সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ ১৪৩২ | ৩০ রজব ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

রাজনৈতিক সরকার যা পারে আমরা তা পারি না, এভাবে অভ্যস্ত হয়ে গেছে

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫.৫:০৭ অপরাহ্ণ
বিভাগ - জাতীয় ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
রাজনৈতিক সরকার যা পারে আমরা তা পারি না, এভাবে অভ্যস্ত হয়ে গেছে
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

রাজনৈতিক সরকার যা পারে আমরা তা করতে পারি না, মানুষ এভাবে শাসিত হতে হতে অভ্যস্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ সামরিক যাদুঘরে বাংলাদেশ এনার্জি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷ তিনি বলেন, দেখবেন সবখানে ছয় লেনের হাইওয়ে চাইবে। আপনি হয়তো বলবেন ছয় লেনের হাইওয়ে করতে গেলে এখান থেকে বন কাটা যাবে। অন্যদিকে, ওই এলাকার মানুষ সড়ক অবরোধ করে রাখবে। যতক্ষণ না পর্যন্ত ছয় লেনের রাস্তার ঘোষণা না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত ওরা সড়ক থেকে সরবে না। তখন আমাদের মতো সরকার দাঁড়িয়ে কি করবে? রাজনৈতিক সরকার যা পারে আমরা তা করতে পারি না। এভাবে অভ্যস্ত হয়ে গেছে। মানুষ এভাবে শাসিত হতে হতে অভ্যস্ত হয়ে গেছে।

উপদেষ্টা বলেন, আমরা বলার চেষ্টা করছি ছয়লেনের রাস্তা হলে ওটাই যে শুধু উন্নয়ন তা নয়। আপনাকে বনটাও বাঁচাতে হবে। অবরোধের জন্য প্রথাগত সরকার যে ব্যবস্থা গ্রহণ করে আমরা কি তা করতে পারবো! আমরা তো সেটি করতে পারছি না। এই বাস্তবতাটা আপনারা একটু দয়া করে মাথায় রাখবেন।

তিনি বলেন, এখন দেখি ১০০ একরের নিচে কোনো বিশ্ববিদ্যালয় জায়গা নিতে চায় না। সব বিশ্ববিদ্যালয়কেই ১০০ একর করে জায়গা দিতে হবে। না দিলে মন খারাপ। শিক্ষার্থীদের মধ্যে ১০০১ এর হাইপ তুলে দেওয়া হয়, কিন্তু আমাদের তো একশ একর দেওয়ার মতো উপায় নেই।

তিনি আরও বলেন, এই কথাগুলো এজন্য বললাম যে অনেকগুলো ফোর্সের মধ্যে দিয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হয়। সেই ফোর্স গুলোর সঙ্গে কথা বলে আলাপ-আলোচনা করে একটি জায়গায় আসাও সময় সাপেক্ষ ব্যাপার।

এনার্জি কনফারেন্সের বিষয়ে তিনি বলেন, আজকের সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশের পরিবেশ,জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা সব ক্ষেত্রে এটি প্রাধিকারের জায়গা।

তিনি বলেন, আমরা প্রতিটি মন্ত্রণালয় এবং অধিদপ্তর জ্বালানি উপদেষ্টার থেকে ডিও লেটার পেয়েছি। আমরা বলেছি প্রত্যেকটা সরকারি অফিসের রুফটপে একটা করে সোলার প্যানেল বসবে। ওটা কার্যকারী সোলার প্যানেল হতে হবে। ওটা শো পিস হিসেবে থাকবে না। প্রত্যেকটা মন্ত্রণালয় এজন্য কাজ করছে। সব মন্ত্রণালয়ের আর্থিক অবস্থা তো একরকম থাকে না। অর্থ বিভাগের সঙ্গে একটা সমঝোতায় আসা হয়েছে যে মন্ত্রণালয়গুলো এটা কার্যকরভাবে করতে পারবে সেই মন্ত্রণালয় গুলোকে অর্থ ছাড় করবে।

উপদেষ্টা বলেন, আমরা নির্বাচনমুখী হয়েছি। সত্যিকার অর্থে আমরা কমপ্লিট কাজ করার সময় পেয়েছি এক বছর। নীতিতে যতটুকু পরিবর্তন আনা আমাদের কাছে এচিভয়েবল মনে হয়েছে আমরা সেটুকু এনেছি।

বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতকে ঘিরে আলোচনা-পর্যালোচনার তৃতীয় বারের মতো বাংলাদেশ এনার্জি কনফারেন্স ২০২৫ শুরু হয়েছে।

এ বছর বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডাব্লিউজিইডি) এই কনফারেন্সটির আয়োজন করছে। এছাড়া সহ-আয়োজক হিসেবে থাকছে জলবায়ু ও জ্বালানি–সংশ্লিষ্ট এনজিও, দ্বিপাক্ষিক সহযোগী প্রতিষ্ঠান, নবায়নযোগ্য জ্বালানি-প্রচারক সংগঠন, গণমাধ্যম এবং সিভিল সোসাইটি সংগঠনসমূহ।

এটি এমন একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম, যেখানে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে জড়িত বিভিন্ন অংশীজন উন্মুক্ত আলোচনার মাধ্যমে জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং জ্বালানি সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে মতবিনিময়ের সুযোগ পান।

এবারের কনফারেন্সে বিদ্যুৎ, জ্বালানি খাতের ৩০০ এর বেশি অংশীজন অংশগ্রহণ করছেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নিতে দেরি হচ্ছে : ডা. জাহিদ

Next Post

শেখ হাসিনা ভারতে থাকবেন কি না, তা নিজেই সিদ্ধান্ত নেবেন

Related Posts

সুতা আমদানিতে শুল্কারোপ হলে সংকটে পড়বে পোশাক খাত
অর্থ ও বাণিজ্য

সুতা আমদানিতে শুল্কারোপ হলে সংকটে পড়বে পোশাক খাত

জাতীয়

‘হ্যাঁ’ ভোটের পক্ষে কেন অন্তর্বর্তী সরকার

অর্থ ও বাণিজ্য

পুঁজিবাজারের আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন : বিএসইসি চেয়ারম্যান

Next Post
শেখ হাসিনা ভারতে থাকবেন কি না, তা নিজেই সিদ্ধান্ত নেবেন

শেখ হাসিনা ভারতে থাকবেন কি না, তা নিজেই সিদ্ধান্ত নেবেন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সিরিয়ায় ফের গুগলের বিভিন্ন সেবা চালু

ভেনেজুয়েলার তেলে মার্কিন নিয়ন্ত্রণ বিশ্ব তেলবাজারে নতুন বাস্তবতা

আমানতকারীদের মুনাফার বিষয়টি বিবেচনা করা হোক

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

বর্তমান প্রেক্ষাপটে কর্মসংস্থান ও বেকারত্ব




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET