নিজস্ব প্রতিবেদক : বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড ‘লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ড’-এর খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সারসংক্ষেপ অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল মঙ্গলবার বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ১০০১তম কমিশন সভায় কোম্পানিটির বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সারসংক্ষেপ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ১০০১তম কমিশন সভা গতকাল মঙ্গলবার কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় কমিশন বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড ‘লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ড’-এর খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সারসংক্ষেপ অনুমোদন করেছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ‘লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড’ ২ দশমিক ৫ কোটি টাকা দেবে এবং বাকি ২২ দশমিক ৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উš§ুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ফান্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ১০ টাকা।
ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে ‘লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড’। ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে ‘সন্ধানী লাইফ ইস্যুরেন্স কোম্পানি লিমিটেড (এসএলআইসি)’ এবং ‘কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি’।
প্রিন্ট করুন










Discussion about this post