বুধবার, ২০ মে, ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ৩ জিলহজ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

রেকর্ড ব্যবধানে স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬.২:৩০ অপরাহ্ণ
বিভাগ - স্পোর্টস ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
রেকর্ড ব্যবধানে স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
32
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানের পুঁজি গড়ে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চলমান বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতে আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা নিগার সুলতানা জ্যোতির দল শুক্রবার স্কটল্যান্ডকে হারিয়েছে ৯০ রানের বড় ব্যবধানে।

নেপালের কীর্তিপুর ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে সুপার সিক্স পর্বের চতুর্থ ম্যাচে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯১ রান। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কটল্যান্ডের ইনিংস থামে ১০১ রানে।

ব্যাট হাতে দলের সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার সঙ্গে ঝড়ো ইনিংস খেলেন সোবহানা মোস্তারী। পরে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান মারুফা আক্তার ও স্বর্ণা আক্তার।

বাংলাদেশের ইনিংসের শুরুতে উদ্বোধনী জুটিতে ৬৭ রান যোগ করেন দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। এরপর কোনো রান যোগ না করেই পরপর আউট হন দু’জন। দিলারা ২৮ বলে ৩৯ এবং জুয়াইরিয়া একই বলে ২২ রান করেন। এরপর ১৫ রানে ফিরে যান শারমিন আক্তার সুপ্তা।

এরপর জ্যোতি ও সোবহানার ১০০ রানের জুটি বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেয়। ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৬ রান করেন জ্যোতি। সোবহানা ২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় করেন ৪৭ রান। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় স্কটল্যান্ড। প্রথম বলেই ডার্সি কার্টারকে আউট করেন মারুফা আক্তার। স্কটিশদের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন আট নম্বরে নামা পিপা স্প্রাউল। মেগান ম্যাককল করেন ২০ রান। তবে অন্য কেউ উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।

মারুফা আক্তার সর্বোচ্চ ৩ উইকেট নেন এবং নিয়ন্ত্রিত বোলিংয়ে ২ উইকেট শিকার করেন স্বর্ণা আক্তার। ফলে পুরো ২০ ওভার খেলেও স্কটল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১০১ রান।

উল্লেখ্য, টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ২৫৫। দক্ষিণ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে ওই ম্যাচে ২৪৯ রানের রেকর্ড ব্যবধানে জয় পেয়েছিল টাইগ্রেসরা। নারী এশিয়া কাপে ২০২৪ সালে মালয়েশিয়ার বিপক্ষে ১৯১ রান তুলে ১১৪ রানে জিতেছিল বাংলাদেশ। এবার একই রান করে স্কটল্যান্ডের বিপক্ষে পেল তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে (৯০ রান) জয়।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সৌদি প্রবাসীরাদের দেশে ফিরতে লাগবে ২০ হাজার টাকা

Next Post

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ

Related Posts

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের
শীর্ষ খবর

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
স্পোর্টস

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

পাওয়ার প্লেতে ২ উইকেট, ম্যাচে দাপট বাংলাদেশের পেসারদের
স্পোর্টস

পাওয়ার প্লেতে ২ উইকেট, ম্যাচে দাপট বাংলাদেশের পেসারদের

Next Post
জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী

ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

দেশে আমদানি বেড়েছে জীবাশ্ম জ্বালানির

পুঁজিবাজারভিত্তিক ইশতেহার বাস্তবায়নে জোর

ভোগ্যপণ্যের মজুত স্থিতিশীল আছে : বাণিজ্যমন্ত্রী

ব্যবসায় দায়িত্বশীল আচরণ প্রতিযোগিতা সক্ষমতার গুরুত্বপূর্ণ উপাদান: বাণিজ্যমন্ত্রী

চামড়াশিল্পে টেকসই উন্নয়নে নানা পদক্ষেপ সরকারের

বেতন-ভাতা সংকটের শঙ্কা চামড়া ও পাদুকা খাতে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET