সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ ১৪৩২ | ৩০ রজব ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

সিলেটের ১৯ আসন: প্রবাসী নেতাদের কাছে টিকতে নাও পারেন হেভিওয়েটরা

Share Biz Online Share Biz Online
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫.৬:২৫ অপরাহ্ণ
বিভাগ - রাজনীতি ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
সিলেটের ১৯ আসন: প্রবাসী নেতাদের কাছে টিকতে নাও পারেন হেভিওয়েটরা
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : সিলেট বিভাগের ১৯টি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর তালিকা প্রায় অর্ধেকে নেমে এলেও কয়েকটি আসনের প্রার্থী চূড়ান্তকরণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। দলের একাধিক মনোনয়নপ্রত্যাশী ও দায়িত্বশীলদের সঙ্গে আলাপ করে এমন তথ্য পাওয়া গেছে।

বিশেষ করে যেসব আসনে হেভিওয়েটরা প্রার্থী হয়েছেন সেসব আসনেই এমন জটিলতা। দ্বিতীয়ত কেন্দ্রীয় নেতা, চেয়ারপারসনের উপদেষ্টা, প্রবাসী ও দলের দুর্দিনের কাণ্ডারি, ত্যাগীরা যেসব আসনে প্রার্থী হয়েছেন সেসব আসন নিয়েও বেশ ভাবতে হচ্ছে বিএনপিকে। কারণ ওইসব আসনে প্রবাসের প্রভাবশালী নেতারা মনোনয়ন দৌড়ে রয়েছেন। এ কারণে মনোনয়ন দৌড়ে কোনো কানো আসনে প্রবাসের নেতাদের কাছে হেভিওয়েট নেতাদের ধরাশায়ী হওয়ার ঘটনারও আশঙ্কা করা হচ্ছে।

সিলেটের ১৯ আসনে এমন প্রার্থীর সংখ্যা প্রায় ডজন খানেক। মনোনয়ন নিয়ে কয়েকটি আসনে তারা মুখোমুখি।

বিভাগের ১৯ সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে আলোচিত সিলেট-১। এ আসনে বিএনপির প্রার্থী দুজন। দুজনই আবার বড় নেতা, চেয়ারপারসনের উপদেষ্টা। তারা হলেন, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও সিলেট-১ আসনে তিনবারের নির্বাচিত এমপি খন্দকার আব্দুল মালিকের ছেলে খন্দকার আব্দুল মুক্তাদির। কেউ কেউ আবার বলছেন, লন্ডনের প্রভাবশালী পাশা খন্দকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অত্যন্ত ঘনিষ্ঠজন। এতে করে তার মনোনয়ন নিয়ে টেনশন করার কিছুই নেই।

সিলেট-২ আসন ইলিয়াস আলীর আসন বলেই পরিচিত। ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদী লুনা এ আসনের মনোনয়ন প্রত্যাশী। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তবে সম্প্রতি বিএনপির যুগ্ম মহাসচিব পদে নিয়োগ প্রাপ্ত দলের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির শীর্ষনেতা হুমায়ুন কবিরও এ আসনের মনোনয়ন প্রত্যাশী।

সিলেট-৩ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আছেন তিন প্রভাবশালী। এরমধ্যে দুজন প্রবাসী। একজন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক এবং ব্যারিস্টার এমএ সালাম। মাঠের নেতাদের মধ্যে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এখনও মাঠেই আছেন। সিলেট-ঢাকা মহসড়কে মঙ্গলবার শোডাউন হয় তার পক্ষে। এছাড়াও এ আসনে সাবেক ছাত্রনেতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ হকের ছেলে ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান ও যুক্তরাজ্য বিএনপি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিনও মনোনয়ন প্রত্যাশী।

সিলেট-৪ আসনে অনাবাসী বিএনপির প্রার্থীর সংখ্যাই বেশি। এ আসনে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর প্রার্থিতার গুঞ্জন উঠলেও তিনি ওই আসনে নির্বাচনে রাজি নন। ফলে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর নাম ওঠে এসেছে লাইমলাইটে। তবে ভোটের বাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান হাকিম চৌধুরী এখানে বড় ফ্যাক্টর। এছাড়াও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বিএনপি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়া অ্যাডভোকেট শামসুজ্জামান জামান, সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের সহধর্মিনী অ্যাডভোকেট জেবুন্নাহার সেলিম এবং ব্যারিস্টার কামরুজ্জামান সেলিম মনোনয়ন প্রত্যাশী। এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শামসুজ্জামান জামান মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলা সদরে জনসভা করেন। এর আগে সোমবার সিলেট নগরীতে মোটরসাইকেল মহড়া হয় তার পক্ষে।

সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন যুদ্ধে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক নেতা মামুনুর রশীদ মামুন। তবে প্রয়াত হারিছ চৌধুরীর পরিবারের প্রতি স্থানীয় ভোটারদের আবেগ ভোটের সমীকরণে একটা বড় ফ্যাক্টর। চৌধুরী পরিবারের সমর্থন যেদিকে সেদিকে ভোটের পাল্লা ভারি হবেই এমন বিশ্বাস স্থানীয়দের। তবে হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজীন চৌধুরী মাঠে থাকলেও সর্বশেষ তিনি নির্বাচন না করার সম্ভাবনাই বেশি। এ আসনে মনোনয়ন প্রত্যাশী হারিছ চৌধুরীর চাচাতো ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী, সাবেক ছাত্রনেতা সিদ্দিকুর রহমান পাপলু, সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। জোট হলে এ আসন জমিয়তকে ছেড়ে দেয়ার ব্যপারে আলোচনা চলছে। এখানে বিএনপির জোটের প্রার্থী হিসাবে দেখা যেতে পারে জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে।

সিলেট-৬ আসনে কেন্দ্রীয় নেতা আবুল কাহের শামীম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সাবেক এমপি ড. সৈয়দ মকবুল হোসেনের মেয়ে সৈয়দা আদিবা হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি সাবিনা খান পপি ও চিত্রনায়ক হেলাল খান।

এছাড়া হবিগঞ্জে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র জিকে গউস শক্তিশালী প্রার্থী। তবে তার প্রতিপক্ষও তার আসনে বেশ তৎপর।

সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন যুদ্ধে আছেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী।

এছাড়া মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমান, মুজিবুর রহমান, সুনামগঞ্জের বর্ষীয়ান রাজনীতিক নাসির উদ্দিন চৌধুরী ভোটের মাঠে ফ্যাক্টর। কেন্দ্রীয় বিএনপির সহ সমবায় বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার মাঠে কাজ করছেন মনোনয়নের জন্য।

বিএনপির কেন্দ্র সিলেট বিভাগের চার জেলার ১৯টি আসনে মনোনয়ন প্রত্যাশী ১৩৬ জনের মধ্যে ৬৬ জনকে আপাতত মাঠে রেখেছে। শিগগিরই এই তালিকা আরও সংক্ষিপ্ত করে শুধু ১৯ আসনের ১৯ জনের নাম ঘোষণা করবে। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউস মঙ্গলবার রাতে জনসভা করছিলেন হবিগঞ্জের রাজনগরে।

বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, গোটা সিলেটবাসী এখন কেন্দ্রের দিকে তাকিয়ে। প্রার্থী চূড়ান্ত হলে ধানের শীষের পক্ষে মাঠের প্রচারণার সব মনোনয়ন প্রত্যাশীই নামবেন এটা অনেকটা নিশ্চিত।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বসুন্ধরার আই ব্লকে উদ্বোধন করা হলো ‘হেরিটেজ সুইটস’ এর ২য় শাখা

Next Post

জবাবদিহিতার আওতায় আনা হবে এমপিওভুক্ত শিক্ষকদের : শিক্ষা উপদেষ্টা

Related Posts

জাতীয়

‘হ্যাঁ’ ভোটের পক্ষে কেন অন্তর্বর্তী সরকার

প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে সাক্ষাৎ তারেক রহমানের
পত্রিকা

প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে সাক্ষাৎ তারেক রহমানের

জাতীয়

জুলাই গণ-অভ্যুত্থানের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন

Next Post
জবাবদিহিতার আওতায় আনা হবে এমপিওভুক্ত শিক্ষকদের : শিক্ষা উপদেষ্টা

জবাবদিহিতার আওতায় আনা হবে এমপিওভুক্ত শিক্ষকদের : শিক্ষা উপদেষ্টা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সিরিয়ায় ফের গুগলের বিভিন্ন সেবা চালু

ভেনেজুয়েলার তেলে মার্কিন নিয়ন্ত্রণ বিশ্ব তেলবাজারে নতুন বাস্তবতা

আমানতকারীদের মুনাফার বিষয়টি বিবেচনা করা হোক

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

বর্তমান প্রেক্ষাপটে কর্মসংস্থান ও বেকারত্ব




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET