নিজস্ব প্রতিবেদক: নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন মো. সাহাবুদ্দিন, যিনি আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত।
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ কে পড়াবেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই শপথ পড়াবেন।’
তিনি আরও জানান, শপথ অনুষ্ঠানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সব ধরনের প্রস্তুতি রয়েছে। অনুষ্ঠানকে ঘিরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
এছাড়া নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে কম-বেশি এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
প্রিন্ট করুন











Discussion about this post