শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২ | ২১ জমাদিউস সানি ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

শুধু অভিনয় নয়, ঘরে পরিপূর্ণ মানুষ শাহরুখ

Share Biz Online Share Biz Online
রবিবার, ২ নভেম্বর ২০২৫.৩:১৪ অপরাহ্ণ
বিভাগ - বিনোদন ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
শুধু অভিনয় নয়, ঘরে পরিপূর্ণ মানুষ শাহরুখ
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : শাহরুখ খান নামটি শুনলে মনের অজান্তেই যেমন বেজে ওঠে ‘মোহাব্বাতে’ সিনেমার ‘হামকো হামিসে চুরালো’র সেই মোহনীয় ভায়োলিন সুর, আবার চোখে ভাসে ‘কাভি খুশি কাভি গাম’ চলচ্চিত্রের ‘সুরাজ হুয়া মাদধাম’-এ মরুর গোধূলী লগ্নে দুই হাত ছড়ানো সেই ‘সিগনেচার পোজ’। এমনই তেজি-সাবলীল অভিব্যক্তি দিয়ে অভিনয়ের রাজ্যে যে সাম্রাজ্য গড়ে তুলেছেন শাহরুখ, তা হিন্দি সিনেমার জগতে আর কোনো তারকার পক্ষে ছোঁয়া প্রায় অসম্ভব। বিশ্ব চলচ্চিত্রের মঞ্চে আজ তিনি ঠিকই গ্লোবাল আইকন। কিন্তু ভারত তো বটেই, সীমান্তের দূরত্ব ঘুচিয়ে বাংলাদেশের সিনেপ্রেমীদের কাছে তিনি আজও ‘ঘরের মানুষ’ হিসেবেই সমাদৃত।

নভেম্বরের দুই তারিখ, শাহরুখ ভক্তদের জন্য সুখবর। আজ (রোববার) ৬০ বছরে পা রাখলেন এই নায়ক। ভারতসহ বিশ্বজুড়ে আজ তাকে নিয়ে কত হৈহৈ রৈরৈ, কারণ এই শাহরুখ যে একদিনে তৈরি হয়নি! ভারতের বাইরে বাংলাদেশ, পাকিস্তান বা নেপালের মতো প্রতিবেশী দেশগুলোতে শাহরুখ খানের পরিচিতি শুধু তারকা হিসেবে ছিল না, বরং যেন হয়ে উঠেছিলেন একজন ‘ঘরের মানুষ’। বিশেষ করে বাংলাদেশের মফস্বল শহরে নব্বইয়ের দশকের শেষে বা ২০০০ সালের শুরুর দিকের কিছু ঘটনাপ্রবাহ এর প্রমাণ দেয়।

মান্নাতে থাকতে চাইলেন ভক্ত, শাহরুখ বললেন নিজেই ভাড়া বাড়িতে থাকি
তখনও টেলিভিশন সহজলভ্য হয়নি, আর অ্যান্টেনা নির্ভর বিটিভি ছাড়া অন্য চ্যানেল দেখা ছিল স্বপ্নের মতো। এরপর যখন কেবল নেটওয়ার্ক (ডিস) সংযোগ এলো, তখন ভারতীয় চ্যানেলগুলোর হাত ধরে হিন্দি সিনেমা ও টিভি ধারাবাহিকের সঙ্গে বাংলাভাষী দর্শক পরিচিত হলেন। এই সময়েই শাহরুখ খানের অ্যাকশন-ধর্মী সিনেমা ও রোম্যান্টিক চরিত্রগুলো বাঙালির মাঝে ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। ভাষা বা দেশের বিভেদ সেখানে আর কোনো বাধা হতে পারেনি, পর্দার ওপার থেকেই বাংলাভাষী দর্শকেরা তাকে আপন করে নেন।

সেই সময় স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোয় শাহরুখের জনপ্রিয়তা ছিল অন্যরকম। তার অভিনীত সিনেমার গানগুলো আলাদা করে প্রচার করা হতো। ‘হামকো হামিসে চুরালো’, ‘সুরাজ হুয়া মাধম’, ‘লাড়কি হায় আল্লাহ’, ‘বলো চুরিয়া’- এই জনপ্রিয় গানের অ্যালবামগুলো পরিচিত ছিল ‘বেস্ট অফ শাহরুখ খান’ নামে। মজার বিষয় হলো, গানগুলো কোন শিল্পী গাইছেন, তার পরিচয়ের চেয়েও শাহরুখের স্ক্রিনে উপস্থিতিই ছিল মুখ্য। বাংলাদেশের মফস্বলভিত্তিক চ্যানেলগুলোতে শাহরুখের গান ও দৃশ্যগুলো আলাদা গ্রহণযোগ্যতা পেত।

তবে শুধু ডিশ অ্যান্টেনা নয়, ক্যাসেট বা সিডি-ডিভিডির যুগেও এই চিত্র দেখা গেছে। পাড়ার গলির মোড়ের ক্যাসেটের দোকানে মিলত শাহরুখের ছবি সম্বলিত ভিসিআর ক্যাসেট এবং অডিও ক্যাসেট। সিডি-ডিভিডি’র যুগেও একই ধারা বজায় ছিল, যেখানে একটি সিডিতে শাহরুখের অভিনীত সিনেমার জনপ্রিয় ভিডিও গান থাকত ১৫ থেকে ৫০টি পর্যন্ত।

শাহরুখ খানের প্রভাব ছিল জীবনের প্রতিটি ক্ষুদ্র অংশেও। শৈশবের সেই দিনগুলোয় স্থানীয়ভাবে তৈরি প্লাস্টিকের খেলনা গাড়িতেও তার ছবির স্টিকার দেখা যেত। একটি খেলনা কেনার সময় একজন শিশু তাকে চিনতে না পারলেও অন্যেরা জিজ্ঞেস করত- ‘তুমি শাহরুখ খানের গাড়িটি নেবে?’, আর এসব ঘটনা প্রমাণ করে, তার মুখচ্ছবি তখন স্থানীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল।

এই আবেগ শুধু বাড়ি-ঘরেই সীমাবদ্ধ ছিল না। মানুষের দৈনন্দিন জীবন কিংবা লাইফস্টাইলেও যেন তার প্রভাব। সেলুন বা নাপিতের দোকানে আজও বহু জায়গায় বলিউড তারকাদের, বিশেষ করে শাহরুখ খানের ছবি ঝুলে থাকতে দেখা যায়। অনেকে তার হেয়ারস্টাইল থেকে অনুপ্রাণিত হয়েও নিজের চুলে এমন সাজ আনতেন; মানে তখনকার সময়ের মফস্বলের ফ্যাশন ইনফ্লুয়েনসারও ছিলেন এই শাহরুখ।

আরব সাগরের পাড়ে থাকা শাহরুখ খান হয়তো জানেন না, হাজার হাজার মাইল দূরের কত মফস্বলের খেলনা গাড়িতে তার হাসিমুখ সেঁটে ছিল, কিংবা পাড়ার কোন সেলুনে আজও তার ছবির দিকে তাকিয়ে চুল ছাঁটে এক কিশোর। একদিন এসেছিলেন শাহরুখ, সে সময় দর্শকের সেই বাঁধভাঙা সাড়া হয়তো তাকে শুধু আবেগের সমুদ্র দেখিয়েছে, কিন্তু সীমান্ত পেরিয়ে এই ‘ঘরের মানুষে’ পরিণত হওয়ার পেছনের নিবিড় গল্প হয়তো এখনও কিং খানের অজানা।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

অভিনেতা সালমান শাহর মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপ প্রশাসনের

Next Post

১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

Related Posts

উস্তাদ হাসান আলী খান স্মরণে দিনব্যাপী আয়োজন
ফটো গ্যালারি

উস্তাদ হাসান আলী খান স্মরণে দিনব্যাপী আয়োজন

এক গানেই আয় ৪০ কোটি ডলার
পত্রিকা

এক গানেই আয় ৪০ কোটি ডলার

কবিতা-গানের মুগ্ধময় সন্ধ্যা ‘আমার মুক্তি আলোয় আলোয়’
বিনোদন

কবিতা-গানের মুগ্ধময় সন্ধ্যা ‘আমার মুক্তি আলোয় আলোয়’

Next Post
১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির দুুর্নীতিবাজরা মামলার প্রক্রিয়ায়

দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর

কিশোর গ্যাং: আইনের আড়ালে বেড়ে ওঠা প্রজন্ম

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET