সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ ১৪৩২ | ৩০ রজব ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

যে কারণে গায়ে কাঁটা দেয়

Share Biz Online Share Biz Online
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫.৫:৪৪ অপরাহ্ণ
বিভাগ - স্বাস্থ্য ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
যে কারণে গায়ে কাঁটা দেয়
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : হঠাৎ কেউ শরীর স্পর্শ করল আর সঙ্গে সঙ্গে হাতের লোমগুলো দাঁড়িয়ে গেল। কিংবা একটু বেশি ঠান্ডা লাগলেই এমনটা হলো। ইংরেজিতে এই ঘটনাকে বলা হয় গুজবাম্পস। বাংলায় বলা হয় গায়ে কাঁটা দিচ্ছে। এই ব্যাপারটি আসলে কি? শান্তশিষ্ট লোম আচমকাই কেন মাথাচাড়া দিয়ে ওঠে? এর কারণ কী?

বিশেষ কিছু পরিস্থিতিতে আমাদের ত্বকের রোমকূপগুলো শক্ত হয়ে ওঠে। চলতি কথায় আমরা এই বিষয়টিকেই কাঁটা বলে থাকি। এটি প্রত্যেক স্তন্যপায়ীর শরীরেই হয়ে থাকে। স্তন্যপায়ী প্রাণীর শরীরে লোম থাকে। ত্বক যখন ঠান্ডার সংস্পর্শে আসে, তখনই সেই ঠান্ডার হাত থেকে বাঁচতে ত্বক নিজে থেকেই একটি আবরণ তৈরি করে নেয়। সেই আবরণকেই আমরা কাঁটা বলে থাকি।

এই কাঁটা দেয়ার বিষয়টি মূলত হরমোনের ব্যাপার। ঠান্ডা বা ভয়ের কারণে শরীরের হরমোনে উত্তেজনা দেখা দিলে তখনই ত্বক এই আবরণ তৈরি করে।

বিজ্ঞানীদের মতে, পুরো ব্যাপারটাই স্নায়ুর খেলা। তার সঙ্গে যোগসাজশ রয়েছে স্টেম কোষের। দুটো মিলেই ত্বকের রোমদের নিয়ন্ত্রণ করে। কখন তারা মাথা তুলে জেগে উঠবে আবার কখন ঘুমিয়ে পড়বে, সবটাই নিয়ন্ত্রণ করে স্নায়ু।

হার্ভার্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা গুজবাম্প নিয়ে বিস্তর গবেষণা করেছেন। তাদের গবেষণার রিপোর্ট ‘সেল’ সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষকদের মতে, মানুষের ত্বকের নীচের অংশেই যত ঘটনার ঘনঘটা। ত্বক কেবল অনুভব করতে পারে, আসল খেলা হয় ত্বকের নীচে। সেখানে কোষ-কলা, স্নায়ু সব জড়াজড়ি করে থাকে।

রোম তৈরি হচ্ছে যে কোষ থেকে বা রোমগ্রন্থির স্টেম কোষের সঙ্গে স্নায়ু মিলে কাজটি করে থাকে। হার্ভার্ডের গবেষকদের মতে, এই কোষ আর স্নায়ু একটা সেতু তৈরি করে রাখে।

কোনো কারণে শরীরে উত্তেজনা তৈরি হলে কিংবা পরিবেশ-আবহাওয়ার আচমকা বদল হলে সেই বার্তা তারা কোষে পৌঁছে দেয়। কেবল পৌঁছে দেয়াই নয় একেবারে স্টেম কোষে গিয়ে ধাক্কা দেয়। ফলে কোষও সক্রিয় হয় আর তার নিয়ন্ত্রণে থাকা রোমেরাও জেগে ওঠে।

অনেকসময় গান শুনলেও গায়ে কাঁটা দিতে পারে। বিজ্ঞান বলছে, মস্তিষ্কের অনেক স্নায়ু অডিটরি কর্টেক্সের সঙ্গে যুক্ত। অনেকসময় কোনো গান শুনলে শরীরে বিশেষ অনুভূতির হয়। তখনই গায়ে কাঁটা দেয়। আবার বিশেষ কোনো বিষয়ে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়লেও গায়ে কাঁটা দিতে পারে। আর এসব কিছুর পেছনে রয়েছে হরমোন।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বাংলাদেশে উন্নয়নের নতুন যুগ আনবে আইওটি

Next Post

ডেঙ্গু নাকি টাইফয়েড, বুঝবেন যেভাবে

Related Posts

জাতীয়

১৩ বছর পর পিপিপি থেকে বাদ খুলনার ২৫০ শয্যার হাসপাতাল

বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আইসিসির তিন পর্যবেক্ষণ, অনড় ক্রীড়া উপদেষ্টা
দিনের খবর

বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আইসিসির তিন পর্যবেক্ষণ, অনড় ক্রীড়া উপদেষ্টা

আল-মদিনা ফার্মার ওষুধ  যাচ্ছে আফগানিস্তানে
অর্থ ও বাণিজ্য

আল-মদিনা ফার্মার ওষুধ যাচ্ছে আফগানিস্তানে

Next Post
ডেঙ্গু নাকি টাইফয়েড, বুঝবেন যেভাবে

ডেঙ্গু নাকি টাইফয়েড, বুঝবেন যেভাবে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সিরিয়ায় ফের গুগলের বিভিন্ন সেবা চালু

ভেনেজুয়েলার তেলে মার্কিন নিয়ন্ত্রণ বিশ্ব তেলবাজারে নতুন বাস্তবতা

আমানতকারীদের মুনাফার বিষয়টি বিবেচনা করা হোক

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

বর্তমান প্রেক্ষাপটে কর্মসংস্থান ও বেকারত্ব




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET