রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
১০ মাঘ ১৪৩২ | ৬ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

না.গঞ্জে জনমনে আতঙ্ক

লুট হওয়া অস্ত্র উদ্ধারে মাঠে নামছে প্রশাসন  

Share Biz News Share Biz News
শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫.১:৩৮ পূর্বাহ্ণ
বিভাগ - জাতীয়, পত্রিকা, শেষ পাতা, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

ইমতিয়াজ আহমেদ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনে লুট হওয়া অস্ত্র এখনও পুরোপুরি উদ্ধার হয়নি। এ কারণে সেখানকার জনসাধারণের মধ্যে অবৈধ অস্ত্র ব্যবহার নিয়ে আতঙ্ক বিরাজ করছে। তবে আসন্ন নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে জোর প্রচেষ্টার আশ্বাস দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার ও নজরদারি আরও জোরালো করা হবে জানিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবীর বলেন, জেলায় বৈধ অস্ত্রের লাইসেন্স মোট ৭৩৭টি। এর মধ্যে ২০০৯ সাল থেকে ২০২৫ পর্যন্ত নবায়ন করা হয়েছে ৪০৯টি। বিভিন্ন থানায় জমা আছে ১৬৫টি। বাকিগুলো সরকারি কর্মকর্তাদের কাছে রয়েছে। নির্বাচনকে সামনে রেখে আমরা নারায়ণগঞ্জ জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া চলমান। গোয়েন্দা তথ্য নেওয়া হচ্ছে। বিভিন্ন অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।

সর্বশেষ গত ৩০ নভেম্বর আড়াইহাজার উপজেলার সরকারি সফর আলী কলেজের পাশে ঝোঁপ থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশ একটি শটগান উদ্ধার করেছে। উদ্ধার হওয়া শটগানটির নম্বর ৯৭৩১-২০১২ এবং বাট নম্বর-৮৮৪। অস্ত্রের ওপর খোদাই করে লেখা রয়েছে মেইড ইন তার্কি।

২০২৪ সালের ৫ আগস্ট নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জ থানায় হামলা চালিয়ে দুর্বৃত্তরা লুট করে নেয় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ভাঙচুর-লুটপাট হয় বিভিন্ন থানায়। এদিন জেলা পুলিশ ও নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছে।

১৬ মাস হতে চললেও সব অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি। এর মধ্যে পুলিশের লুট হওয়া ১৫৩ অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে ১১১টি। ৪২টি উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়া লুট হওয়া নয় হাজার ২৫টি গোলাবারুদের মধ্যে সাত হাজার ৫১৮টি উদ্ধার হয়নি। একইভাবে নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের ৮৩ বিভিন্ন ধরনের অস্ত্রসহ ১০ হাজার ৫৯৪টি গুলি লুট হয়েছে। এর মধ্যে মাত্র আটটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের খাতায় লুট হওয়া অস্ত্রের মধ্যে রয়েÑ চায়না রাইফেল সাতটি, এসএমজি একটি, এলএমজি একটি, পিস্তল ১২টি, শটগান ১৬টি।

এদিকে রাজনৈতিক পট-পরিবর্তনের পর এ জেলায় মব জাস্টিস, সহিংসতা, হামলা ও সংঘর্ষের প্রবণতা বেড়ে গেছে। এসব ঘটনায় প্রকাশ্যে অবৈধ অস্ত্র প্রদর্শন করতে দেখা গেছে। ফলে জনমনে বাড়ছে আতঙ্ক। নাগরিক সমাজের

প্রতিনিধিরা মনে করছেন, দ্রুত লুট হওয়া অস্ত্রসহ অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।

দ্বাদশ সংসদ নির্বাচনের সময় নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মিছিলে বৈধ অস্ত্র প্রদর্শন করার ঘটনায় শীতলক্ষ্যায় পানি বহুদূর গড়িয়ে ছিল। নারায়ণগঞ্জ জেলায় প্রায় সাড়ে পাঁচ বছরের ব্যবধানে ২৬৪টি অস্ত্রের লাইসেন্স বাতিল ও ট্রান্সফার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তরিক আল মেহেদী বলেন, ‘অস্ত্র উদ্ধারে আমরা তৎপর। নির্বাচন ঘিরে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী সব বাহিনীই যৌথভাবে কাজ করবে। আশঙ্কা করা হচ্ছে তেমন পরিস্থিতি যেন তৈরি না হয়, সেটি নিশ্চিত করতেই আমরা প্রস্তুত আছি।’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় বর্তমানে ব্যক্তিগত ও কোম্পানি প্রতিষ্ঠানের মোট ৭৩৭টি অস্ত্রের লাইসেন্স রয়েছে। তবে ২০১৯ সালের ৩০ জুলাই পর্যন্ত মোট অস্ত্রের লাইসেন্স সংখ্যা ছিল এক হাজার একটি। সে হিসেবে এই সময়ের মধ্যে জেলায় ২৬৪টি অস্ত্রের লাইসেন্স বাতিল ও পরিবর্তন করা হয়েছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে বন্দুক ও শটগান, পিস্তল, রিভলবার ও রাইফেল।

সাধারণ মানুষের ভাষ্য, প্রতি নির্বাচনে কিছু অবৈধ অস্ত্রের ব্যবহার দেখা গেলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঝুঁকি আরও বেশি। তারা মনে করছেন, প্রকাশ্যে গুলি ছোড়ার পরও অস্ত্র উদ্ধার না হওয়া এবং অপরাধীদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

৫ আগস্টের পর নারায়ণগঞ্জে প্রথম প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটে ২২ সেপ্টেম্বর। এদিন শহরের কেন্দ ীয় বাস টার্মিনালে ‘বন্ধন পরিবহন’ দখলকে কেন্দ  করে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান ও মহানগর বিএনপির সদস্য মাহবুবুল্লাহ তপনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলি চলার ঘটনা ঘটে। উভয়পক্ষই লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মুখোমুখি হয়। এরপর চলতি বছরের ৬ মার্চ সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় আধিপত্য বিস্তার ও ইপিজেডের ঝুট ব্যবসা দখলকে কেন্দ  করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গুলি চলে। এতে অন্তত ১০ জন আহত হন।

চলতি নভেম্বর মাসে শহরের বিভিন্ন এলাকায় পরপর চারটি গুলি ছোড়ার ঘটনা আতঙ্ক আরও বাড়িয়েছে। এর মধ্যে এক ঘটনায় এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়েছেন। ১৫ নভেম্বর শহরের মাসদাইরে মোবাইল ফোন নিয়ে বিরোধকে কেন্দ ক্তিকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়। হামলার পরদিন র‌্যাব অভিযানে গেলে জাহিদ ও তার সহযোগীদের গুলিতে জবা আক্তার (২২) নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হন।

১৮ নভেম্বর রাত ৮টার দিকে সোনার বাংলা মার্কেটের পেছনের গলিতে ইন্টারনেট ব্যবসার বিরোধের জেরে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার ওপর হামলা ও প্রকাশ্যে গুলি ছোড়া হয়। একই দিন মাদক ব্যবসার বিরোধকে কেন্দ  করে আমলাপাড়া এলাকায় এক বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে হামলা ও গুলি ছোড়ার ঘটনা ঘটে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৬৫-৭০ সাল পর্যন্ত তৎকালীন ২০টি বন্দুকের লাইসেন্স দেওয়া হয়। তবে স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার এবং তারপর জিয়াউর রহমান সরকার আমলেও বন্দুকের লাইসেন্স দেওয়া হয় যথাক্রমে ২৪টি ও ৮১টি। এরশাদ সরকারের আমলে ৯ বছরে নারায়ণগঞ্জে ২০৬টি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়; যার ২১টি হলো রাইফেল আর ৫০টি পিস্তল-রিভলবার, বাকিগুলো বন্দুক। স্বৈরশাসক এরশাদের পতনের পর ক্ষমতায় আসে বিএনপি। তাদের পাঁচ বছরে এ জেলায় ৮৯ জন অস্ত্রের লাইসেন্স পান। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পাঁচ বছরে ২৩৮ জনকে বিভিন্ন ধরনের অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়।

বিএনপি ২০০১ সালে আবার ক্ষমতায় আসার পর তখনকার দলীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন একটি পিস্তল ও একটি বন্দুকের লাইসেন্স নেন। তবে ওই সময়ে ঠিক কতগুলো অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সেই তথ্য সঠিকভাবে পাওয়া যায়নি। আর ২০০৮ সাল থেকে বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে বাকি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে।

১৯৭২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রতিষ্ঠানের বাইরে ব্যক্তিগতভাবে যারা অস্ত্রের লাইসেন্স পেয়েছেন- তাদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী, জনপ্রশাসন ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তি। এরশাদ সরকারের শেষ দিকে নারায়ণগঞ্জে রাজনৈতিক সংশ্লিষ্ট কিছু ব্যক্তিও অস্ত্রের লাইসেন্স পেয়েছেন। এর মধ্যে জাতীয় পার্টির দুইজন, আওয়ামী লীগের চার, বিএনপির একজন ও জাসদের একজন রয়েছেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

খেলাপি ঋণের চাপ কমাতে আংশিক অবলোপন

Next Post

খেলাপি ঋণ আদায়ে আইন পরিবর্তন হচ্ছে : গভর্নর

Related Posts

পত্রিকা

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে হবে

পত্রিকা

অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা প্রয়োজন

পত্রিকা

দেশ গঠনে নির্বাচনী প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশা

Next Post

খেলাপি ঋণ আদায়ে আইন পরিবর্তন হচ্ছে : গভর্নর

Discussion about this post

সর্বশেষ সংবাদ

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে হবে

অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা প্রয়োজন

দেশ গঠনে নির্বাচনী প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশা

ইরানে মার্কিন হামলার শঙ্কা মধ্যপ্রাচ্যে বহু ফ্লাইট বাতিল

বিয়ের অনুষ্ঠানে ও মাহফিলে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ২৭




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET