রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
১০ মাঘ ১৪৩২ | ৬ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

মেক্সিকোর শুল্কের বিরুদ্ধে ভারতের পাল্টা পদক্ষেপের হুমকি

Share Biz News Share Biz News
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫.১২:০৩ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : ভারতীয় নির্দিষ্ট কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মেক্সিকো। এর প্রতিক্রিয়ায় দেশটির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে নয়াদিল্লি। গতকাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

শনিবার ভারতীয় এক সরকারি কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ‘ভারতীয় রপ্তানিকারকদের স্বার্থ রক্ষার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণের অধিকার সংরক্ষণ করে নয়াদিল্লি। তবে আমরা গঠনমূলক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের চেষ্টা করব।’

ভারতের বাণিজ্যসচিব রাজেশ আগরওয়ালের সঙ্গে মেক্সিকোর অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী লুইস রসেন্ডোর একটি বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনে আরও কিছু বৈঠকের পরিকল্পনা রয়েছে।

মেক্সিকোর সিনেট সমপ্রতি দেশটির নতুন শুল্কনীতিতে অনুমোদন দিয়েছে। পিটিআইয়ের একটি প্রতিবেদন অনুসারে, নতুন শুল্কনীতিটি সিনেটে পেশ হওয়ার আগেই মেক্সিকো সরকারের সঙ্গে আলোচনা করেছিল সেখানকার ভারতীয় দূতাবাস। ভারতকে এই নতুন শুল্কের আওতার বাইরে রাখার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল, কিন্তু লাভ হয়নি।

নয়াদিল্লির মতে, ‘ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম পূর্ব-আলোচনা ছাড়াই শুল্কের একতরফা বৃদ্ধি আমাদের সহযোগিতামূলক অর্থনৈতিক সম্পৃক্ততার চেতনার সঙ্গে অথবা বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার ভিত্তি স্থাপনকারী পূর্বাভাসযোগ্যতা ও স্বচ্ছতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

মেক্সিকোতে জাতীয় শিল্প ও উৎপাদকদের সুরক্ষার জন্য আরোপিত শুল্ক ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে।

ভারতের সরকারি ওই কর্মকর্তা বলেন, ‘মেক্সিকোর সঙ্গে বন্ধুত্বকে যথেষ্ট গুরুত্ব দেয় ভারত। দুই দেশের মধ্যে স্থিতিশীল ও ভারসাম্যযুক্ত বাণিজ্যনীতি তৈরি করতে সবরকম আলোচনায় আমরা প্রস্তুত, যাতে দুই দেশের ব্যবসায়ী এবং ভোক্তা উভয়ই লাভবান হন। এ বিষয়ে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় মেক্সিকোর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছে। বিশ্বনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং পারস্পরিক লাভজনক সমাধান খুঁজে বের করার চেষ্টা চলছে।’

মেক্সিকোর সংবাদমাধ্যম এল ইউনিভার্সালের মতে, মেক্সিকো অটো পার্টস, হালকা গাড়ি, পোশাক, প্লাস্টিক, ইস্পাত, গৃহস্থালি যন্ত্রপাতি, খেলনা, টেক্সটাইল, আসবাবপত্র, পাদুকা, চামড়াজাত পণ্য, কাগজ, পিচবোর্ড, মোটরসাইকেল, অ্যালুমিনিয়াম, ট্রেলার, কাচ, সাবান, সুগন্ধি ও প্রসাধনী পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করেছে।

মেক্সিকোর সঙ্গে বাণিজ্য চুক্তি না থাকা দেশগুলো—যেমন ভারত, দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া এতে ক্ষতিগ্রস্ত হবে।

পরিসংখ্যান বলছে, ২০২৪-২৫ সালে মেক্সিকোতে মোট ৫২ হাজার কোটি রুপির পণ্য রপ্তানি করেছিল ভারত। মেক্সিকো থেকে আমদানি করা হয়েছিল ২৬ হাজার কোটি রুপির পণ্য।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, ভারত ও মেক্সিকো একটি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনা শুরু করতে চাইছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ভারতীয় কোম্পানিগুলোকে এই শুল্ক থেকে মুক্ত রাখতে সাহায্য করবে।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মহান স্বাধীনতা: আমাদের বিজয় আমাদের অর্জন

Next Post

হাঙ্গেরিতে সংশোধনাগারে শিশু নির্যাতন, হাজারো মানুষের বিক্ষোভ

Related Posts

পত্রিকা

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে হবে

পত্রিকা

অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা প্রয়োজন

পত্রিকা

দেশ গঠনে নির্বাচনী প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশা

Next Post
হাঙ্গেরিতে সংশোধনাগারে শিশু নির্যাতন, হাজারো মানুষের বিক্ষোভ

হাঙ্গেরিতে সংশোধনাগারে শিশু নির্যাতন, হাজারো মানুষের বিক্ষোভ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে হবে

অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা প্রয়োজন

দেশ গঠনে নির্বাচনী প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশা

ইরানে মার্কিন হামলার শঙ্কা মধ্যপ্রাচ্যে বহু ফ্লাইট বাতিল

বিয়ের অনুষ্ঠানে ও মাহফিলে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ২৭




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET