শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
২৯ মাঘ ১৪৩২ | ২৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

১৫ বছর ধরে বিনিয়োগ ক্ষয়ে ধুঁকছে পুঁজিবাজার

Share Biz News Share Biz News
শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬.১:০৩ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, জাতীয়, পত্রিকা, পুঁজিবাজার, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
১৫ বছর ধরে বিনিয়োগ ক্ষয়ে ধুঁকছে পুঁজিবাজার
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ সময় ধরে বিনিয়োগের জন্য দেশের পুঁজিবাজার যে কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তার স্পষ্ট চিত্র উঠে এসেছে আন্তর্জাতিক সূচকের তথ্য থেকে। মর্গান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনালের (এমএসসিআই) হিসাব অনুযায়ী, গত দেড় দশকে এ বাজারে বিনিয়োগ করা প্রতি ১০০ মার্কিন ডলারের বিপরীতে বিনিয়োগকারীদের হাতে বর্তমানে অবশিষ্ট রয়েছে মাত্র ৪১ ডলার। অর্থাৎ ডলারের হিসাবে মূলধনের প্রায় তিন-পঞ্চমাংশই হারিয়ে গেছে। বৈশ্বিক ও অন্যান্য ফ্রন্টিয়ার মার্কেটের তুলনায় এই ধারাবাহিক ক্ষয় বিনিয়োগকারীদের আস্থাকে গুরুতরভাবে নাড়িয়ে দিয়েছে।

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এমএসসিআই’র দেওয়া তথ্যে দেখা যায়, যেখানে বৈশ্বিক সূচক ৪২৮ দশমিক ৪৯ ডলার এবং ফ্রন্টিয়ার মার্কেটগুলো ২৩৫ দশমিক ৩৫ ডলারে অবস্থান করছে, সেখানে বাংলাদেশের সূচক পড়ে আছে মাত্র ৫০ দশমিক ৩৯ ডলারে। নিট রিটার্নের হিসেবে এই ব্যবধান আরও প্রকট। ২০০৯ সালের নভেম্বর থেকে এমএসসিআই বাংলাদেশ সূচক গড়ে মাইনাস ৩ দশমিক ৩৪ শতাংশ রিটার্ন দিয়েছে, যেখানে বৈশ্বিক সূচক ১০ শতাংশের বেশি ইতিবাচক রিটার্ন বজায় রেখেছে। এই দীর্ঘমেয়াদি স্থবিরতা বাংলাদেশের বাজারকে সমজাতীয় বাজারগুলোর তালিকায় সবার নিচে নামিয়ে দিয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, শেয়ারের দর বৃদ্ধি না পাওয়া, তারল্য সংকট এবং টাকার বিপরীতে ডলারের অস্বাভাবিক দর বৃদ্ধিÑএই তিনটি বিষয়ই বিনিয়োগকারীদের লোকসানকে বড় করেছে। বিশেষ করে টাকার অবমূল্যায়নের ফলে স্থানীয় মুদ্রায় কোনো শেয়ারের দাম স্থিতিশীল থাকলেও বিদেশি বিনিয়োগকারীদের জন্য তা বড় লোকসানে রূপ নিয়েছে। এ ছাড়া ফ্লোর প্রাইসের মতো নীতিগত হস্তক্ষেপ এবং ঘন ঘন নিয়মনীতি পরিবর্তনের ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এমএসসিআই এবং এফটিএসই রাসেলের [লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) একটি অংশ] মতো বৈশ্বিক সূচকগুলোয় বাংলাদেশের অবস্থান সংকুচিত হওয়া এর অন্যতম প্রমাণ।

বর্তমানে বাংলাদেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের পরিমাণ প্রায় ১৩ হাজার কোটি টাকা। তবে বিদেশি লেনদেনের চিত্র অত্যন্ত হতাশাজনক। গত ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত মাসিক বিদেশি লেনদেনের পরিমাণ নেমে এসেছে মাত্র পাঁচ মিলিয়ন ডলারে, যা গত অক্টোবর বা নভেম্বরের তুলনায় অনেক কম। ডিসেম্বরে বিদেশিরা প্রায় ১২০ কোটি টাকার শেয়ার বিক্রি করলেও বিপরীতে মাত্র দুই কোটি টাকার শেয়ার কিনেছেন। স্কয়ার ফার্মা, গ্রামীণফোন এবং ব্র্যাক ব্যাংকের মতো বড় মূলধনি কোম্পানিগুলো থেকেই মূলত বিদেশি বিনিয়োগকারীরা তাদের ক্যাশ বা বিনিয়োগ গুটিয়ে নিচ্ছেন।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের পুঁজিবাজারের সূচক গণনার পদ্ধতি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে মৌলভিত্তিসম্পন্ন শেয়ারগুলোর প্রকৃত চিত্র ডিএসইর সূচকে প্রতিফলিত হয় না। এমএসসিআই’র মতো বৈশ্বিক সংস্থাগুলো ডিভিডেন্ড ইল্ড, লিভারেজ এবং শেয়ারের অস্থিরতাকে প্রাধান্য দিয়ে যে বিশ্লেষণ দেয়, স্থানীয় বাজারে তার প্রতিফলন কম। আসন্ন অর্থবছরগুলোতে বিদেশি বিনিয়োগ ফেরাতে হলে বাজারের কাঠামোগত সংস্কার এবং নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানিতে কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

Next Post

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত

Related Posts

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান
জাতীয়

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে
পত্রিকা

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

জাতীয়

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

Next Post
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

 মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে : জামায়াত আমির 

সুষ্ঠু প্রক্রিয়ায় যে ফলাফল আসবে, সেটাই মেনে নেব : জামায়াত আমির

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত  তরুণ থেকে বৃদ্ধ

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণ থেকে বৃদ্ধ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET