রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
১০ মাঘ ১৪৩২ | ৬ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

সূচকের পতনেও ডিএসইতে লেনদেন ৫০০ কোটি ছাড়াল

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫.১:৩৩ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, পুঁজিবাজার, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
সূচকের পতনেও বাড়ল লেনদেন
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেনে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় গতকাল ডিএসইতে লেনদেন কিছুটা বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর কমেছে।

ডিএসইর সূত্রে জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে চার হাজার ৯৪২ পয়েন্টে নেমেছে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ৮ পয়েন্ট কমে এক হাজার ৩১ পয়েন্ট এবং ভালো কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৮৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনেও ভিন্ন চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কিছুটা বেড়েছে।

ডিএসইর তথ্যমতে, গতকাল লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটের দর কমেছে। ডিএসইতে গতকাল মোট ৩৯৪টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৪টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ২২৭টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে ৫৩টি ফান্ড ও কোম্পানির দর অপরিবর্তিত ছিল।

এদিকে বিভিন্ন ক্যাটেগরির মধ্যে ‘এ’ ক্যাটেগরির ২১৭টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ৬২টি কোম্পানি ও ফান্ডের দর বেড়েছে। এর বিপরীতে ১২৩টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর। একইভাবে ‘বি’ ক্যাটেগরির ৮০টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ৫৯টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিন শেষে অপরিবর্তিত ছিল ৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

‘জেড’ ক্যাটেগরির ৯৭টি কোম্পানি ও ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৯টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ৪৫টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ১৩টি ফান্ড ও কোম্পানির দর।

এদিকে মিউচুয়াল ফান্ড খাতে বেশির ভাগ ফান্ডের ইউনিটের দর বেড়েছে। লেনদেন হওয়া ৩৫টি ফান্ডের মধ্যে একটি ফান্ডের ইউনিট ১০টির দর বেড়েছে, বিপরীতে ১০টি ফান্ডের ইউনিট দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ১৫টি ফান্ডের ইউনিট দর।

ডিএসইতে গতকাল মোট ১৭ কোটি ৩৩ লাখ ৫৯ হাজার ৩০টি শেয়ার ও ইউনিট ১ লাখ ৭০ হাজার ১১৫ বার হাতবদল হয়েছে। এরই জেরে দিনশেষে ডিএসইতে মোট লেনদেন দাঁড়ায় ৫৩৩ কোটি ৯০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫৮ কোটি ৩ লাখ টাকা। এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ২৩ লাখ টাকার। ১৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে খান ব্রদার্স পিপি ওভেন ব্যাগ।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বিডি থাই ফুড, এশিয়াটিক ল্যাবরেটরিজ, একমি পেস্টিসাইড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, মুন্নু ফেব্রিক্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

পুঁজিবাজার বিশ্লেষকরা মনে করছেন, বাজারে ক্রয়চাপ বৃদ্ধি ও বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের ফলে লেনদেনে ইতিবাচক গতি দেখা যাচ্ছে, যা সামগ্রিক বাজার স্থিতিশীলতায় ভূমিকা রাখবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কর প্রশাসন আধুনিকায়নে অর্থ উপদেষ্টার তাগিদ

Next Post

বিদেশি ঋণে মূলধনি যন্ত্রপাতি আনতে বিডার অনুমতি লাগবে না

Related Posts

পত্রিকা

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে হবে

পত্রিকা

অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা প্রয়োজন

পত্রিকা

দেশ গঠনে নির্বাচনী প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশা

Next Post

বিদেশি ঋণে মূলধনি যন্ত্রপাতি আনতে বিডার অনুমতি লাগবে না

Discussion about this post

সর্বশেষ সংবাদ

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে হবে

অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা প্রয়োজন

দেশ গঠনে নির্বাচনী প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশা

ইরানে মার্কিন হামলার শঙ্কা মধ্যপ্রাচ্যে বহু ফ্লাইট বাতিল

বিয়ের অনুষ্ঠানে ও মাহফিলে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ২৭




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET