শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২ | ২১ জমাদিউস সানি ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন মারা গেছেন

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শুক্রবার, ৪ জুলাই ২০২৫.৪:০২ অপরাহ্ণ
বিভাগ - বিনোদন ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন মারা গেছেন
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মারা গেছেন। অভিনেতার বয়স হয়েছিল ৬৭ বছর।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ জুলাই) লস অ্যাঞ্জেলেসের মালিবুর নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মুখপাত্র।

কোয়েন্টিন টারান্টিনোর ছবিতে কাজ করে পরিচিতি পান মাইকেল ম্যাডসেন। তার ম্যানেজার সুসান ফেরিস ও রন স্মিথ এবং জনসংযোগ কর্মকর্তা লিজ রড্রিগেজ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘মাইকেল ম্যাডসেন ছিলেন হলিউডের অন্যতম আইকনিক অভিনেতা। তার শূন্যতা বহু মানুষ অনুভব করবে।’

অভিনেতার বোন ভার্জিনিয়া ভ্যারাইটিকে একটি বিবৃতি পাঠিয়েছেন। তিনি বলেন, ‘আমার ভাই মাইকেল মঞ্চ ছেড়ে চলে গেছেন। সে ছিল বজ্র এবং মখমলের মতো। দুষ্টুমি কোমলতায় মোড়ানো। একজন কবি, একজন বাবা, একজন ছেলে, একজন ভাই। আমি তার জোকস, হাসির শব্দ মিস করব। আমি সেই ছেলেটিকে মিস করব; যে কিংবদন্তি ছিল, আমি আমার বড় ভাইকে মিস করব।’

১৯৯২ সালের ক্রাইম থ্রিলার ‘রেজারভোয়ার ডগ্‌স’-এর ‘মিস্টার ব্লন্ড’ ও ‘কিল বিল’-এ ‘বাড’ চরিত্রের জন্যই সিনেমাপ্রেমীরা মনে রেখেছেন তাকে। দুই সিনেমারই নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো। এ ছাড়া এই নির্মাতার ‘দ্য হেটফুল এইট’ ও ‘ওয়ান্স আপন আ টাইম…ইন হলিউড’সহ অন্যান্য সিনেমাতেও দেখা গেছে তাকে। চার দশকের ক্যারিয়ারে তিন শতাধিক চরিত্রে অভিনয় করেছেন ম্যাডসেন।

তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আরও রয়েছে ‘থেলমা অ্যান্ড লুইস’, ‘ফ্রি উইলি’, ‘ডনি ব্রাস্কো’ ইত্যাদি। ২০০২ সালে মুক্তি পাওয়া ‘জেমস বন্ড’ সিনেমা ‘ডাই অ্যানাদার ডে’তেও অভিনয় করেন ম্যাডসেন।

শুধু সিনেমা নয়, ভিডিও গেমের জগতে তিনি ছিলেন জনপ্রিয়। ‘গ্র্যান্ড থেফট অটো ৩’-এ কণ্ঠ দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি কবিতার বেশ কয়েকটি সংকলনও প্রকাশ করেছেন।

মাইকেল ম্যাডসেন ১৯৫৭ সালের ২৫ সেপ্টেম্বর শিকাগোতে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ফায়ার সার্ভিসের কর্মী, মা ছিলেন চলচ্চিত্র নির্মাতা। তার বোন ভার্জিনিয়া ম্যাডসেনও একজন অভিনেত্রী।

তিনবার বিয়ে করেছিলেন ম্যাডেসন। তিন সংসারে তার ছয়জন সন্তান রয়েছে। ২০২২ সালে তার এক সন্তান আত্মহত্যা করেন।

আরআর/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গুজবের জবাবে যা বললেন অভিষেক বচ্চন

Next Post

নুর-রাশেদের বিরুদ্ধে মামলার নির্দেশ

Related Posts

উস্তাদ হাসান আলী খান স্মরণে দিনব্যাপী আয়োজন
ফটো গ্যালারি

উস্তাদ হাসান আলী খান স্মরণে দিনব্যাপী আয়োজন

এক গানেই আয় ৪০ কোটি ডলার
পত্রিকা

এক গানেই আয় ৪০ কোটি ডলার

কবিতা-গানের মুগ্ধময় সন্ধ্যা ‘আমার মুক্তি আলোয় আলোয়’
বিনোদন

কবিতা-গানের মুগ্ধময় সন্ধ্যা ‘আমার মুক্তি আলোয় আলোয়’

Next Post
নুর-রাশেদের বিরুদ্ধে মামলার নির্দেশ

নুর-রাশেদের বিরুদ্ধে মামলার নির্দেশ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির দুুর্নীতিবাজরা মামলার প্রক্রিয়ায়

দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর

কিশোর গ্যাং: আইনের আড়ালে বেড়ে ওঠা প্রজন্ম

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET