সোমবার, ১১ মে, ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩ | ২৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

মুনাফার রেকর্ডে ডাচ্-বাংলা, লভ্যাংশ ৩০ শতাংশ

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬.১:০১ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, দিনের খবর, পুঁজিবাজার, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
মুনাফার রেকর্ডে ডাচ্-বাংলা, লভ্যাংশ ৩০ শতাংশ
1.6k
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি ২০২৫ হিসাব বছরে দ্বিগুণেরও বেশি মুনাফা অর্জন করেছে। শক্তিশালী এই আর্থিক ফলাফলের ভিত্তিতে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশও বাড়িয়েছে ব্যাংকটি।

ব্যাংকটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯৬৫ কোটি টাকা, যা আগের বছরে ছিল ৪৭৩ কোটি টাকা।

এই মুনাফার ধারাবাহিকতায় আলোচ্য বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক। এর আগের বছরে ব্যাংকটি ২০ শতাংশ লভ্যাংশ (১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক) দিয়েছিল।

মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৩০৭তম সভায় ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পাশাপাশি এই লভ্যাংশ ঘোষণা করা হয়। একই সভায় ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও অনুমোদন করা হয়েছে।

আজ বুধবার (২৯ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৯৮ পয়সা, যা আগের বছরে ছিল ৪ টাকা ৯০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬২ টাকা ১৪ পয়সা।

আর্থিক ভিত্তিও আরও মজবুত হয়েছে ব্যাংকটির। ২০২৫ সালে ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন অনুপাত (সিআরএআর) বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ১৩ শতাংশে, যা আগের বছরে ছিল ১৩ দশমিক ৮৩ শতাংশ।

অন্যদিকে, ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদনে দেখা গেছে, ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৭০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯২ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৪ টাকা ৮৪ পয়সায়।

উল্লেখ্য, ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯৬৬ কোটি ৭০ লাখ ১০ হাজার টাকা। বর্তমানে ব্যাংকটির রিজার্ভে রয়েছে ৪ হাজার ১৯৩ কোটি ১ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে ৮৩ দশমিক ৫৬ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৯ দশমিক ৩৬ শতাংশ শেয়ার।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জমি কিনে উৎপাদন বাড়াবে অলিম্পিক

Next Post

আইপিডিসি ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ২৫ শতাংশ, ঘোষণা ১০% লভ্যাংশ

Related Posts

ঢাকায় টেকসই ও ভূমিকম্প-সহনশীল আবাসনের নতুন দিগন্ত
দিনের খবর

ঢাকায় টেকসই ও ভূমিকম্প-সহনশীল আবাসনের নতুন দিগন্ত

চাঁদার নামে বেতন কর্তন কর্মকর্তাদের অসন্তোষ
প্রথম পাতা

চাঁদার নামে বেতন কর্তন কর্মকর্তাদের অসন্তোষ

সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে পিছিয়ে দেশের ‘তুলা খাত’
শীর্ষ খবর

সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে পিছিয়ে দেশের ‘তুলা খাত’

Next Post
আইপিডিসি ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ২৫ শতাংশ, ঘোষণা ১০% লভ্যাংশ

আইপিডিসি ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ২৫ শতাংশ, ঘোষণা ১০% লভ্যাংশ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঢাকায় টেকসই ও ভূমিকম্প-সহনশীল আবাসনের নতুন দিগন্ত

ঢাকায় টেকসই ও ভূমিকম্প-সহনশীল আবাসনের নতুন দিগন্ত

চাঁদার নামে বেতন কর্তন কর্মকর্তাদের অসন্তোষ

চাঁদার নামে বেতন কর্তন কর্মকর্তাদের অসন্তোষ

সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে পিছিয়ে দেশের ‘তুলা খাত’

সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে পিছিয়ে দেশের ‘তুলা খাত’

উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়িতে বিপর্যস্ত ঢাকা

উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়িতে বিপর্যস্ত ঢাকা

ডিএসইতে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

ডিএসইতে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET