শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
২৯ মাঘ ১৪৩২ | ২৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

১০০ কোটি টাকা মূলধনের নতুন ব্যবসা আনছে এসিআই

Share Biz News Share Biz News
সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬.১:১৯ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : প্রায় ১০০ কোটি টাকা মূলধন নিয়ে নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি। কোম্পানিটি আবাসন ও সেমিকন্ডাক্টর ব্যবসা শুরু করার উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে এসিআই প্রপার্টিজ লিমিটেড ও এসিআই সেমিকন্ডাক্টর লিমিটেড নামে দুটি সহযোগী প্রতিষ্ঠান চালু করা হবে। ওই প্রতিষ্ঠান দুটির মাধ্যমে নতুন এই ব্যবসা পরিচালনা করা হবে।

গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে এসিআই পিএলসি। বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যবসা শুরুর বিষয়টি অনুমোদিত হয়েছে।

ডিএসইতে দেওয়া কোম্পানির তথ্য অনুযায়ী, এসিআই প্রপার্টিজ লিমিটেডের অনুমোদিত মূলধন হবে ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা। এই দুটি প্রতিষ্ঠানের ৮৫ শতাংশ শেয়ার এসিআইয়ের কাছে থাকবে।

দেশে মানুষের ক্রয়ক্ষমতা বাড়তে থাকায় আবাসন খাতের বাজার বড় হচ্ছে। বর্তমানে ঢাকা এবং ঢাকার বাইরে প্রায় দুই হাজারের বেশি আবাসন প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে ব্র্যান্ড হিসেবে গড়ে উঠেছে দুই থেকে তিন ডজন প্রতিষ্ঠান। এসিআই প্রপার্টিজের মতো এসিআই সেমিকন্ডাক্টর লিমিটেডেরও অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা হবে। এটিরও ৮৫ শতাংশ শেয়ার এসিআইয়ের কাছে থাকবে।

স্মার্টফোন থেকে ইন্টারনেট, গাড়ি থেকে কাপড় ধোয়ার মেশিন, ফ্রিজ থেকে তালি দিয়ে বাতি নেভানোর ব্যবস্থাÑসবই এখন ট্রানজিস্টর, আইসি ও মাইক্রোপ্রসেসরের দখলে। এগুলোর প্রাণভোমরা কোনো না কোনো মাইক্রোপ্রসেসর, আইসি বা ইন্টিগ্রেটেড বোর্ড। এসব যন্ত্রপাতির এক বিরাট বাজার তৈরি হয়েছে।

বর্তমানে সেমিকন্ডাক্টরের বৈশ্বিক বাজার প্রায় ৭৭২ বিলিয়ন ডলারের। সম্ভাবনাময় এই ব্যবসায়ে ধীরগতিতে এগোচ্ছে বাংলাদেশ। নতুন নতুন বিনিয়োগ হচ্ছে। সেমিকন্ডাক্টর খাতে দেশীয় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছেÑসোলারিক, নিউরাল সেমিকন্ডাক্টর, উল্কাসেমি, প্রাইম সিলিকন, টেটোন ইলেকট্রনিকস, ডিবিএল ডিজিটাল প্রভৃতি। এ খাতে সবশেষ যুক্ত হতে যাচ্ছে এসিআই। বর্তমানে এসিআই গ্রুপের ওষুধ, কৃষি, অটোমোবাইল, ভোগ্যপণ্য, সুপার স্টোর ও এভিয়েশনের ব্যবসা আছে। অনেক পণ্যের বাজারেই তারা শীর্ষস্থানীয়। সব মিলিয়ে এসিআইয়ের কোম্পানির সংখ্যা ১৮। তারা যৌথ বিনিয়োগে আছে পাঁচটি কোম্পানিতে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বিলিয়ন ডলারে ইলন মাস্ক

Next Post

ইন্ট্রাকোর বন্ধ দুই সহযোগী প্রতিষ্ঠান নিয়ে শঙ্কা

Related Posts

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান
জাতীয়

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে
পত্রিকা

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

জাতীয়

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

Next Post

ইন্ট্রাকোর বন্ধ দুই সহযোগী প্রতিষ্ঠান নিয়ে শঙ্কা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

 মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে : জামায়াত আমির 

সুষ্ঠু প্রক্রিয়ায় যে ফলাফল আসবে, সেটাই মেনে নেব : জামায়াত আমির

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত  তরুণ থেকে বৃদ্ধ

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণ থেকে বৃদ্ধ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET