শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
১০ মাঘ ১৪৩২ | ৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

শতকোটি টাকার বাণিজ্য নাটোরের ঔষধি গ্রামে

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫.১২:৩২ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, শেষ পাতা, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
শতকোটি টাকার বাণিজ্য নাটোরের ঔষধি গ্রামে
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

তাপস কুমার, নাটোর : নাটোর সদর থেকে কয়েক কিলোমিটার এগোলেই দেশের একমাত্র ঔষধি গ্রাম লক্ষ্মীপুর-খোলাবাড়িয়ার অবস্থান। এ গ্রামে ঢুকতেই চারপাশে সবুজের যে অবারিত সমারোহ চোখে পড়ে, তা কোনো সাধারণ কৃষি ফসল নয়, এ যেন এক বিশাল ভেষজ উদ্যান। দেশের একমাত্র এই ভেষজ পল্লি এখন নাটোরের ঐতিহ্য, ইতিহাস আর জীবনযাত্রার অংশ হয়ে উঠেছে।

ভেষজ চাষ এই অঞ্চলের হাজারো মানুষের ভাগ্য বদলে দিয়েছে, গড়ে তুলেছে শতকোটি টাকার গ্রামীণ অর্থনীতি। অ্যালোভেরা, অশ্বগন্ধা, শিমুল মূলসহ প্রায় ১৫০ ধরনের ভেষজ উদ্ভিদের চাষে ভরে উঠেছে পুরো ভেষজ গ্রাম।

স্থানীয়রা জানান, এই ভেষজ বিপ্লব শুরু হয় প্রায় তিন দশক আগে। খোলাবাড়িয়ার আফাজ পাগলা নিজের কবিরাজি কাজে তখন তার বাড়ির আঙিনায় প্রয়োজনীয় গাছপালা লাগাতে শুরু করেন। ধীরে ধীরে তার উদ্যোগ ছড়িয়ে পড়ে আশপাশে, পরে পুরো গ্রামে। আজ সেই ছোট্ট প্রয়াসই রূপ নিয়েছে বিস্তীর্ণ ভেষজ পল্লিতে। এখানকার গ্রামগঞ্জে হাঁটলেই দেখা যায় ভেষজ গাছের সারি। আবাদি জমির পাশাপাশি বাড়ির উঠোন, ঘর-দুয়ারের ফাঁক-ফোকর ও রাস্তার ধারেও চোখে পড়বে ঔষধি গুণসম্পন্ন সব গাছ।

স্থানীয় কৃষি দপ্তরের হিসাবে, লক্ষ্মীপুর-খোলাবাড়িয়ায় প্রায় ১৫৫ হেক্টর জমিতে ভেষজ উদ্ভিদের চাষ। এর মধ্যে সবচেয়ে বেশি জায়গা দখল করেছে অ্যালোভেরা। ৭০ হেক্টর জুড়ে শুধু এই ঘৃতকুমারীর চাষ করা হয়েছে। বছরে প্রায় ১৫ হাজার টন অ্যালোভেরা উঠছে এই পল্লি থেকে। এ ছাড়া শিমুল মূল, অশ্বগন্ধা, বিটরুট, মিশ্রিদানাÑপ্রতিটি ফসলই গ্রামের অর্থনীতিতে যুক্ত করছে নতুন মাত্রা। দুই হাজারের বেশি কৃষক এখন এই চাষে যুক্ত। আর তাদের শ্রমের ফলেই বাজারে উঠছে শতকোটি টাকার ভেষজ পণ্য।

অ্যালোভেরা চাষে সবচেয়ে ব্যস্ত সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি। এক বিঘা জমিতে রোপণ করা হয় প্রায় ১০ হাজার অ্যালোভেরার চারা। চারা লাগানোর তিন মাস পর থেকে পাতা সংগ্রহ শুরু হয়, যা টানা দুই বছর পর্যন্ত চলে। আলোভেরা চাষে প্রাকৃতিক জৈব সার ছাড়াও যথাযথ পরিমাণ ইউরিয়া-টিএসপি-এমওপি ব্যবহার করা হয়। পাতায় দাগ বা পচন ঠেকাতে ব্যবহƒত হয় চুন। আর পোকামাকড়ের ক্ষতি কমাতে এখন কৃষকরা ঝুঁকছেন ছত্রাকনাশক টাইকোডার্মা ও সেক্স ফেরোমোনের দিকে।

ভেষজ চাষাবাদকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছে লক্ষ্মীপুর-খোলাবাড়িয়াসহ আশপাশের এলাকার অন্তত ১০ হাজার মানুষের। চারা রোপণ, সেচ, আগাছা পরিষ্কার আর পাতা সংগ্রহ বিভিন্ন কাজে বছরজুড়ে ব্যস্ত থাকেন শ্রমিকরা।

স্থানীয় কৃষকরা জানান, অতিরিক্ত বৃষ্টিতে অ্যালোভেরার গাছ পচে নষ্ট হয়ে যায়। চলতি বছরের টানা বৃষ্টিতে বেশিরভাগ জমির গাছেরই ক্ষতি হয়েছে। তবে একবার অ্যালোভেরা চাষ করলে টানা দুই বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। সেই ভরসায় এ বছরের ক্ষতি পুষিয়ে নেয়ার আশায় এখন পরের মৌসুমের দিকেই তাকিয়ে আছেন কৃষকরা।

এই ভেষজ গ্রামে বিপুল পরিমাণ অ্যালোভেরা উৎপাদিত হলেও এর পাতা সংরক্ষণে কৃষকরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। অ্যালোভেরা পাতা কাটার পর তা বেশি সময় রাখা যায় না। স্থানীয়ভাবে কোনো হিমাগার বা প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র না থাকায় দ্রুত পাঠাতে হয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ওষুধ কোম্পানিগুলোর কারখানায়। হামদর্দসহ কয়েকটি ওষুধ কোম্পানি এখানকার অ্যালোভেরার বড় ক্রেতা। ময়মনসিংহের ভালুকায় বিদেশি মালিকানাধীন জুস কোম্পানিও প্রতিদিন ট্রাকভর্তি পাতা সংগ্রহ করে। ঢাকার বাজারেও প্রায় প্রতিদিন পৌঁছায় ট্রাকভর্তি ভেষজ পণ্য।

অন্যদিকে শুকনো ভেষজ বিক্রি হচ্ছে নতুনবাজার, আমিরগঞ্জ, হাজীগঞ্জ, লক্ষ্মীপুরসহ স্থানীয়ভাবে গড়ে ওঠা ব্যবসাকেন্দ্রে। ইব্রাহিম ভেষজ ভান্ডারের পরিচালক আতিকুর রহমান জানান, প্রতিদিন তার দোকান থেকেই গড়ে প্রায় ৫০ হাজার টাকার ভেষজ বিক্রি হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা এখানকার পণ্য কিনে নিয়ে যান।

কৃষক ও সমবায় নেতাদের দাবি, অ্যালোভেরা সংরক্ষণের জন্য একটি আধুনিক হিমাগার এবং সাবান-শ্যাম্পুসহ ভেষজ প্রসাধনী তৈরির কারখানা হলে এলাকার অর্থনীতি বদলে যেতে পারে।

খোলাবাড়িয়া ভেষজ সমবায় সমিতির সভাপতি শহিদুল ইসলাম বলেন, এখানে একটি পূর্ণাঙ্গ ভেষজ গবেষণা কেন্দ্র প্রয়োজন। গুণাগুণ পরীক্ষা আর মান নিয়ন্ত্রণের কাজ যদি এখানেই হয়, বড় বড় কোম্পানি নিজেই আমাদের দোরগোড়ায় আসবে। এতে করে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন। স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, ভেষজ শিল্পকে ঘিরে এ অঞ্চলের অন্তত ১০ হাজার মানুষের জীবিকা তৈরি হয়েছে। প্রতিদিনই বাড়ছে চাষের পরিধি, যুক্ত হচ্ছে নতুন উদ্যোক্তা। শুধু কৃষিই নয়, পর্যটন, ব্যবসা এবং প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনাও বাড়ছে দ্রুত।

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম মনে করেন, এখানে হিমাগার, প্রক্রিয়াজাতকরণ ইউনিট আর গবেষণা কেন্দ্র স্থাপন করা গেলে ভেষজ পল্লি দেশের একটি শক্তিশালী শিল্পকেন্দ্র হিসেবে দাঁড়াবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

খালেদা জিয়ার চিকিৎসায় সব রকম সহযোগিতা দেয়া হবে

Next Post

বিশ্ববাজারে যুক্ত হতে দেশে আসছে ‘পেপ্যাল’: গভর্নর

Related Posts

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

এক সপ্তাহে পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১১ হাজার ৭১৫ কোটি টাকা

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ

ওরিয়ন ইনফিউশন ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে
অর্থ ও বাণিজ্য

ওরিয়ন ইনফিউশন ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে

Next Post

বিশ্ববাজারে যুক্ত হতে দেশে আসছে ‘পেপ্যাল’: গভর্নর

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শীতের শেষ পিঠা মেলার আয়োজন হোটেল সারিনা ঢাকায়

শীতের শেষ পিঠা মেলার আয়োজন হোটেল সারিনা ঢাকায়

ইউক্রেনের কিয়েভ ও খারকিভে ব্যাপক হামলা রাশিয়ার

ইউক্রেনের কিয়েভ ও খারকিভে ব্যাপক হামলা রাশিয়ার

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকায় বিশেষ ছাড়

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকায় বিশেষ ছাড়




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET