সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ ১৪৩২ | ৩০ রজব ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

মাসে পাঁচ ডলারে এইচবিও ম্যাক্স এর সাবস্ক্রিপশন চালু বাংলাদেশে

Share Biz Online Share Biz Online
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫.৮:০৯ অপরাহ্ণ
বিভাগ - করপোরেট কর্নার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
মাসে পাঁচ ডলারে এইচবিও ম্যাক্স এর সাবস্ক্রিপশন চালু বাংলাদেশে
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : বাংলাদেশ কম্বোডিয়া, ম্যাকাও, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইউক্রেনসহ ১৫টি দেশে চালু হলো ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির শীর্ষস্থানীয় ও বৈশ্বিকভাবে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘এইচবিও ম্যাক্স’ -এর সেবা।

আজ থেকে এসব দেশের দর্শকেরা একক প্ল্যাটফর্ম থেকেই উপভোগ করতে পারবেন এইচবিও, ম্যাক্স অরিজিনালস, ডিসি ইউনিভার্স, হ্যারি পটার, ডিসি ইউনিভার্স, ওয়ার্নার ব্রোস ও ডিসকভারির মত জনপ্রিয় ব্র্যান্ডের সব কনটেন্ট। এর পাশাপাশি থাকছে ব্লকবাস্টার সিনেমা, পুরস্কারজয়ী সিরিজ, বাস্তবধর্মী গল্প ও পরিবারের সবার জন্য উপযোগী কনটেন্ট।

বিশ্বজুড়ে জনপ্রিয় সিরিজ ‘গেম অব থ্রোনস,’ ‘হাউস অব দ্য ড্রাগন,’ ‘দ্য লাস্ট অব আস,’ ‘দ্য পেঙ্গুইন’ ও ‘দ্য পিট’ শুধু এইচবিও ম্যাক্সেই দেখা যাবে। পাশাপাশি রয়েছে, হলিউড ব্লকবাস্টার সিনেমা ‘সুপারম্যান’ ও ‘আ মাইনক্রাফট মুভি,’ ‘হ্যারি পটার’ -এর সবগুলো পার্ট, ‘দ্য লর্ড অব দ্য রিংস’ ও ‘দ্য ম্যাট্রিক্স’ মুভি সিরিজ। ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় তথ্যচিত্র ‘গোল্ড রাশ,’ ও ‘ডেডলিয়েস্ট ক্যাচ’ –এর মতো অনুষ্ঠানও দেখা যাবে; আর শিশুদের জন্য রয়েছে ‘টম অ্যান্ড জেরি,’ ‘দ্য ওয়ান্ডারফুলি উইয়ার্ড ওয়ার্ল্ড অব গামবল’ ও ‘লুনি টিউনস’ -এর মত বাচ্চাদের অনুষ্ঠান। এছাড়াও, জনপ্রিয় সিটকম ‘ফ্রেন্ডস’ ও ‘দ্য বিগ ব্যাং থিওরি’ ২০২৬ সালের জানুয়ারি থেকে এইচবিও’র স্ট্রিমিং সেবায় যুক্ত হবে।

এইচবিও ও ম্যাক্স অরিজিনালসের কনটেন্ট প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সে ২৭ অক্টোবর প্রিমিয়ার হতে যাচ্ছে এইচবিও’র নতুন অরিজিনাল সিরিজ ‘ইট: ওয়েলকাম টু ডেরি।‘ স্টিফেন কিংয়ের বিখ্যাত ইট ইউনিভার্সের গল্প নিয়ে নির্মিত এই সিরিজটি টেলিভিশনের জন্য নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা অ্যান্ডি মুশিয়েটি, বারবারা মুশিয়েটি ও জেসন ফুকস। এছাড়া, আগামী মাসগুলোতে মুক্তি পাবে আরও কিছু বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র, যার মধ্যে রয়েছে: ‘মেগান ২.০,’ ‘মিশন: ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং,’ ‘হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন’ ও ‘ওয়েপনস।’

দর্শকেরা একাধিক ডিভাইস এবং এলজি ও স্যামসাংসহ বিভিন্ন স্মার্ট টিভি, মোবাইল ও কম্পিউটারে এইচবিও ম্যাক্স উপভোগ করতে পারবেন (নির্দিষ্ট দেশে)। ভ্রমণের সময়ও যেসব দেশে এইচবিও ম্যাক্সের কার্যক্রম রয়েছে, সেসব জায়গা থেকে প্ল্যাটফর্মটিতে লগইন করতে পারবেন দর্শকেরা। প্রত্যেক ব্যবহারকারী সর্বোচ্চ পাঁচটি আলাদা প্রোফাইল তৈরি করতে পারবেন, যেগুলো প্রিয় চরিত্রের অ্যাভাটার দিয়ে কাস্টোমাইজ করা যাবে। ব্যবহারকারীরা দেখার অভ্যাসের ওপর ভিত্তি করে পাবেন কনটেন্ট সাজেশন; ব্যবহার করতে পারবেন ইজি সার্চ অপশন ও কনটিনিউ ওয়াচিং ফিচার এবং অফলাইনে দেখার জন্য রয়েছে ডাউনলোড অপশন। শিশুদের জন্য থাকবে আলাদা প্রোফাইল ও বয়স অনুযায়ী নির্ধারিত কনটেন্ট এবং সেই সঙ্গে প্যারেন্টাল কন্ট্রোলের ব্যবস্থা।

এইচবিও ম্যাক্সের বিভিন্ন অফার এবং সাবস্ক্রিপশন সম্পর্কে জানা যাবে ওয়েবসাইটে এবং এইচবিও ম্যাক্সের অ্যাপ। অ্যাপটি অ্যাপল স্টোর ও গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

বাংলাদেশে স্ট্যান্ডার্ড প্ল্যানের সাবস্ক্রিপশন ১ মাসের জন্য ৪.৯৯ মার্কিন ডলার এবং ১২ মাসের জন্য ৩৪.৯৯ মার্কিন ডলার। এক্ষেত্রে, একইসাথে দুইটি ডিভাইসে স্ট্রিম করা যাবে, সেই সাথে পাওয়া যাবে সম্পূর্ণ এইচডি ভিডিও কোয়ালিটি ও ৩০টি কনটেন্ট ডাউনলোড করার সুযোগ।

এছাড়া, প্রিমিয়াম প্ল্যান নিতে চাইলে এক মাসের জন্য প্যাকজের দাম ৭.৪৯ মার্কিন ডলার এবং ১২ মাসের জন্য এ খরচ ৪৯.৯৯ মার্কিন ডলার। এই প্ল্যানে একসঙ্গে চারটি ডিভাইসে কনটেন্ট স্ট্রিম করা যাবে, পাওয়া যাবে ফোরকে আল্ট্রা এইচডি ভিডিও (যেখানে প্রযোজ্য) রেসল্যুশন এবং ডলবি অ্যাটমস অডিও সাপোর্ট (সীমিত ক্ষেত্রে প্রযোজ্য) । এছাড়াও থাকবে সর্বোচ্চ এক শ’টি কনটেন্ট ডাউনলোড করার সুযোগ (শর্ত সাপেক্ষে)।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ক্ষুদ্র উদ্যোক্তাদের এআই-ভিত্তিক ক্রেডিট স্কোরিং ঋণ বিতরণ করলো প্রিয়শপ ও কমিউনিটি ব্যাংক

Next Post

রুবেল আজিজ সিটি ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান

Related Posts

নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপশাখা
অর্থ ও বাণিজ্য

নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপশাখা

কর্মকর্তার ভুলে এনক্যাশমেন্ট হয়  পরিচালকের মেয়াদি আমানত
অর্থ ও বাণিজ্য

বেশির ভাগ পরিচালক সায় না হলে বাদ হাবিবুর

কেন্দ্রীয় ব্যাংকের তড়িঘড়ি সিদ্ধান্ত দীর্ঘমেয়াদি ঝুঁকিতে পুঁজিবাজার
অর্থ ও বাণিজ্য

কেন্দ্রীয় ব্যাংকের তড়িঘড়ি সিদ্ধান্ত দীর্ঘমেয়াদি ঝুঁকিতে পুঁজিবাজার

Next Post
রুবেল আজিজ সিটি ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান

রুবেল আজিজ সিটি ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সিরিয়ায় ফের গুগলের বিভিন্ন সেবা চালু

ভেনেজুয়েলার তেলে মার্কিন নিয়ন্ত্রণ বিশ্ব তেলবাজারে নতুন বাস্তবতা

আমানতকারীদের মুনাফার বিষয়টি বিবেচনা করা হোক

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

বর্তমান প্রেক্ষাপটে কর্মসংস্থান ও বেকারত্ব




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET