বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
১ বৈশাখ ১৪৩৩ | ২৭ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে জুতা নিক্ষেপ, চাঞ্চল্য ভারতে

Share Biz Online Share Biz Online
সোমবার, ৬ অক্টোবর ২০২৫.৫:৫২ অপরাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে জুতা নিক্ষেপ, চাঞ্চল্য ভারতে
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : ভারতে সুপ্রিম কোর্টে বিচার চলাকালে প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইকে লক্ষ্য করে জুতা ছুড়ে মেরেছেন বয়স্ক এক ব্যক্তি।

সোমবার সকালে প্রধান বিচারপতির বেঞ্চ প্রথম শুনানি শুরু করার পরপরই ওই জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। যে ব্যক্তি জুতা ছুড়ে মেরেছেন তাকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। আদালতকক্ষে এমন বিস্ময়কর ঘটনার পর প্রধান বিচারপতি স্বাভাবিকভাবেই শুনানি চালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনের প্রথম শুনানি শুরু হবার পরপরই ওই ব্যক্তি ‘ভারত সনাতনের অপমান সহ্য করবে না’ বলে স্লোগান দেন এবং বেঞ্চের দিকে জুতা ছুড়ে মারেন।

নিরাপত্তা কর্মীরা তৎক্ষণাৎ আদালতকক্ষে ছুটে যান এবং জুতা নিক্ষেপকারীকে সরিয়ে নেন। তার মারা জুতাটি প্রধান বিচারপতিকে আঘাত করেনি। জুতা নিক্ষেপকারী ব্যক্তির কাছে যে ‘প্রক্সিমিটি কার্ড’ বা প্রবেশপত্র ছিল তা সাধারণত শীর্ষ আদালতের আইনজীবী ও ক্লার্কদের দেয়া হয়।

ওই ‘প্রক্সিমিটি কার্ডে’ নাম লেখা ছিলো কিশোর রাকেশ। কেন তিনি প্রধান বিচারপতিকে জুতা ছুড়ে মেরেছেন তা জানা যায়নি। নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে।

ঘটনার সময়ে আদালতকক্ষে উপস্থিত এক আইনজীবী জানান, জুতা নিক্ষেপের ঘটনায় প্রধান বিচারপতির প্রতিক্রিয়া ছিলো শান্ত।

ঘটনার বিস্তৃত তদন্ত চেয়েছেন জ্যেষ্ঠ আইনজীবীরা। তারা বলছেন, ভারতের সুপ্রিম কোর্টে এমন আক্রমণ একেবারেই অগ্রহণযোগ্য। সুপ্রিম কোর্টের সব বিচারপতির একযোগে এ ঘটনার নিন্দা জানানো উচিত এবং একত্রে প্রেসে বিবৃতি দিয়ে বলা উচিত, আদালত মতাদর্শগত আক্রমণ সহ্য করবে না।

আদালতের মর্যাদা অক্ষুন্ন রাখতে প্রধান বিচারপতি গাভাই দৃশ্যত কোনো বিঘ্ন ছাড়াই তার বিচারিক কাজ চালিয়ে গেছেন, এমনটাই বলেছেন জ্যেষ্ঠ আইনজীবী ইন্দিরা জয়সিং।

সনাতন ধর্মাবলম্বীদের দেবতা বিষ্ণুকে নিয়ে মন্তব্যের জেরে গাভাই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।

খাজুরাহোতে ৭ ফুট উঁচু এক বিষ্ণু মূর্তি পুনর্নির্মাণে বিচারিক হস্তক্ষেপ চেয়ে জনস্বার্থে করা এক মামলা নিতে অস্বীকার করার পর প্রধান বিচারপতি ‘যাও, দেবতাকে নিজে কিছু করে দেখাতে বলে’ এমন মন্তব্য করেছিলেন বলে খবর বেরিয়েছে। তার এ মন্তব্য নিয়েই শুরু হয় সমালোচনা। এমন মন্তব্যের মাধ্যমে প্রধান বিচারপতি বিষ্ণুর অনুসারীদের অপমান করেছেন বলে ভাষ্য অনেকের।

এস এস

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিউট ও হাসপাতালে এবি ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন

Next Post

চট্টগ্রামে শিপিং এজেন্টদের নিয়ে ব্র্যাক ব্যাংকের কর্মশালা আয়োজন

Related Posts

পুতিনের হাত থেকে ফসকে গেল সবচেয়ে শক্তিশালী ‍‍`ট্রাম্প কার্ড‍‍`
আন্তর্জাতিক

পুতিনের হাত থেকে ফসকে গেল সবচেয়ে শক্তিশালী ‍‍`ট্রাম্প কার্ড‍‍`

ইরানে আবার হামলা করতে পারেন ট্রাম্প : ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

ইরানে আবার হামলা করতে পারেন ট্রাম্প : ওয়াল স্ট্রিট জার্নাল

হরমুজে মার্কিন অবরোধের ঘোষণা, ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক

হরমুজে মার্কিন অবরোধের ঘোষণা, ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

Next Post
চট্টগ্রামে শিপিং এজেন্টদের নিয়ে ব্র্যাক ব্যাংকের কর্মশালা আয়োজন

চট্টগ্রামে শিপিং এজেন্টদের নিয়ে ব্র্যাক ব্যাংকের কর্মশালা আয়োজন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ষবরণে রঙিন সারা দেশ, উৎসবে মাতোয়ারা বাঙালি

বর্ষবরণে রঙিন সারা দেশ, উৎসবে মাতোয়ারা বাঙালি

ইরান যুদ্ধ চলতে থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে: আইএমএফ

ইরান যুদ্ধ চলতে থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে: আইএমএফ

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি লাইন বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

সব জেনেও নিশ্চুপ বিএসইসি

সব জেনেও নিশ্চুপ বিএসইসি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET