রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
১০ মাঘ ১৪৩২ | ৬ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

হাঙ্গেরিতে সংশোধনাগারে শিশু নির্যাতন, হাজারো মানুষের বিক্ষোভ

Share Biz News Share Biz News
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫.১২:০৩ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
হাঙ্গেরিতে সংশোধনাগারে শিশু নির্যাতন, হাজারো মানুষের বিক্ষোভ
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

 শেয়ার বিজ ডেস্ক : রাষ্ট্র পরিচালিত কিশোর সংশোধনাগারে শিশু নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। গত শনিবার প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। এই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন অরবানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং বিরোধী দল টিসা পার্টির চেয়ারম্যান পিটার মাগইয়ার। খবর: ইউরো নিউজ।

সম্প্রতি প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায়, বুদাপেস্টের একটি কিশোর সংশোধনাগারের কর্মীরা সেখানে থাকা শিশুদের শারীরিকভাবে নির্যাতন করছে। ভিডিও প্রকাশের পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, শিশুদের ওপর শারীরিক ও যৌন নির্যাতনের পাশাপাশি একটি পতিতাবৃত্তির চক্র পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন সংশোধনাগারটির সাবেক প্রধান। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধের অভিযোগে তদন্ত চলছে।

এ ঘটনার পর পুলিশ সংশোধনাগারটিতে অভিযান চালালেও সমালোচকরা বলছেন, বহু বছর ধরেই সেখানে অনিয়ম ও নির্যাতনের অভিযোগ থাকলেও অরবান সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তাদের মতে, সরকার দীর্ঘদিন ধরে এসব অভিযোগ উপেক্ষা করেছে।

শনিবার প্রচণ্ড ঠান্ডার মধ্যেও বিক্ষোভকারীরা বুদাপেস্টের কেন্দ্রস্থলে জড়ো হয়। এরপর দানিউব নদী পার হয়ে মশাল জ্বালিয়ে প্রধানমন্ত্রী অরবানের দপ্তরের দিকে পদযাত্রা করেন।

উল্লেখ্য, শিশু নির্যাতন-সংক্রান্ত বিষয়টি এর আগেও অরবান সরকারের জন্য রাজনৈতিক সংকট তৈরি করেছিল। ২০২৪ সালে এক সরকারি অনাথ আশ্রমে শিশু যৌন নির্যাতন ধামাচাপা দেওয়ার দায়ে দণ্ডিত এক ব্যক্তিকে ক্ষমা করার ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সে সময় দেশটির প্রেসিডেন্ট কাটালিন নোভাক ও বিচারমন্ত্রী জুডিত ভার্গা পদত্যাগ করতে বাধ্য হন।

এদিকে সাম্প্রতিক জরিপগুলোতে দেখা যাচ্ছে, পিটার মাগইয়ারের কেন্দ্রীয় ডানপন্থি টিসা পার্টির জনপ্রিয়তায় অরবানের ফিদেজ পার্টির চেয়ে এগিয়ে রয়েছে। আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে এই শিশু নির্যাতন কেলেঙ্কারি হাঙ্গেরির রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে বিক্ষোভে প্রতিবাদকারীরা প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের পদত্যাগ দাবি করেন। ২০১০ সালে ক্ষমতায় ফিরে শিশু সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সাম্প্রতিক বছরগুলোতে রাষ্ট্র পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানে একাধিক আলোচিত শিশু নির্যাতনের ঘটনা সামনে আসায় অরবান সরকারের ওপর চাপ বেড়েছে। শনিবারের বিক্ষোভের পেছনে মূল কারণ ছিল বুদাপেস্টের একটি কিশোর সংশোধনাগার নিয়ে নতুন অভিযোগ। সেখানে নিরাপত্তা ক্যামেরার ফুটেজে প্রতিষ্ঠানটির পরিচালককে এক কিশোরকে মারধর করতে দেখা যায়।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মেক্সিকোর শুল্কের বিরুদ্ধে ভারতের পাল্টা পদক্ষেপের হুমকি

Next Post

মুন্সীগঞ্জে সিন্ডিকেটের কবলে সার বেশি দামে কিনছেন কৃষকরা

Related Posts

পত্রিকা

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে হবে

পত্রিকা

অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা প্রয়োজন

পত্রিকা

দেশ গঠনে নির্বাচনী প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশা

Next Post
মুন্সীগঞ্জে সিন্ডিকেটের কবলে সার বেশি দামে কিনছেন কৃষকরা

মুন্সীগঞ্জে সিন্ডিকেটের কবলে সার বেশি দামে কিনছেন কৃষকরা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে হবে

অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা প্রয়োজন

দেশ গঠনে নির্বাচনী প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশা

ইরানে মার্কিন হামলার শঙ্কা মধ্যপ্রাচ্যে বহু ফ্লাইট বাতিল

বিয়ের অনুষ্ঠানে ও মাহফিলে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ২৭




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET