শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২ | ২১ জমাদিউস সানি ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

স্ট্যান্ডার্ড চার্টার্ডের উদ্যোগে বাংলাদেশের প্রথম এক্সপোর্ট রিসিভেবল ফাইন্যান্স সলিউশন, অংশীদারিত্বে ব্র্যাক ব্যাংক

Share Biz Online Share Biz Online
রবিবার, ২ নভেম্বর ২০২৫.৫:৫৭ অপরাহ্ণ
বিভাগ - করপোরেট কর্নার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
স্ট্যান্ডার্ড চার্টার্ডের উদ্যোগে বাংলাদেশের প্রথম এক্সপোর্ট রিসিভেবল ফাইন্যান্স সলিউশন, অংশীদারিত্বে ব্র্যাক ব্যাংক
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ দেশের আর্থিক খাতে এক নতুন মাইলফলক স্থাপন করেছে ‘এক্সপোর্ট রিসিভেবল ফাইন্যান্স ফর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস/ব্যাংকস (আরএফএফআই)’ নামের এক অগ্রণী ট্রেড ফাইন্যান্স সমাধান চালুর মাধ্যমে। ব্র্যাক ব্যাংক পিএলসি-এর সঙ্গে অংশীদারিত্বে শুরু করা এই উদ্যোগের মূল লক্ষ্য হল রপ্তানিকারকদের জন্য তারল্য (লিকুইডিটি) বৃদ্ধির মাধ্যমে বিলম্বিত লেটার অব ক্রেডিট (এলসি)-এর আওতায় রপ্তানি আয় দ্রুত দেশে ফিরিয়ে আনা নিশ্চিত করা।

এই উদ্যোগের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড তাদের বিশাল আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং বিদেশি ক্রেতা ব্যাংকগুলোর সঙ্গে সুসম্পর্ক কাজে লাগিয়ে প্রতিযোগিতামূলক হারে রিসিভেবল ফাইন্যান্সিং সুবিধা প্রদান করবে। আরএফএফআই-এর মাধ্যমে ব্র্যাক ব্যাংক রপ্তানীকারকদেরকে বিল পরিশোধের নির্ধারিত সময়ের আগেই অর্থায়নের সুযোগ করে দেবে, যা তাদের নগদ প্রবাহ ও কার্যকর মূলধন ব্যবস্থাপনা উন্নত করতে সহায়তা করবে, পাশাপাশি তাদের টাকা পাওয়ার মোট সময়ও কমে আসবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ইতোমধ্যে আন্তঃসীমান্ত সরবরাহকারী অর্থায়ন (ক্রস-বর্ডার সাপ্লায়ার ফাইন্যান্সিং) এর ক্ষেত্রে বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে ১২টি বৈশ্বিক ক্রেতার সঙ্গে কাজ করছে, যারা বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহ করে থাকে। এই নতুন উদ্যোগটি সেই সাফল্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে, সুসংগঠিত বাণিজ্য অর্থায়নের সুবিধাগুলো স্থানীয় সহযোগী ব্যাংকগুলোর কাছেও পৌঁছে দেয়া সম্ভব হবে, যা দেশের রপ্তানি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগের কান্ট্রি হেড লুৎফুল আরেফিন খান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আমাদের ক্লায়েন্ট ব্যাংকগুলোর জন্য আন্তঃসীমান্ত আমদানি লেনদেনের সুবিধা প্রদান করে আসছি। আরএফএফআই চালুর মাধ্যমে, সেই সহায়তা রপ্তানি খাতেও বাড়াতে পেরে আমরা গর্বিত। ব্র্যাক ব্যাংক বহু বছর ধরে আমাদের বিশ্বস্ত অংশীদার, এবং বাংলাদেশের রপ্তানি সক্ষমতা এগিয়ে নিতে এই গুরুত্বপূর্ণ উদ্যোগে আমাদের সাথে যোগ দেয়ার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।”

ব্র্যাক ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব ট্রেজারি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এবং কর্পোরেট এবং ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান শাহীন ইকবাল বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ড সাথে আমাদের এই উদ্যোগ রপ্তানিকারকদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করতে এবং ব্যাংকিং খাতে উদ্ভাবন নিয়ে আসার লক্ষ্যে আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতিফলন। স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর বৈশ্বিক নেটওয়ার্ক, বাজার জ্ঞান এবং গ্রাহক সেবার পরিধি একত্রিত করার মাধ্যমে, আমরা বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য নগদ অর্থপ্রবাহ বাড়াতে এবং তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হব, যা বাংলাদেশের রপ্তানি খাতের আর্থিক শক্তিকে আরও বৃদ্ধি করবে।”

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী একমাত্র বহুজাতিক সার্বজনীন ব্যাংক, যা ১২০ বছরেরও বেশি সময় ধরে অব্যাহতভাবে দেশে কাজ করছে। দেশের বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। গ্রাহকদের সহায়তা নিশ্চিত স্ট্যান্ডার্ড চার্টার্ড উদ্ভাবনী ডিজিটাল সমাধান, আধুনিক ট্রেড প্রোডাক্ট এবং প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড আর্থিক সেবা প্রদান চালিয়ে যাচ্ছে।

ব্র্যাক ব্যাংক একটি পূর্ণাঙ্গ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, যা দেশের সবচেয়ে বিশ্বাসযোগ্য, উদ্ভাবনী এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশের তালিকাভুক্ত ব্যাংকগুলির মধ্যে ব্যাংকিং খাতে সর্বোচ্চ মার্কেট ক্যাপিটালাইজেশন, সর্বাধিক আন্তর্জাতিক শেয়ারহোল্ডিং এবং দেশের সর্বোচ্চ ক্রেডিট রেটিংধারী প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক প্রায় সব ধরনের আর্থিক সূচকে নেতৃত্ব দিয়ে আসছে। সুশাসন ও মূল্যভিত্তিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে এটি দেশের অন্যতম মানদণ্ড। এসএমই, কর্পোরেট ও রিটেইল খাতজুড়ে সুসমন্বিত ও বৈচিত্র্যময় পোর্টফোলিওর মাধ্যমে ব্র্যাক ব্যাংক একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছে, যা অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন।

আমরা একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ব্যাংকিং গ্রুপ, বর্তমানে বিশ্বের ৫৪টি গুরুত্বপূর্ণ ও গতিশীল বাজারে আমাদের কার্যক্রম রয়েছে। আমাদের লক্ষ্য হলো বৈচিত্র্যকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে বাণিজ্য ও সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের ঐতিহ্য ও মূল্যবোধ প্রতিফলিত হয়েছে আমাদের ব্র্যান্ড প্রতিশ্রুতিতে হেয়ার ফর গুড। স্ট্যান্ডার্ড চার্টার্ড পিএলসি লন্ডন এবং হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

অক্টোবর মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড করেছে নগদ

Next Post

সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারপার্সন হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মিসেস রেহানা রহমান

Related Posts

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা
অর্থ ও বাণিজ্য

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

ই-ডেস্ক চালু-পেপারলেস  যুগে কেন্দ্রীয় ব্যাংক
অর্থ ও বাণিজ্য

দেশের রিজার্ভ বেড়েছে : কেন্দ্রীয় ব্যাংক

গভীর হচ্ছে ইসলামী ব্যাংকের সংকট
অর্থ ও বাণিজ্য

গভীর হচ্ছে ইসলামী ব্যাংকের সংকট

Next Post
সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারপার্সন হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মিসেস রেহানা রহমান

সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারপার্সন হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মিসেস রেহানা রহমান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির দুুর্নীতিবাজরা মামলার প্রক্রিয়ায়

দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর

কিশোর গ্যাং: আইনের আড়ালে বেড়ে ওঠা প্রজন্ম

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET