শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ ১৪৩২ | ২৮ রজব ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

তিন দিনে তিন রক্তাক্ত ঘটনা

যশোরে বিএনপি নেতা ও সাংবাদিক হত্যা

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬.১২:১৬ পূর্বাহ্ণ
বিভাগ - পত্রিকা, শেষ পাতা, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শাহারুল ইসলাম, বেনাপোল (যশোর) : যশোরে মাত্র তিন দিনের ব্যবধানে ধারাবাহিক সহিংসতায় জেলাজুড়ে আতঙ্ক, ক্ষোভ ও নিরাপত্তাহীনতা চরমে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় শহরের শংকরপুর এলাকায় গুলিতে নিহত হন বিএনপি নেতা, তার পরদিন রোববার সকালে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ এনাম সিদ্দিকিকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা, আর আজ (গতকাল) সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় মনিরামপুর উপজেলায় প্রকাশ্য দিবালোকে গুলিতে হত্যা করা হয়েছে এক সাংবাদিককে। একের পর এক এসব ঘটনায় যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

সবশেষ সোমবার সন্ধ্যায় মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক রানা প্রতাপ। তিনি নড়াইল থেকে প্রকাশিত দৈনিক ‘বিডি খবর’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় জনাকীর্ণ বাজারে অবস্থানকালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে লক্ষ করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং উদ্ধার করার আগেই মারা যান। ব্যস্ত বাজারে প্রকাশ্যে একজন সাংবাদিককে হত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্ক।

এর আগে রোববার (৪ জানুয়ারি) সকালে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে ছুরিকাঘাতে গুরুতর আহত হন এনাম সিদ্দিকি। তিনি জুলাই আন্দোলনে আগে গুলিবিদ্ধ হয়েছিলেন বলে স্থানীয়রা জানান। সকাল সাড়ে ৮টায় হাঁটতে বের হলে এনায়েতপুর পীরবাড়ির সামনে দুই দুর্বৃত্ত তার পথরোধ করে। প্রথমে লাঠি দিয়ে মাথায় আঘাত, পরে বুক, কাঁধ ও হাতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

এই ঘটনার ঠিক আগের দিন শনিবার সন্ধ্যায় যশোর শহরের শংকরপুর এলাকায় গুলিতে নিহত হন এক বিএনপি নেতা। ওই হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের মেয়ের জামাইসহ দুজনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডের পেছনের মোটিভ খতিয়ে দেখা হচ্ছে।

টানা তিন দিনে গুলি ও ছুরিকাঘাতে প্রাণহানি এবং গুরুতর আহতের ঘটনায় যশোর জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ বলছেন, প্রকাশ্য সড়ক ও বাজারে এভাবে হত্যাকাণ্ড ঘটলে নিরাপত্তা নিয়ে ভরসা রাখা কঠিন হয়ে পড়ছে।

এদিকে সাংবাদিক হত্যা ও সাম্প্রতিক সহিংসতা নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন যশোরের জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে একজন সাংবাদিককে গুলি করে হত্যা অত্যন্ত ন্যক্কারজনক ও অগ্রহণযোগ্য। এই ধরনের অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। অপরাধীরা যে-ই হোক, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, যশোরে টানা সহিংস ঘটনাগুলো আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, সাংবাদিক রানা প্রতাপ হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক টিম মাঠে কাজ করছে। একই সঙ্গে বিএনপি নেতা হত্যা ও এনাম সিদ্দিকির ওপর হামলার ঘটনাগুলোকেও সমন্বিতভাবে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঘুস ছাড়া কিছু বোঝে না আসাদ-বুলবুল সিন্ডিকেট

Next Post

নতুন অধ্যাদেশে প্লেনের টিকিটে প্রতারণা বন্ধ হবে : শেখ বশিরউদ্দীন

Related Posts

১৫ বছর ধরে বিনিয়োগ ক্ষয়ে ধুঁকছে পুঁজিবাজার
অর্থ ও বাণিজ্য

১৫ বছর ধরে বিনিয়োগ ক্ষয়ে ধুঁকছে পুঁজিবাজার

বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানিতে কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার
অর্থ ও বাণিজ্য

বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানিতে কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

পত্রিকা

সেমিকন্ডাক্টর ও আবাসন ব্যবসায় নামছে এসিআই

Next Post

নতুন অধ্যাদেশে প্লেনের টিকিটে প্রতারণা বন্ধ হবে : শেখ বশিরউদ্দীন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

১৫ বছর ধরে বিনিয়োগ ক্ষয়ে ধুঁকছে পুঁজিবাজার

১৫ বছর ধরে বিনিয়োগ ক্ষয়ে ধুঁকছে পুঁজিবাজার

বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানিতে কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানিতে কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

সেমিকন্ডাক্টর ও আবাসন ব্যবসায় নামছে এসিআই

খালেদা জিয়ার নীতি অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে

উত্তরায় ভয়াবহ আগুনে শিশুসহ নিহত ৬




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET