সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ ১৪৩২ | ৩০ রজব ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

১৭ নভেম্বর ড্রাফট, এবার বিপিএলে রেভেনিউ শেয়ারিং মডেল

Share Biz Online Share Biz Online
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫.৮:০০ অপরাহ্ণ
বিভাগ - স্পোর্টস ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
১৭ নভেম্বর ড্রাফট, এবার বিপিএলে রেভেনিউ শেয়ারিং মডেল
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : মাত্র দুই মাসের প্রস্তুতিতে দেশের ক্রিকেটের একমাত্র ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। অন্তত পাঁচ দল নিয়ে বিপিএল আয়োজন করতে চায় বিসিবি। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

দল চেয়ে বিসিবি দরপত্র আহ্বানও করেছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ফ্র্যাঞ্চাইজি নিতে আবেদন করতে বলা হয়েছে। এই প্রক্রিয়া শেষ হবে ২৮ অক্টোবর। তারপর চলবে আবেদন পরখ করা, আর্থিক সক্ষমতা ও মালিকানার বৈধতা যাচাইয়ের প্রক্রিয়া। এরপর ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করা হবে।

তারপর প্লেয়ার্স ড্রাফট। এরপর মাঠের আয়োজন। তবে দল খোঁজার প্রক্রিয়া শেষ না হলে কিছুই এগোবে না। তবে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে সুযোগ-সুবিধা দিতে এবার শুরু থেকেই উৎগ্রীব বিসিবি। এজন্য রেভেনিউ শেয়ারিং মডেল দাঁড় করিয়েছে তারা।

সেই মডেল সম্পর্কে কিছুটা ধারণা দেয়ার চেষ্টা করলেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে তিনি গণমাধ্যমে বলেছেন, ‘‘আমরা ফ্র্যাঞ্চাইজিকে অ্যাট্রাক করার জন্য বেশ কিছু রেভেনিউ শেয়ারিং মডেল নিয়ে এসেছি। আমাদের প্রাইজ মানি যেটা, চ্যাম্পিয়ন টিম পাবে ২ কোটি ৭৫ লক্ষ, রানার-আপ দল পাবে ১ কোটি ৭৫ লক্ষ। এর বাইরে আমাদের তিনটা যে মেজর আর্নিং, ওয়ার্ল্ডওয়াইড মিডিয়া রাইটস, গ্রাউন্ড রাইটস আর টিকেট থেকে আর্নিং, এই তিনটার নেট প্রফিটের উপর ৩০% ফ্র্যাঞ্চাইজিদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে।’’

সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আমাদের যে গ্রাউন্ড পেরিমিটার বোর্ডটা থাকবে, সেখানে বোর্ডে যখন যে দলের খেলা হবে, তখন ম্যাচের ৩০ মিনিট একেকটা দলের জন্য এলোকেট করা থাকবে। দলগুলো ওই সময়ের মধ্যে তাদের স্পনসরদের বিজ্ঞাপন দেয়ার জন্য ব্যবহার করতে পারবে উইথআউট এনি কস্ট।’’

এ বছর ফ্র্যাঞ্চাইজি নেয়ার জন্য আগ্রহীদের দুই কোটি টাকার পে-অর্ডার জমা দিতে হবে। যা প্রথম বছরের ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে কাউন্ট করা হবে। ফ্র্যাঞ্চাইজি ফি প্রতি বছর ১৫% করে বৃদ্ধি পাবে। ফ্র্যাঞ্চাইজি নেয়া যাবে পাঁচ বছরের জন্য। এর বাইরে ব্যাংক গ্যারান্টিও দিতে হবে। ছয় মাসের জন্য ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হবে।

দল চূড়ান্ত হয়ে গেলে ১৭ নভেম্বর বিপিএলের প্লেয়ার্সের ড্রাফট অনুষ্ঠিত হবে।

ডিসেম্বর-জানুয়ারিতেই বিপিএল আয়োজন করাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বিসিবি তা বোঝা গেলো আমজাদ হোসেনের কণ্ঠে, ‘‘বাংলাদেশের আবহাওয়া হিসেব করলে দেখবেন, এপ্রিল-মে মাসে সবসময় বৃষ্টি থাকে। আর ওই সময় পাকিস্তান, নিউ জিল্যান্ড সিরিজ আছে। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ আছে। তো এটাই আমাদের উইন্ডো (ডিসেম্বর-জানুয়ারি)। গত দুই বছর ধরে তো আইএল চলছে, এসএ টি২০ চলছে। একই সময় বিপিএল মাঠে গড়িয়েছে। তারপরও এখানে কিন্তু ভালো সাড়া ছিল। প্রমিনেন্ট টি-টোয়েন্টি প্লেয়ারদের আসতে দেখেছি। এবারো আশা করি সমস্যা হবে না।’’

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

টি-টোয়েন্টিতে পাওয়ার আশা, ওয়ানডেতে নেই লিটন

Next Post

শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বান শিক্ষা কার্যক্রম ব্যাহত না করার

Related Posts

বিপিএলে ১১ ছক্কায় হাসান ইসাখিলের রেকর্ড সেঞ্চুরি
স্পোর্টস

বিপিএলে ১১ ছক্কায় হাসান ইসাখিলের রেকর্ড সেঞ্চুরি

মালান-হৃদয়ের জুটিতে ঢাকাকে বিদায় জানাল রংপুর
স্পোর্টস

মালান-হৃদয়ের জুটিতে ঢাকাকে বিদায় জানাল রংপুর

বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ম্যাচেও হাত মেলাননি অধিনায়করা
স্পোর্টস

বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ম্যাচেও হাত মেলাননি অধিনায়করা

Next Post
শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বান শিক্ষা কার্যক্রম ব্যাহত না করার

শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বান শিক্ষা কার্যক্রম ব্যাহত না করার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সিরিয়ায় ফের গুগলের বিভিন্ন সেবা চালু

ভেনেজুয়েলার তেলে মার্কিন নিয়ন্ত্রণ বিশ্ব তেলবাজারে নতুন বাস্তবতা

আমানতকারীদের মুনাফার বিষয়টি বিবেচনা করা হোক

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

বর্তমান প্রেক্ষাপটে কর্মসংস্থান ও বেকারত্ব




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET