শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
২১ ফাল্গুন ১৪৩২ | ১৭ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ফ্রেন্ডশিপের উদ্যোগে দুর্গম চরাঞ্চলে স্বাস্থ্যসেবা ও শিক্ষার আলো

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫.৭:২৯ অপরাহ্ণ
বিভাগ - করপোরেট কর্নার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ফ্রেন্ডশিপের উদ্যোগে দুর্গম চরাঞ্চলে স্বাস্থ্যসেবা ও শিক্ষার আলো
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সবচেয়ে দুর্গম ও বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষের কাছে জরুরি স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ পৌঁছে দিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের সঙ্গে অংশীদারিত্বে একাধিক সামাজিক উন্নয়ন কর্মসূচি চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের উত্তরাঞ্চলের দুর্গম চর এলাকার প্রায় এক লাখ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে চরাঞ্চলে চোখের চিকিৎসা, মৌলিক স্বাস্থ্যসেবা এবং মানসম্মত শিক্ষার সুযোগের ঘাটতি রয়েছে। নতুন এই প্রকল্পের আওতায় হাজারো শিশু প্রয়োজনীয় চোখের চিকিৎসা ও সহায়তা পাচ্ছে, যা তাদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে এবং শিক্ষাগত ফল উন্নত করতে সহায়ক হচ্ছে। একই সঙ্গে চরাঞ্চলের নারীরা পেলভিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন, যা তাদের শারীরিক সুস্থতা ফিরিয়ে আনার পাশাপাশি স্বাভাবিক জীবনযাপন ও আত্মমর্যাদা বজায় রাখতে সহায়তা করছে।

স্বাস্থ্যসেবার পাশাপাশি এই অংশীদারিত্ব চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক শিক্ষা অব্যাহত রাখার সুযোগ সৃষ্টি করছে। একই সঙ্গে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা উন্নয়নে সহায়তা করে তাদের বাইরের বিশ্বের সঙ্গে সংযুক্ত হওয়ার পথ তৈরি করা হচ্ছে।

এই উদ্যোগ সম্পর্কে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় বলেন, ‘বাংলাদেশের চরাঞ্চল দেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত এলাকাগুলোর একটি, যেখানে মৌলিক স্বাস্থ্য ও শিক্ষাসেবার সুযোগ অত্যন্ত সীমিত। ফ্রেন্ডশিপের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা উত্তরাঞ্চলের দুর্গম চর এলাকায় বসবাসকারী শিক্ষার্থীদের জরুরি চোখের চিকিৎসা এবং নারীদের পেলভিক স্বাস্থ্যসেবা দিতে কাজ করছি। এর মাধ্যমে সরাসরি ৩০ হাজারের বেশি মানুষ উপকৃত হবে এবং পরোক্ষভাবে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি হবে। পাশাপাশি কুড়িগ্রাম ও গাইবান্ধার পাঁচটি দুর্গম চরাঞ্চলীয় মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সাড়ে তিন হাজারের বেশি শিক্ষার্থীর জীবনে ইতিবাচক প্রভাব পড়বে।’

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও প্রকল্প বাস্তবায়নকারীদের লক্ষ্য শুধু সেবা প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং চরাঞ্চলের মানুষের জীবনে টেকসই ও অর্থবহ পরিবর্তন আনা। এই উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাসের সঙ্গে শেখার সুযোগ তৈরি করছে, নারীদের আরও সুস্থ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনে সহায়তা করছে এবং চরাঞ্চলের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।

বাংলাদেশের উন্নয়নে ১২০ বছরের অবদানের ধারাবাহিকতায় স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থেকে প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। এই কর্মসূচি ব্যাংকটির বৃহত্তর সাসটেইনেবিলিটি ও কমিউনিটি এনগেজমেন্ট উদ্যোগের অংশ, যার লক্ষ্য অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি মানসম্মত স্বাস্থ্যসেবা ও শিক্ষায় প্রবেশাধিকার আরও জোরদার করা।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আইসিএমএবি ও আইসিটি ডিভিশনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক ডেটা গভর্ন্যান্স সম্মেলন

Next Post

পরিবেশ সংরক্ষণ ও সুস্থ জীবনযাপনের আহবানে ‘রান ফর দ্য আর্থ ২০২৫’

Related Posts

পাট বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে পরিণত হতে পারে
অর্থ ও বাণিজ্য

পাট বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে পরিণত হতে পারে

আইসিবি কর্মকর্তাদের তালিকা মন্ত্রণালয়ে
অর্থ ও বাণিজ্য

আইসিবি কর্মকর্তাদের তালিকা মন্ত্রণালয়ে

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের সিইওকে অপসারণ
অর্থ ও বাণিজ্য

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের সিইওকে অপসারণ

Next Post
পরিবেশ সংরক্ষণ ও সুস্থ জীবনযাপনের আহবানে ‘রান ফর দ্য আর্থ ২০২৫’

পরিবেশ সংরক্ষণ ও সুস্থ জীবনযাপনের আহবানে ‘রান ফর দ্য আর্থ ২০২৫’

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

রোজায় সবজিতে স্বস্তি, কিন্তু মুরগির দামে আগুন! এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৬০ টাকা

রোজায় সবজিতে স্বস্তি, কিন্তু মুরগির দামে আগুন! এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৬০ টাকা

বিদেশি মুদ্রার সর্বশেষ দাম : ডলার, পাউন্ড, রিয়াল, দিরহাম আজ কত টাকা?

বিদেশি মুদ্রার সর্বশেষ দাম : ডলার, পাউন্ড, রিয়াল, দিরহাম আজ কত টাকা?

৬ মার্চ ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সোনার দামে বড় পতনে স্বস্তি ক্রেতাদের

৬ মার্চ ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সোনার দামে বড় পতনে স্বস্তি ক্রেতাদের




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET