বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
১ বৈশাখ ১৪৩৩ | ২৭ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

যুদ্ধ আতঙ্কে পুঁজিবাজারে ধস, সূচকে বড় পতন

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
রবিবার, ৫ এপ্রিল ২০২৬.৩:১১ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পুঁজিবাজার, শীর্ষ খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
113
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের পুঁজিবাজারে বড় ধরনের পতন দেখা গেছে। সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার (৫ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ—উভয় বাজারেই সূচকের উল্লেখযোগ্য পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদি অস্থিরতার আশঙ্কায় অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রিতে ঝুঁকছেন, যার ফলে বাজারে বিক্রির চাপ বেড়ে সূচকের পতন ত্বরান্বিত হচ্ছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সাম্প্রতিক সময়ে লেনদেনের শুরুতে সূচকের সামান্য উত্থান দেখা গেলেও শেষ পর্যন্ত তা পতনে রূপ নিচ্ছে। রোববারও দিনের শুরু থেকেই সূচক নিম্নমুখী ছিল এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই পতন আরও তীব্র হয়। লেনদেনের শেষ পর্যন্ত পতনধারা অব্যাহত থাকে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ১০৭.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,১১২.২৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৮.৪৭ পয়েন্ট কমে ১,০৪১.১০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৫.০২ পয়েন্ট কমে ১,৯৪৫.৩৩ পয়েন্টে নেমে এসেছে।

এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৩৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫১১ কোটি ৯৯ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৬২৫ কোটি ৯৯ লাখ টাকা থেকে কম।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ সিএসসিএক্স সূচক ১২৮.১৮ পয়েন্ট কমে ৮,৮৫৪.৪৯ পয়েন্টে অবস্থান করছে। সার্বিক সূচক সিএএসপিআই ২২৮.৪০ পয়েন্ট কমে ১৪,৪৭৩.০৯ পয়েন্টে নেমেছে। এছাড়া শরিয়াহ সূচক ৮.৫৭ পয়েন্ট কমে ৮৮৬.৫৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২৫৩.৯৫ পয়েন্ট কমে ১২,৬০২.৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে মোট ১৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩ কোটি ৪০ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৯ কোটি ৭ লাখ টাকা থেকে বেশি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মো. আল-আমিন বলেন, “ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার খবরে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ফলে হঠাৎ করে শেয়ার বিক্রির চাপ বেড়ে যাওয়ায় সূচকে বড় পতন দেখা দিয়েছে।”

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অস্থিরতা ও বিনিয়োগকারীদের আস্থাহীনতা কাটাতে না পারলে পুঁজিবাজারে এই নিম্নমুখী প্রবণতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

এক ঘণ্টা বাড়ল দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়

Next Post

শহীদ তাজউদ্দীন মেডিকেল পরিচালকের অপসারণ দাবি

Related Posts

বর্ষবরণে রঙিন সারা দেশ, উৎসবে মাতোয়ারা বাঙালি
শীর্ষ খবর

বর্ষবরণে রঙিন সারা দেশ, উৎসবে মাতোয়ারা বাঙালি

ইরান যুদ্ধ চলতে থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে: আইএমএফ
শীর্ষ খবর

ইরান যুদ্ধ চলতে থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে: আইএমএফ

সব জেনেও নিশ্চুপ বিএসইসি
শীর্ষ খবর

সব জেনেও নিশ্চুপ বিএসইসি

Next Post
শহীদ তাজউদ্দীন মেডিকেল পরিচালকের অপসারণ দাবি

শহীদ তাজউদ্দীন মেডিকেল পরিচালকের অপসারণ দাবি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ষবরণে রঙিন সারা দেশ, উৎসবে মাতোয়ারা বাঙালি

বর্ষবরণে রঙিন সারা দেশ, উৎসবে মাতোয়ারা বাঙালি

ইরান যুদ্ধ চলতে থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে: আইএমএফ

ইরান যুদ্ধ চলতে থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে: আইএমএফ

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি লাইন বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

সব জেনেও নিশ্চুপ বিএসইসি

সব জেনেও নিশ্চুপ বিএসইসি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET