শেয়ার বিজ ডেস্ক : ভোলায় ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের যৌথ অভিযানে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের শেরেবাংলা বাজার এবং ব্যাংকের হাট সংলগ্ন এলাকায় তাদের আটক করা হয়।
আজ বুধবার (২২ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটকরা হলেন সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর রমেশ গ্রামের সুমন ইব্রাহিম (২৯) ও একই ইউনিয়নের পশ্চিম চরকালি গ্রামের মো. কামাল (৪২)।
গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের শেরেবাংলা বাজার এবং ব্যাংকের হাট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা এবং আটক মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এস এস/
প্রিন্ট করুন








Discussion about this post