শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
২৬ অগ্রহায়ণ ১৪৩২ | ২১ জমাদিউস সানি ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

১৬ নভেম্বর প্রকাশ হবে এইচএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল

Share Biz Online Share Biz Online
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫.২:০৫ অপরাহ্ণ
বিভাগ - শিক্ষা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
১৬ নভেম্বর প্রকাশ হবে এইচএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে আগামী ১৬ নভেম্বর (রোববার)। ওইদিন সকাল ১০টায় ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কামাল উদ্দিন হায়দার।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে দ্রুত তাদের ফল জানতে পারে, সে জন্য পুনর্নিরীক্ষণের সব কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ১৬ নভেম্বর সকাল ১০টায় ফল প্রকাশ করা হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, শিক্ষার্থীদের আবেদনের প্রতি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। পুনর্নিরীক্ষণের প্রতিটি খাতা সতর্কতার সঙ্গে যাচাই করা হয়েছে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে ফল জানতে পারবেন।

অন্যদিকে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার খাতা পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন, যারা ৪ লাখ ২৮ হাজার খাতা পুনর্নিরীক্ষণের জন্য চ্যালেঞ্জ করেছেন। এর মধ্যে সর্বাধিক আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে, আর সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল বোর্ডে।

বিষয়ভিত্তিকভাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে। গত ১৬ অক্টোবর ফল প্রকাশের পরদিন ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাত দিন আবেদন গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেন।

ঢাকা বোর্ডের তথ্য অনুযায়ী, এখানে ২ লাখ ৯২ হাজার ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৬ হাজার ১৫০ জন আবেদন করেছেন, যা থেকে জমা পড়েছে ১ লাখ ৩৬ হাজার ৫০৬টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন।

এরপরেই রয়েছে কুমিল্লা ও রাজশাহী বোর্ড। কুমিল্লা বোর্ডে ২২ হাজার ৫০৩ জন শিক্ষার্থী ৪২ হাজার ৪৪টি, রাজশাহীতে ২০ হাজার ৯২৪ জন শিক্ষার্থী ৩৬ হাজার ১০২টি, আর চট্টগ্রাম বোর্ডে ২২ হাজার ৫৯৫ জন ৪৬ হাজার ১৪৮টি খাতা চ্যালেঞ্জ করেছেন।

যশোর বোর্ডে আবেদনকারীর সংখ্যা ২০ হাজার ৩৯৫ জন, মোট খাতা ৩৬ হাজার ২০৫টি। দিনাজপুরে ১৭ হাজার ৩১৮ জন শিক্ষার্থী ২৯ হাজার ২৯৭টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

ময়মনসিংহ বোর্ডে আবেদন করেছেন ১৫ হাজার ৫৯৮ জন (খাতা ৩০ হাজার ৭৩৬টি), সিলেট বোর্ডে ১৩ হাজার ৪৪ জন (খাতা ২৩ হাজার ৮২টি), কারিগরি বোর্ডে (বিটিইবি) ১২ হাজার ৭ জন (খাতা ১৫ হাজার ৩৭৮টি) এবং মাদরাসা বোর্ডে ৭ হাজার ৯১৬ জন (খাতা ১৪ হাজার ৭৩৩টি)।

সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল শিক্ষা বোর্ডে, যেখানে মাত্র ৮ হাজার ১১ জন শিক্ষার্থী ১৭ হাজার ৪৮৯টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১১ হাজার ৪৪৭ জন ও ছাত্রী ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন।

ফল অনুযায়ী মোট ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা মোট পরীক্ষার্থীর ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ফেল করেছে ৫ লাখ ৮ হাজার ৭০১ জন (৪১ দশমিক ১৭ শতাংশ)। ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ, আর ছাত্রদের ৫৪ দশমিক ৬০ শতাংশ।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দেশ ছাড়তে নিষেধাজ্ঞার মুখে জেমকন গ্রুপের সিইও কাজী আনিস

Next Post

ঢাকার আজকের তাপমাত্রা ও আবহাওয়া পরিস্থিতি

Related Posts

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেকৃবিতে এ্যাবের দোয়া মাহফিল
রাজনীতি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেকৃবিতে এ্যাবের দোয়া মাহফিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৬% স্নাতক ‘আংশিক বেকার’
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৬% স্নাতক ‘আংশিক বেকার’

দেশে আবারও ভূমিকম্প
জাতীয়

ভূমিকম্প আতঙ্কে স্থবির শিক্ষাঙ্গন

Next Post
ঢাকার আজকের তাপমাত্রা ও আবহাওয়া পরিস্থিতি

ঢাকার আজকের তাপমাত্রা ও আবহাওয়া পরিস্থিতি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির দুুর্নীতিবাজরা মামলার প্রক্রিয়ায়

দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর

কিশোর গ্যাং: আইনের আড়ালে বেড়ে ওঠা প্রজন্ম

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET