শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
২৯ মাঘ ১৪৩২ | ২৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

মালান-হৃদয়ের জুটিতে ঢাকাকে বিদায় জানাল রংপুর

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬.৬:৪৫ অপরাহ্ণ
বিভাগ - স্পোর্টস ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
মালান-হৃদয়ের জুটিতে ঢাকাকে বিদায় জানাল রংপুর
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক: ডেভিড মালান ও তাওহিদ হৃদয়ের জোড়া ফিফটিতে বড় সংগ্রহ গড়ে রংপুর রাইডার্স। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই লড়াই করেছে ঢাকা ক্যাপিটালস। বিশেষ করে মোহাম্মদ সাইফউদ্দিনের ঝোড়ো ইনিংস হারের ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ১১ রানে পরাজিত হয় ঢাকা। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর। অপরদিকে ৯ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট পাওয়ায় প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে ঢাকা।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে রংপুর রাইডার্স। জবাবে ঢাকা ক্যাপিটালস ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রানেই থেমে যায়।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ঢাকা। ওপেনার আবদুল্লাহ আল মামুন ডাক খেয়ে সাজঘরে ফেরেন। উসমান খান ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। তিনি ১৮ বলে ৩১ রান করেন। তিন নম্বরে নামা সাইফ ছক্কা দিয়ে শুরু করলেও থিতু হতে পারেননি। ৬ বলে ১২ রান করে ফিরে যান তিনি। সাব্বির রহমান ও শামিম হোসেন দ্রুত ফিরে গেলে চাপ আরও বাড়ে ঢাকার ওপর।

মধ্যক্রমে মোহাম্মদ মিঠুন ২৯ বলে ২৫ রান করেন। শেষদিকে একাই লড়াই করেন মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি ৩০ বলে অপরাজিত ৫৮ রান করেন। তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন ইমাদ ওয়াসিম, তবে তিনি ২০ রানের বেশি করতে পারেননি।

এর আগে ব্যাট করতে নেমে রংপুর প্রথম পাওয়ার প্লে-তে ৫০ রান সংগ্রহ করে। এরপর দুই ওপেনার ডেভিড মালান ও তাওহিদ হৃদয় দ্রুত গতিতে রান তুলতে থাকেন। উদ্বোধনী জুটিতে আসে ১২৬ রান। মালান ৪৯ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৭৮ রান করে তাসকিন আহমেদের বলে বোল্ড হন। হৃদয় ৪৬ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় করেন ৬২ রান। তাকে ফিরিয়ে বিপিএলে নিজের প্রথম উইকেট শিকার করেন তরুণ পেসার মারুফ মৃধা।

এ ছাড়া কাইল মায়ার্স ১৬ বলে ২৪ রান করেন। শেষ ওভারে সাইফউদ্দিনের পরপর দুই বলে আউট হন মায়ার্স ও লিটন দাস। ফলে নির্ধারিত ওভারে ১৮১ রানেই থামে রংপুর।

ঢাকার পক্ষে বোলিংয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাসকিন আহমেদ নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি ১টি উইকেট নেন এবং মারুফ মৃধা শিকার করেন ১টি উইকেট।

এই ম্যাচে হারলেই ঢাকার বিদায় নিশ্চিত ছিল, অন্যদিকে জয় পেলে প্লে-অফে জায়গা করে নিত রংপুর—শেষ পর্যন্ত সেই সমীকরণই বাস্তবে রূপ নিল।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

টেকসই প্রতিবেদন ও নৈতিক এআই একীভূত করার ওপর গুরুত্ব সাফা সম্মেলনে

Next Post

বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Related Posts

রেকর্ড ব্যবধানে স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস

রেকর্ড ব্যবধানে স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা

সাফ ফুটসালের প্রথম আসরের শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস

সাফ ফুটসালের প্রথম আসরের শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা

ভারতে বিশ্বকাপ খেলবেই না বাংলাদেশ
জাতীয়

ভারতে বিশ্বকাপ খেলবেই না বাংলাদেশ

Next Post
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

 মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে : জামায়াত আমির 

সুষ্ঠু প্রক্রিয়ায় যে ফলাফল আসবে, সেটাই মেনে নেব : জামায়াত আমির

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত  তরুণ থেকে বৃদ্ধ

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণ থেকে বৃদ্ধ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET