবে দাম বাড়ানো ভোক্তার ওপর বাড়তি চাপ বলে মনে করেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তেলের নতুন দরের তথ্য জানিয়েছে ভোজ্যতেল আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ১৯৫, আর খোলা সয়াবিনের দাম ১৭৬ টাকা করা হয়েছে। এতদিন পর্যন্ত এই দুই ধরনের তেলের সরকার অনুমোদিত দর ছিল যথাক্রমে ১৮৯ ও ১৬৯ টাকা। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিনের নতুন দাম ধরা হয়েছে ৯৫৫ টাকা, এতদিন সরকার নির্ধারিত দাম ছিল ৯২২ টাকা। এবার সবচেয়ে বেশি দর বেড়েছে পামঅয়েলের। এ ধরনের তেলের লিটারে ১৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা, এতদিন সরকারি দর ছিল ১৫০ টাকা। যদিও এক সপ্তাহ ধরে বেশি দরেই বিক্রি হয়ে আসছে ভোজ্যতেল। সোমবার থেকে নতুন দর কার্যকর হবে।

গত সপ্তাহে কোনো ঘোষণা ছাড়াই একপ্রকার নীরবে ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়িয়ে দেন। তখন তারা প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দর ৯ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬৫ টাকা নির্ধারণ করে বাজারে ছেড়েছিল। এছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন ১৭৯ ও পামঅয়েল ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। বাজারে নতুন এ দরে তেল সরবরাহ শুরু করা হয়।

প্রতিবছর রমজান মাসের আগে কৌশলে ব্যবসায়ীরা দাম বাড়ান বলে অভিযোগ কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)।

সংগঠনটির সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ভোক্তারা এমনিতেই মূল্যস্ফীতির জাঁতাকলে। নতুন করে দর বৃদ্ধিতে কম আয়ের মানুষের ওপর অতিরিক্ত চাপ পড়বে।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ফিকির নতুন সভাপতি রুপালী হক চৌধুরী

Next Post

বাবরি মসজিদের ১১ দানবাক্স দুই দিনেই পরিপূর্ণ

Related Posts

টানা ছুটিতে বিধ্বস্ত অর্থনীতি, ক্ষতি ৫০ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

টানা ছুটিতে বিধ্বস্ত অর্থনীতি, ক্ষতি ৫০ হাজার কোটি টাকা

মোবাইল ব্যাংকিংয়ে বিধিনিষেধ, ব্যাংক বন্ধে নগদ টাকার হাহাকার
অর্থ ও বাণিজ্য

মোবাইল ব্যাংকিংয়ে বিধিনিষেধ, ব্যাংক বন্ধে নগদ টাকার হাহাকার

শান্তিপূর্ণ পরিবেশে ভোট  ফলাফলের জন্য অধীর  অপেক্ষায় দেশ
পত্রিকা

শান্তিপূর্ণ পরিবেশে ভোট ফলাফলের জন্য অধীর অপেক্ষায় দেশ

Next Post
বাবরি মসজিদের ১১ দানবাক্স দুই দিনেই পরিপূর্ণ

বাবরি মসজিদের ১১ দানবাক্স দুই দিনেই পরিপূর্ণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

 মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে : জামায়াত আমির 

সুষ্ঠু প্রক্রিয়ায় যে ফলাফল আসবে, সেটাই মেনে নেব : জামায়াত আমির

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত  তরুণ থেকে বৃদ্ধ

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণ থেকে বৃদ্ধ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET