শনিবার, ১৬ মে, ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ২৯ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

যশোরে হাসনাত আব্দুল্লাহ

সত্যিকারের পরিবর্তন চাইলে মাঠে নামুন

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শুক্রবার, ১১ জুলাই ২০২৫.৪:৩৭ অপরাহ্ণ
বিভাগ - সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
সত্যিকারের পরিবর্তন চাইলে মাঠে নামুন
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

মীর কামরুজ্জামান মনি, যশোর : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কেউ মাঠের বাইরে থেকে খেলা নিয়ন্ত্রণ করতে পারবে না। যারা সত্যিকারের পরিবর্তন চান, তাদের মাঠে নামতেই হবে।

শুক্রবার (১১ জুলাই) যশোর শহরের হোটেল ওরিয়নে জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “বিএনপি যেন সবকিছু নিজের মতো করে চালাতে পারে- এমনটা আর হতে দেয়া হবে না। খেলতে চাইলে প্লেয়ার হিসেবে মাঠে আসতে হবে, গ্যালারিতে বসে নির্দেশনা দিয়ে কিছু হবে না।”

তিনি অভিযোগ করেন, “জুলাই আন্দোলনসহ বিগত ১৬ বছরে যখন তৃণমূলের কর্মীরা রাজপথে জীবন বাজি রেখেছেন, তখন বিএনপির অনেক শীর্ষ নেতা ক্ষমতাসীনদের সঙ্গে ব্যবসা ও বিলাসবহুল জীবনযাপন করে গেছেন। এটা কোনো রাজনৈতিক নৈতিকতার পরিচয় নয়। আমরা স্পষ্ট করে বলছি- তৃণমূলের ত্যাগ ও রক্তের সঙ্গে কোনো বেঈমানি বরদাস্ত করা হবে না।”

নির্বাচন প্রসঙ্গে হাসনাত বলেন, “আমরা কোনোভাবেই নির্বাচন পিছিয়ে দিতে চাই না। কিন্তু সংস্কারবিরোধী একটি চক্র নির্বাচন বিলম্বিত করতে চায়। আমরা বলি- জুলাই সনদ, বিচার এবং নির্বাচন- সবকিছু একত্রে একটি প্যাকেজ আকারে বাস্তবায়ন করতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশপন্থি নির্বাচন কমিশন, গণমাধ্যম এবং সরকার গঠনের মাধ্যমেই আমরা একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতির জন্ম দিতে চাই। ব্যক্তিপূজার পুরনো ব্যবস্থাকে ভেঙে নতুন পথ গড়তে হবে।”

হাসনাত আব্দুল্লাহ ৩ আগস্টের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “আগামী ৫ আগস্টকে মিথ্যা মোড়কে ‘মব’ বলার ষড়যন্ত্র চলছে। ক্ষমতায় টিকে থাকতে সরকার বিরোধীদের জঙ্গি আখ্যা দিতে চাইছে। এ ধরনের অপরাজনীতি রুখে দিতে সবাইকে মাঠে থাকতে হবে।”

তিনি জানান, জুলাই আহতদের চিকিৎসা এখনো সঠিকভাবে হচ্ছে না। এ বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা খাপ খাওয়াতে পারছেন না। এনসিপি নিজে থেকেই আহতদের চিকিৎসায় ভূমিকা রাখবে।”

সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জুলাই সনদ দ্রুত ঘোষণা করতে হবে এবং তা লিখিতভাবে সংবিধানে স্থান দিতে হবে। কিন্তু এখন বলা হচ্ছে গণপরিষদ ভোট ছাড়া তা সম্ভব নয়। এ কারণে সংবিধানে সংশোধন জরুরি।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা তাসনিম জারা, নুসরাত তাবাসসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় যশোরের ৪ শহীদ পরিবারের সদস্য ও ১৫ জন আহত জুলাই যোদ্ধা অংশগ্রহণ করেন।

আরআর/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Next Post

কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প

Related Posts

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’
দিনের খবর

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

রাকসুর উদ্যোগে প্রথমবারের মতো নারী উদ্যোক্তা মেলা
শিক্ষা

রাকসুর উদ্যোগে প্রথমবারের মতো নারী উদ্যোক্তা মেলা

ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষক
শেষ পাতা

ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষক

Next Post
কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প

কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প

Discussion about this post

সর্বশেষ সংবাদ

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন আজ

স্বতন্ত্র পরিচালক থেকে অডিট সবখানে কড়াকড়ি

স্বতন্ত্র পরিচালক থেকে অডিট সবখানে কড়াকড়ি

সরকার পুঁজিবাজারকে আরও বিনিয়োগবান্ধব করতে চায়

সরকার পুঁজিবাজারকে আরও বিনিয়োগবান্ধব করতে চায়




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET