নিজস্ব প্রতিবেদক : ১০ শতাংশ রিবেট সুবিধা এবং সারচার্জ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন ও ভাড়া পরিশোধের সুযোগ দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই সুযোগ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিবেট সুবিধাসহ পৌরকর (হোল্ডিং ট্যাক্স) পরিশোধ, সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন ও দোকান ভাড়া-সংক্রান্ত গণবিজ্ঞপ্তির কথা উল্লেখ করে জানানো যাচ্ছে যে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের করদাতাদের (বাড়ি/ফ্ল্যাট/ ইমারতগুলোর মালিক ও ব্যবসায়ীদের) অবগতির জন্য জানানো যাচ্ছে, ২০২৫-২৬ (হাল) অর্থবছরের চার কিস্তি পৌরকর একত্রে পরিশোধ করলে ১০ শতাংশ রিবেট গ্রহণের সুযোগ রয়েছে।
সেখানে আরও বলা হয়, বকেয়াসহ হালসনের পৌরকর পরিশোধ করে শুধু ২০২৫-২৬ (হাল) অর্থবছরের ওপর ১০ শতাংশ রিবেট সুবিধা গ্রহণ করা যাবে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন করা যাবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন দোকানগুলোর ভাড়া সারচার্জ ও জরিমানা ব্যতীত পরিশোধ করা যাবে। এই সময়ের মধ্যে ১০ শতাংশ রিবেট সুবিধা এবং সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন ও ভাড়া পরিশোধের সুযোগ গ্রহণ করার জন্য করদাতা ও ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়েছে।
এর আগে ১ অক্টোবর গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসসিসির করদাতাদের (বাড়ি, ফ্ল্যাট, ইমারতগুলোর মালিক ও ব্যবসায়ীদের) রিবেট সুবিধাসহ পৌরকর পরিশোধ করার মেয়াদ এবং সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন ও দোকান ভাড়া পরিশোধের মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে। এ সময় ২০২৫-২৬ (হাল) অর্থবছরের চার কিস্তি পৌরকর একত্রে পরিশোধ করে হাল অর্থবছরের ওপর ১০ শতাংশ রিবেট গ্রহণের সুযোগ রয়েছে। পাশাপাশি বকেয়া পৌরকর পরিশোধ করে শুধু ২০২৫-২৬ (হাল) অর্থবছরের ওপর ১০ শতাংশ রিবেট সুবিধা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।
প্রিন্ট করুন









Discussion about this post