শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
১০ মাঘ ১৪৩২ | ৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে টিভি প্রযোজনার কৌশল নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
রবিবার, ২৭ জুলাই ২০২৫.১:২১ অপরাহ্ণ
বিভাগ - শিক্ষা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে টিভি প্রযোজনার কৌশল নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যবহারিক কর্মশালা ও সংশ্লিষ্ট বোদ্ধাদের গুরুত্বপূর্ন বিভিন্ন আলোচনা ও সনদ হস্তান্তরের মধ্যদিয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত হল শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এর গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থীদের টেলিভিশন প্রোডাকশন এন্ড কমিউনিকেশন শীর্ষক কোর্সের ব্যবহারিক কর্মশালা।

গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তথ্যপ্রযুক্তি, বিশেষ করে এআই এর যুগে তোমরা সময়োপযোগি এই প্রোগ্রাম বা পড়াশুনায় একটু সচেতন হলেই সাফল্য তোমার হাতের নাগালে। কারন যুগোপযোগি বিষয় বেছে নিয়ে ক্যারিয়ারের সঠিক সিদ্ধান্তটি তুমি নিয়েছ। এখন অপেক্ষা শুধু নিয়মিত পড়াশুনা করা। একইসঙ্গে তিনি উন্নত ক্যারিয়ার গড়তে একজন সৎ ও ভাল মানুষ হওয়ার ব্যাপরটিও সর্বাপেক্ষা গুরুত্ব দিতে তাগিদ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব নওয়াজীশ আলী খান, প্রখ্যাত টিভি প্রযোজক ও পরিচালক; খ্যাতিমান নাট্যপরিচালক ও লেখক চয়নিকা চৌধুরী, অভিনেতা ও নির্দেশক রাশেদ মামুন অপু, সাধারণ সম্পাদক, অভিনয় শিল্পী সংঘ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিভাগের উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম। তাঁরা সকলেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ন বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। গণমাধ্যম গবেষক, অধ্যাপক ও গণযোগাযোগ পরামর্শক ড. ইসলাম শফিক কর্মশালার মূখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. সাইফুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া এ কর্মশালায় টিভি প্রযোজনার হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রমে শিক্ষার্থীরা প্রযোজনাভিত্তিক কর্মশালায় ইনডোর ও আউটডোর দুই পরিবেশ মিলিয়ে সর্বমোট দুটি টিভি প্রযোজনার শুটিং সম্পন্ন করে। অনুষ্ঠানের ধরন অনুযায়ী সেট, লাইট, শব্দগ্রহণ, মাইক্রোফোন পরিচিতি, মাল্টিক্যামেরায় অনলাইন শুটিং কৌশল, অনলাইন ভিডিও এডিটিং পদ্ধতি, টকব্যাকের ব্যবহার, ক্যামেরা মুভমেন্ট, লাইভ সম্প্রচার, লাইভ অনুরূপ রেকর্ডিং কৌশল প্রভৃতি বিষয় বিশেষভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়।

শিক্ষার্থীবৃন্দ উক্ত কর্মশালা থেকে লব্ধ জ্ঞান তাদের পেশাগত কর্মক্ষেত্রে নান্দনিকভাবে কাজে লাগাতে সক্ষম হবে বলে পর্যবেক্ষক ও উপস্থিত অতিথিসহ সংশ্লিষ্টদের অভিমত। পরিশেষে কর্মশালা সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

আরআর/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

‘পুঁজিবাজারের আসতে আগ্রহী আশুগঞ্জ পাওয়ার স্টেশন’

Next Post

মার্কেট ক্যাপিটালাইজেশনে ১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়াল ব্র্যাক ব্যাংক

Related Posts

হাইকোর্টে স্থগিত শাকসু নির্বাচন
শিক্ষা

হাইকোর্টে স্থগিত শাকসু নির্বাচন

মেস থেকে জবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
শিক্ষা

মেস থেকে জবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শিক্ষাগত ন্যায়বিচার না পাওয়ার অভিযাগ শিক্ষার্থীদের
জাতীয়

শিক্ষাগত ন্যায়বিচার না পাওয়ার অভিযাগ শিক্ষার্থীদের

Next Post
মার্কেট ক্যাপিটালাইজেশনে ১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়াল ব্র্যাক ব্যাংক

মার্কেট ক্যাপিটালাইজেশনে ১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়াল ব্র্যাক ব্যাংক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শীতের শেষ পিঠা মেলার আয়োজন হোটেল সারিনা ঢাকায়

শীতের শেষ পিঠা মেলার আয়োজন হোটেল সারিনা ঢাকায়

ইউক্রেনের কিয়েভ ও খারকিভে ব্যাপক হামলা রাশিয়ার

ইউক্রেনের কিয়েভ ও খারকিভে ব্যাপক হামলা রাশিয়ার

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকায় বিশেষ ছাড়

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকায় বিশেষ ছাড়




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET