শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
২৯ মাঘ ১৪৩২ | ২৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬.২:০৯ অপরাহ্ণ
বিভাগ - করপোরেট কর্নার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ আজ শনিবার (২৪ জানুয়ারি) কক্সবাজারের হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রতিষ্ঠানটির বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ পরিকল্পনা এবং ২০২৬ সালের লক্ষ্য নির্ধারণসহ পরিবর্তনশীল বাজার ব্যবস্থায় বিক্রয় কার্যক্রমকে আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মো. পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফিনান্সিয়াল অফিসার আব্দুল্লাহ আল জাবেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্মেলনে জানানো হয়, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড চলতি বছরে সফলভাবে তাদের যাত্রার ২৫ বছর পূর্ণ করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি টানা সপ্তমবারের মতো বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করেছে, যা তাদের ধারাবাহিক সাফল্য ও পরিকল্পিত বাস্তবায়নের প্রতিফলন।

বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক সাফল্য শুধু পণ্য বিক্রয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং গ্রাহকসেবা উন্নয়ন, বাজার পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া এবং ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার করাও সমান গুরুত্বপূর্ণ। এসব বিষয় এবারের সম্মেলনে বিশেষ গুরুত্ব পায়।

ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি এই সাফল্যকে বিক্রয় টিমের নিষ্ঠা, শৃঙ্খলা ও দলগত প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রেখে আরও এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনে বিক্রয়কর্মীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ ও পেশাগত অগ্রগতিকে সামনে রেখে এবছরের পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি প্রযুক্তিনির্ভর সমাধান ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বিক্রয় কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া জানানো হয়, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বর্তমানে বিশ্বের ৩০টিরও বেশি দেশে খাদ্যপণ্য রপ্তানি করছে। আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতার প্রেক্ষাপটে রপ্তানি কার্যক্রম সম্প্রসারণ ও নতুন বাজার অনুসন্ধানের বিষয়টিও সম্মেলনে আলোচিত হয়।
রাঁধুনী, রুচি, চাষী, চপস্টিক ও আরাম—এই ব্র্যান্ডগুলো দেশের বাজারে ভোক্তাদের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সেলস অফিসার, টেরিটরি সেলস অফিসার, এরিয়া সেলস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার ও ডিভিশনাল সেলস ম্যানেজাররা সম্মেলনে অংশ নেন। এ আয়োজন বিক্রয় টিমের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও একীভূত লক্ষ্য নির্ধারণে কার্যকর ভূমিকা রাখে।

সম্মেলনের শেষ পর্বে ২০২৫ সালের সেরা পারফরমারদের স্বীকৃতি প্রদান করা হয়। ‘পারফরম্যান্স অব দ্য ইয়ার’-সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল, যা বিক্রয় টিমকে ভবিষ্যৎ পারফরম্যান্সের জন্য আরও অনুপ্রাণিত করে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬

Next Post

ইউক্রেনের কিয়েভ ও খারকিভে ব্যাপক হামলা রাশিয়ার

Related Posts

‘ইসলামী’ নাম ধারণ করল স্ট্যান্ডার্ড ব্যাংক
অর্থ ও বাণিজ্য

‘ইসলামী’ নাম ধারণ করল স্ট্যান্ডার্ড ব্যাংক

সাদ-মুসা গ্রুপের লাগাম টানতে পারেনি অন্তর্বর্তী সরকারও
অর্থ ও বাণিজ্য

সাদ-মুসা গ্রুপের লাগাম টানতে পারেনি অন্তর্বর্তী সরকারও

National Feed Mill LTD
মূল্য সংবেদনশীল তথ্য

National Feed Mill LTD

Next Post
ইউক্রেনের কিয়েভ ও খারকিভে ব্যাপক হামলা রাশিয়ার

ইউক্রেনের কিয়েভ ও খারকিভে ব্যাপক হামলা রাশিয়ার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

 মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে : জামায়াত আমির 

সুষ্ঠু প্রক্রিয়ায় যে ফলাফল আসবে, সেটাই মেনে নেব : জামায়াত আমির

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত  তরুণ থেকে বৃদ্ধ

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণ থেকে বৃদ্ধ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET