সোমবার, ১১ মে, ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩ | ২৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬.৬:৩৪ অপরাহ্ণ
বিভাগ - সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

আব্দুল কুদ্দুস সরকার, রংপুর : রংপুরের পীরগাছা উপজেলার নাগদাহ এলাকায় হিজবুত তাওহীদের বিরুদ্ধে ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড, প্রতারণা এবং মিথ্যা মামলার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা।

আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় নাগদাহ এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে দ্রুত বিচার ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এলাকার বাসিন্দা ও হিজবুত তাওহীদের করা মামলার এক নম্বর আসামি নুর আলম। তিনি অভিযোগ করেন, ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি পীরগাছা থানার পারুল ইউনিয়নের সিদামহাট এলাকায় হিজবুত তাওহীদের সদস্য কুদ্দুস ও শামীমের বাড়িতে একটি ‘ইসলামবিরোধী’ অনুষ্ঠান আয়োজন করা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

তিনি বলেন, ‘২৫ ফেব্রুয়ারি সকালে কয়েকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি খালি হাতে বুঝাতে গেলে অতর্কিত হামলা করে হিজবুত তাওহীদের সশস্ত্র সদস্যরা। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে অন্তত ১৫ জনকে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ করা হয়। আহতদের মধ্যে ঈমান আলী ও বদি নামের দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

ঘটনার পর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে সমঝোতার প্রস্তাব আসে বলে জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত রেখে উভয় পক্ষ সমঝোতায় রাজি হয়, এ লক্ষ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয় বলেও অভিযোগ করা হয়। কিন্তু পরে হিজবুত তাওহীদের পক্ষ থেকে সমঝোতা থেকে সরে গিয়ে উল্টো ৭টি মামলা দায়ের করা হয়।

নুর আলম বলেন, ‘আমাদের করা দুটি মামলা এখনও থানায় কার্যকর হয়নি, অথচ আমাদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আদালতে জামিন নিতে গেলেও হামলার চেষ্টা করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, হিজবুত তাওহীদের কিছু মতাদর্শ ও কর্মকাণ্ড ইসলামবিরোধী এবং সামাজিকভাবে বিভ্রান্তিকর। এসব বিষয়ে তদন্তের দাবি জানান বক্তারা।
এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে মুক্তার হোসেন ও ইসমাইল হোসেন ইমন বক্তব্য রাখেন। তারা অবিলম্বে নাগদাহ এলাকার ৬০-৬২ জন নিরীহ মানুষের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণার বিচার দাবি করেন।

এর আগে একই দিন নাগদাহ বাজারে শত শত মানুষ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন। সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দ্রুত সমাধান না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

Next Post

পুঁজিবাজার উন্নয়নে নতুন দিগন্ত

Related Posts

প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে প্রাইম বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্টে নবীনবরণ
শিক্ষা

প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে প্রাইম বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্টে নবীনবরণ

গাজীপুরে মা ও তিন সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা: স্বামী পলাতক
দিনের খবর

গাজীপুরে মা ও তিন সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা: স্বামী পলাতক

এফডিআরের সংবাদটি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রয়াস
সারা বাংলা

এফডিআরের সংবাদটি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রয়াস

Next Post
পুঁজিবাজার উন্নয়নে নতুন দিগন্ত

পুঁজিবাজার উন্নয়নে নতুন দিগন্ত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঢাকায় টেকসই ও ভূমিকম্প-সহনশীল আবাসনের নতুন দিগন্ত

ঢাকায় টেকসই ও ভূমিকম্প-সহনশীল আবাসনের নতুন দিগন্ত

চাঁদার নামে বেতন কর্তন কর্মকর্তাদের অসন্তোষ

চাঁদার নামে বেতন কর্তন কর্মকর্তাদের অসন্তোষ

সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে পিছিয়ে দেশের ‘তুলা খাত’

সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে পিছিয়ে দেশের ‘তুলা খাত’

উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়িতে বিপর্যস্ত ঢাকা

উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়িতে বিপর্যস্ত ঢাকা

ডিএসইতে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

ডিএসইতে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET