সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ ১৪৩২ | ৩০ রজব ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

Share Biz News Share Biz News
রবিবার, ৬ জুলাই ২০২৫.২:২৬ অপরাহ্ণ
বিভাগ - জাতীয়, দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের করেছে শিয়া সম্প্রদায়ের মুসলিমরা। আজ রোববার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার পর শুরু হয় এই শোকের মিছিল।

চার শত বছরের পুরোনো হোসেনি দালান প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্সল্যাব ও ধানমন্ডি হয়ে শেষ হবে। ইতোমধ্যে হোসেনি দালান এলাকায় মিছিলের প্রস্তুতি নিতে দেখা গেছে অংশগ্রহণকারীদের। অধিকাংশই কালো পোশাকে অংশ নিচ্ছেন, কেউবা প্রতীকী ছুরি, আলাম, পতাকা, নিশান ও বেস্তা বহন করছেন।

মিছিলে অংশ নিতে আসা এক অংশগ্রহণকারী বলেন, এ দিনটা আমাদের জন্য কষ্টের। ইমাম হাসান এবং হোসেনকে কারবালা প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি স্বপরিবারে শহীদ হয়েছিলেন। সেদিনটি স্মরণ করতে আমি আয়োজন করে থাকি।

তাজিয়া মিছিলকে কেন্দ্র করে হোসেনি দালান ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর উপস্থিতি লক্ষ্য করা গেছে। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে পুলিশ ও র‍্যাব সদস্যরা।

এদিকে দিনটি উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী ধর্মীয় অনুষ্ঠান, নফল রোজা ও ইবাদতে মগ্ন রয়েছেন মুসলমানরা।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আজ বাদ জোহর অনুষ্ঠিত হবে ‘পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে প্রধান আলোচক হিসেবে থাকবেন মুফতি মাওলানা মো. মুজির উদ্দিন এবং সভাপতিত্ব করবেন ড. মোহাম্মদ হারুনূর রশীদ।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পবিত্র আশুরা উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। প্রধান উপদেষ্টা তার বাণীতে সমাজে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠায় আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করার আহ্বান জানান।

তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র, লাঠি, আতশবাজি ও পটকা বহন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষায় এবং জননিরাপত্তার স্বার্থে ডিএমপি অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারায় এসব নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আজ পবিত্র আশুরা

Next Post

বিএনপিকে সংস্কারবিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: মির্জা ফখরুল

Related Posts

সুতা আমদানিতে শুল্কারোপ হলে সংকটে পড়বে পোশাক খাত
অর্থ ও বাণিজ্য

সুতা আমদানিতে শুল্কারোপ হলে সংকটে পড়বে পোশাক খাত

জাতীয়

‘হ্যাঁ’ ভোটের পক্ষে কেন অন্তর্বর্তী সরকার

অর্থ ও বাণিজ্য

পুঁজিবাজারের আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন : বিএসইসি চেয়ারম্যান

Next Post
বিএনপিকে সংস্কারবিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: মির্জা ফখরুল

বিএনপিকে সংস্কারবিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: মির্জা ফখরুল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সিরিয়ায় ফের গুগলের বিভিন্ন সেবা চালু

ভেনেজুয়েলার তেলে মার্কিন নিয়ন্ত্রণ বিশ্ব তেলবাজারে নতুন বাস্তবতা

আমানতকারীদের মুনাফার বিষয়টি বিবেচনা করা হোক

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

বর্তমান প্রেক্ষাপটে কর্মসংস্থান ও বেকারত্ব




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET