শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২ | ২১ জমাদিউস সানি ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

লালমনিরহাটে ব্যাংক প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

Share Biz News Share Biz News
রবিবার, ৯ নভেম্বর ২০২৫.১:৩৬ পূর্বাহ্ণ
বিভাগ - পত্রিকা, শেষ পাতা, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : জিমেইল আইডি হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগে আন্তঃজেলা প্রতারকচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাঙ্গালপাশা গ্রামের মো. জোনায়েদ (৪১) ও  দুখাই মাতাব্বর (৪৭)।

গতকাল শনিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার শাখাতি এলাকার বাসিন্দা মো. জাবেদ আলী থানায় একটি মামলা

দায়ের করেন। তিনি অভিযোগ করেন, তার ব্যবসাপ্রতিষ্ঠান সততা ট্রেডার্সের ব্যাংক লেনদেনের জিমেইল আইডি হ্যাক করে প্রতারক চক্র একাধিকবার টাকা স্থানান্তর করে।

গত ৭ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে তিনি পূর্ব সিন্দুর্গা ইউসিবি ব্যাংকের লোন অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে ৩০ লাখ টাকা স্থানান্তর করেন। কিন্তু কয়েক মিনিটের ব্যবধানে অজ্ঞাত ব্যক্তিরা পরপর পাঁচটি ট্রানজেকশনের মাধ্যমে তার অ্যাকাউন্ট থেকে মোট ১৭ লাখ ৫৪ হাজার টাকা সিটি ব্যাংকের একটি অ্যাকাউন্টে স্থানান্তর করে নেয়।

এ ঘটনায় ১২ সেপ্টেম্বর হাতীবান্ধা থানায় মামলা (নং-১৯/২০২৫, ধারা ৪০৬/৪২০ দণ্ডবিধি) দায়ের করা হয়। মামলা তদন্তে নেমে জেলা গোয়েন্দা শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে।

পরবর্তীতে ডিবি পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুরের ভাঙ্গা থানার জাঙ্গালপাশা গ্রাম থেকে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত দুজনই আন্তঃজেলা প্রতারকচক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণা করে আসছিল বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বিএনপির অন্তর্দ্বন্দ্বের সুফল পাবে জামায়াত

Next Post

নগরবাড়িতে আধুনিক নৌবন্দর চালু

Related Posts

পত্রিকা

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির দুুর্নীতিবাজরা মামলার প্রক্রিয়ায়

পত্রিকা

দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর

পত্রিকা

কিশোর গ্যাং: আইনের আড়ালে বেড়ে ওঠা প্রজন্ম

Next Post

নগরবাড়িতে আধুনিক নৌবন্দর চালু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির দুুর্নীতিবাজরা মামলার প্রক্রিয়ায়

দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর

কিশোর গ্যাং: আইনের আড়ালে বেড়ে ওঠা প্রজন্ম

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET