শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
২৯ মাঘ ১৪৩২ | ২৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬.২:০৩ অপরাহ্ণ
বিভাগ - করপোরেট কর্নার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬ কক্সবাজারের সমুদ্রতীরবর্তী হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে। এবছরের সম্মেলনের স্লোগান ছিল— ‘সাহসী লড়াইয়ে, লক্ষ্য ছাড়িয়ে’। প্রায় ১,৬০০ সদস্যের প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাঈদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. গোলাম কিবরিয়া, সহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, ২০২৫ সালটি ছিল চ্যালেঞ্জিং, তবে সকলের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার কারণেই বছরটি সফলভাবে শেষ করা সম্ভব হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই সাফল্যের ধারাবাহিকতা নতুন বছরেও বজায় থাকবে।

সম্মেলনে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড তাদের বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের অধীনে একাধিক নতুন পণ্য বাজারে উন্মোচন করে। ফ্ল্যাগশিপ ব্র্যান্ড মেরিল—এর মিল্ক সোপ বার ও ভিটামিন-সি সোপ বারের সাফল্যের ধারাবাহিকতায় এবার বাজারে আনা হয়েছে মেরিল সিরাম সোপ বার। পাশাপাশি লঞ্চ করা হয় মেরিল ময়েশ্চারাইজিং শাওয়ার জেলের একটি এক্সসাইটিং নতুন রেঞ্জ।

স্কয়ারের ওরাল কেয়ার ব্র্যান্ড হোয়াইট প্লাস বাজারে এনেছে ১০ শতাংশ বেকিং সোডা টুথপেস্ট, যা দাঁত সাদা করার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

স্বাস্থ্যসচেতন ভোক্তাদের কথা বিবেচনায় রেখে, বাজারে প্রচলিত উচ্চ চিনিযুক্ত পাউডার ফর্মের ইনস্ট্যান্ট ড্রিংকের বিকল্প হিসেবে স্কয়ারের ব্র্যান্ড জিরোক্যাল বাজারে এনেছে একটি নতুন পাউডার ফর্ম ইনস্ট্যান্ট ড্রিংক।

মেয়েদের স্কিন কেয়ার রুটিনে সিরামের গুরুত্ব বিবেচনায় নিয়ে ট্রেন্ডিং ব্র্যান্ড রিভাইভ লঞ্চ করেছে এফোর্ডেবল প্রাইসে ‘রিভাইভ গ্লাস স্কিন সিরাম’ রেঞ্জ, যা আধুনিক ত্বকচর্চার চাহিদা পূরণে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ ছাড়া স্কয়ারের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া সম্পূর্ণ প্রাকৃতিক ও অর্গানিক উপাদানে তৈরি নতুন স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার পণ্য উন্মোচন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রিয়েল পার্সিয়ান স্যাফরন ও দামাস্কাস রোজ দিয়ে তৈরি টোনার, ফেস জেল ও ফেসওয়াশ।

বাজারে প্রচলিত কেমিক্যাল-হেভি হেয়ার সিরামের বিকল্প হিসেবে দীর্ঘমেয়াদি উপকার বিবেচনায় নিয়ে মায়া লঞ্চ করেছে হারবাল অ্যাকটিভ সমৃদ্ধ একটি ইনোভেটিভ অল-ন্যাচারাল হেয়ার গ্রোথ স্ক্যাল্প সিরাম।

সম্মেলনের একটি রোমাঞ্চকর মুহূর্ত ছিল মেরিল পেট্রোলিয়াম জেলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও দেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের উপস্থিতি। তিনি তাঁর বক্তব্যে সাহস, অধ্যবসায় ও লক্ষ্যভিত্তিক মানসিকতার গুরুত্ব তুলে ধরে সেলস টিমের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস সঞ্চার করেন।

দিনব্যাপী সম্মেলনে বিক্রয় প্রতিনিধিদের জন্য বিভিন্ন উৎসাহমূলক ও অনুপ্রেরণামূলক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বছরের সেরা বিক্রয়কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন। নৈশভোজের মধ্য দিয়ে বর্ণাঢ্য এ সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকায় বিশেষ ছাড়

Next Post

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো

Related Posts

‘ইসলামী’ নাম ধারণ করল স্ট্যান্ডার্ড ব্যাংক
অর্থ ও বাণিজ্য

‘ইসলামী’ নাম ধারণ করল স্ট্যান্ডার্ড ব্যাংক

সাদ-মুসা গ্রুপের লাগাম টানতে পারেনি অন্তর্বর্তী সরকারও
অর্থ ও বাণিজ্য

সাদ-মুসা গ্রুপের লাগাম টানতে পারেনি অন্তর্বর্তী সরকারও

National Feed Mill LTD
মূল্য সংবেদনশীল তথ্য

National Feed Mill LTD

Next Post
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

 মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে : জামায়াত আমির 

সুষ্ঠু প্রক্রিয়ায় যে ফলাফল আসবে, সেটাই মেনে নেব : জামায়াত আমির

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত  তরুণ থেকে বৃদ্ধ

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণ থেকে বৃদ্ধ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET