বুধবার, ২০ মে, ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ৩ জিলহজ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

সীমান্তে ফের পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ, বেশ কয়েকজন নিহত

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫.১২:০৩ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
সীমান্তে ফের পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ, বেশ কয়েকজন নিহত
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে বুধবার নতুন করে সংঘর্ষে বেশ কয়েকজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। উভয় দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে । খবর এএফপি।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তালেবানরা দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম সীমান্তের দুটি বড় চৌকিতে হামলা করেছে। ভোরে হামলা প্রতিহতের সময় আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলডাক এলাকায় অন্তত ২০ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন।

তালেবানরা সীমান্তবর্তী গ্রামগুলো লক্ষ্য করে হামলা করেছিল। তারা বেসামরিক নাগরিকের নিরাপত্তা তোয়াক্কা করেনি বলেও অভিযোগ পাকিস্তানি সেনাবাহিনীর। উত্তর-পশ্চিম সীমান্তে গত মঙ্গলবার রাতভর সংঘর্ষে আরও অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, স্পিন বোলডাকের কাছে সংঘর্ষে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন তাদের দুই থেকে তিনজন যোদ্ধা।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন, পাকিস্তানি সেনারা হালকা ও ভারী অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। সংঘর্ষে ১০০ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাকিস্তানি সেনা নিহত এবং সীমান্ত চৌকি দখলের পর পরিস্থিতি শান্ত হয়েছে। তবে পাকিস্তানি সেনাবাহিনী এই দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছে।

গত শনিবারের সংঘর্ষে অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনা নিহতের দাবি করেছিল তালেবান। আর পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, তালেবান ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ২০০ জন নিহত হয়েছেন।

শনিবার রাতের ঘটনার আগে গত বৃহস্পতিবার কাবুলসহ দুটি এলাকায় বিস্ফোরণ হয়। এর জন্য পাকিস্তানকে দায়ী করে তালেবান। বলা হয়, পাকিস্তান বিমান হামলা চালিয়েছে। তবে তখন এমন অভিযোগ নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করে ইসলামাবাদ বলেছিল, আফগানিস্তান পাকিস্তানি তালেবান (তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি) জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। এ অভিযোগ অস্বীকার করে কাবুল।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পণ্যের মান নিশ্চিতে সর্বাত্মক ব্যবস্থা নিন

Next Post

ট্রেজারি বন্ডে বিনিয়োগ চায় সরকার

Related Posts

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর
দিনের খবর

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী
দিনের খবর

ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

দেশে আমদানি বেড়েছে জীবাশ্ম জ্বালানির
পুঁজিবাজার

পুঁজিবাজারভিত্তিক ইশতেহার বাস্তবায়নে জোর

Next Post
ট্রেজারি বন্ডে বিনিয়োগ  চায় সরকার

ট্রেজারি বন্ডে বিনিয়োগ চায় সরকার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী

ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

দেশে আমদানি বেড়েছে জীবাশ্ম জ্বালানির

পুঁজিবাজারভিত্তিক ইশতেহার বাস্তবায়নে জোর

ভোগ্যপণ্যের মজুত স্থিতিশীল আছে : বাণিজ্যমন্ত্রী

ব্যবসায় দায়িত্বশীল আচরণ প্রতিযোগিতা সক্ষমতার গুরুত্বপূর্ণ উপাদান: বাণিজ্যমন্ত্রী

চামড়াশিল্পে টেকসই উন্নয়নে নানা পদক্ষেপ সরকারের

বেতন-ভাতা সংকটের শঙ্কা চামড়া ও পাদুকা খাতে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET