শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২ | ২১ জমাদিউস সানি ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা উঠলেও নেই পর্যটক

Share Biz News Share Biz News
রবিবার, ২ নভেম্বর ২০২৫.১২:২২ পূর্বাহ্ণ
বিভাগ - জাতীয়, পত্রিকা, বিনোদন, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
জাহাজ চালাবেন না মালিকরা
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের জন্য গতকাল শানিবার খুলে দেয়া হয়েছে। তবে কক্সবাজার থেকে একটিও জাহাজকে ছাড়তে দেখা যায়নি। সকাল থেকেই শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাটে ছিল সুনসান নীরবতা, পর্যটকের আনাগোনা না বললেই চলে। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, সকালে মাত্র চারজন যাত্রী ঘাটে এসেছিলেন, পরে তারাও ফিরে যান।

বাহাদুর বলেন, ‘কক্সবাজার থেকে এত দীর্ঘ সমুদ্র পথে দিনে গিয়ে দিনে ফেরার সিদ্ধান্তে পর্যটক পাওয়া যাবে না। এই বাস্তবতায় জাহাজ চালানো সম্ভব নয়।’ অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, সেন্টমার্টিন রুটে বর্তমানে আটটি জাহাজ রয়েছে; যার নিয়মিত ধারণক্ষমতা তিন হাজার ৬০০ যাত্রী। তবে সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, দিনে সর্বোচ্চ দুই হাজার পর্যটক যাতায়াত করতে পারবেন। এতে করে ক্ষোভ প্রকাশ করেছেন জাহাজ মালিকরা।

বাহাদুর বলেন, কক্সবাজার থেকে সেন্টমার্টিন পৌঁছতে সময় লাগে সাত থেকে সাড়ে সাত ঘণ্টা; আসা-যাওয়ায় মোট সময় ১৪ থেকে ১৫ ঘণ্টা। ফলে দ্বীপে এক ঘণ্টা অবস্থানের সুযোগে পর্যটকরা আগ্রহ হারাচ্ছেন। তিনি বলেন, দিনে গিয়ে দিনে ফিরতে আগ্রহী পর্যটক প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০ জন। কিন্তু একটি জাহাজ চালু রাখতে অন্তত ৩৫০ যাত্রী দরকার। একবার যাত্রায় খরচ পড়ে প্রায় ১০ লাখ টাকা। তাই কম যাত্রী নিয়ে জাহাজ চালানো সম্ভব নয়।

অন্যদিকে, উখিয়ার ইনানী জেটি ব্যবহার করা গেলে সময় কমে আট থেকে নয় ঘণ্টায় নামানো যেত। কিন্তু পরিবেশগত কারণে সে পথে অনুমতি নেই। টেকনাফের দমদমিয়া ঘাট থেকেও সময় বাঁচানো সম্ভব হলেও মিয়ানমারের সীমান্ত সংঘাত ও নিরাপত্তা ঝুঁকির কারণে সেটি কার্যকর নয়।

সব মিলিয়ে শর্তের কড়াকড়ি, উচ্চ খরচ ও নিরাপত্তাজনিত অনিশ্চয়তায় নভেম্বরে সেন্টমার্টিন রুটে জাহাজ চালাতে রাজি নন মালিকরা।

তারা বলছেন, পরিবেশ মন্ত্রণালয় বাস্তবতা বিবেচনা না করে সিদ্ধান্ত নিয়েছে। এতে পর্যটন শিল্প হুমকির মুখে পড়েছে। দ্বীপের মানুষ অর্থনৈতিকভাবে দুর্দশায় আছেÑতাই এসব নির্দেশনা পুনর্বিবেচনা করা জরুরি।

সেন্টমার্টিনের রিসোর্ট ব্যবসায়ী নুরুল হাসান বলেন, আমরা চাই, পরিবেশ বাঁচুক, কিন্তু সিদ্ধান্তটা বাস্তবসম্মত হতে হবে। ১৫ ঘণ্টা সমুদ্রযাত্রা করে কেউ এক ঘণ্টা দ্বীপে থেকে ফিরে আসবে না।

ঢাকা থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাওয়া দম্পতি তামান্না ও রুবেল হোসেন বলেন, ‘আমরা ছুটি নিয়ে এসেছিলাম সেন্টমার্টিন যাওয়ার জন্য। কিন্তু শুনলাম কোনো জাহাজ যাচ্ছে না। এত দূর থেকে এসে খালি হাতে ফিরতে হবে, ভাবতেই খারাপ লাগছে।’

কক্সবাজার ঘুরতে আসা চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইফাজ উদ্দিন বলেন, ‘সেন্টমার্টিনে রাত কাটানোই মূল আনন্দ। দিনে গিয়ে দিনে ফেরার নিয়মে সেই স্বাদই হারিয়ে যাবে। সরকার যদি অন্তত সপ্তাহে দুদিন রাতযাপনের সুযোগ দিত, তাহলে পর্যটকরাও যেত, ব্যবসার চাকা ঘুরত।’

এদিকে কক্সবাজার জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান জানান, ‘সেন্টমার্টিনে পর্যটক পরিবহনের জন্য ছয়টি জাহাজকে অনুমতি দেয়া হয়েছে। ট্যুরিজম বোর্ডের ওয়েব পোর্টাল চালু হয়েছে, টিকিট বিক্রিও শুরু হয়েছে। যাত্রীর লক্ষ্যমাত্রা পূরণ হলে মালিকপক্ষ যে কোনো সময় জাহাজ চালু করতে পারবে।’

উল্লেখ্য, গত ২২ অক্টোবর পরিবেশ অধিদপ্তর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, নভেম্বর থেকে সেন্টমার্টিনে নৌযান চলাচল করা যাবে, তবে রাতযাপন সম্পূর্ণ নিষিদ্ধ। ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে অবস্থান করতে পারবেন। পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় ১২ দফা নির্দেশনা দেয়া হয়েছে। তবে বাস্তব পরিস্থিতিতে প্রথম দিনেই নানা বিধিনিষেধের প্রভাব পড়েছে। পর্যটক না থাকায় জাহাজ ছাড়েনি একটিও।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ই-লার্নিং দিয়ে ইমেজ ক্লিনের চেষ্টা আওয়ামী ঘনিষ্ঠ মাসুদের

Next Post

শ্যামনগরে লবণাক্ত জমিতে স্বপ্ন দেখাচ্ছে পরিকল্পিত কৃষি

Related Posts

পত্রিকা

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির দুুর্নীতিবাজরা মামলার প্রক্রিয়ায়

পত্রিকা

দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর

পত্রিকা

কিশোর গ্যাং: আইনের আড়ালে বেড়ে ওঠা প্রজন্ম

Next Post
শ্যামনগরে লবণাক্ত জমিতে স্বপ্ন দেখাচ্ছে পরিকল্পিত কৃষি

শ্যামনগরে লবণাক্ত জমিতে স্বপ্ন দেখাচ্ছে পরিকল্পিত কৃষি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির দুুর্নীতিবাজরা মামলার প্রক্রিয়ায়

দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর

কিশোর গ্যাং: আইনের আড়ালে বেড়ে ওঠা প্রজন্ম

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET