শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২ | ২১ জমাদিউস সানি ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

৪৫ বাংলাদেশি গ্রেফতারে পশ্চিমবঙ্গে উত্তাপ

Share Biz Online Share Biz Online
রবিবার, ২ নভেম্বর ২০২৫.১১:৩৭ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
৪৫ বাংলাদেশি গ্রেফতারে পশ্চিমবঙ্গে উত্তাপ
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : বাংলাদেশে ফেরার চেষ্টা করতে গিয়ে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় ধরা পড়লেন অন্তত ৪৫ জন বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে ছিলেন ১৫ জন মহিলা ও ১১ জন শিশু।

বৈধ নথিপত্র ছাড়াই সীমান্ত অতিক্রমের চেষ্টা চালানোর সময় হাকিমপুর এলাকায় বিএসএফ জওয়ানরা তাদের আটক করেন। পরে তাদের বসিরহাট থানার হাতে তুলে দেয়া হয় বলে জানান বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান।

সীমান্তে এই গ্রেফতার ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। ঠিক এই সময়েই চলছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার তালিকা সংশোধন অভিযান বিশেষ ইনটেনসিভ রিভিশন বা এসআইআর। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা পুনর্নবীকরণ হচ্ছে, কিন্তু সীমান্তবর্তী অঞ্চলে ছড়িয়ে পড়েছে গভীর আতঙ্ক।

ভোটার কার্ড থাকা সত্ত্বেও নাম কেটে যাওয়ার ভয়ে অনেকেই উদ্বেগে দিন কাটাচ্ছেন। স্থানীয়দের দাবি, বিএলও-রা বাড়ি বাড়ি যাচ্ছেন, পুরোনো কাগজপত্র খুঁজে দেখতে বলছেন, অথচ ২০০২ সালের আগের কাগজপত্র অনেকেরই নেই।

বিশরপাড়া গ্রামের বাসিন্দা মহম্মদ আলম বলেন, “আমার ভোটার কার্ডে নাম আছে, ভোট দিয়েছি, বউয়েরও নাম আছে, কিন্তু ২০০২ সালের আগের কোন নথি আমাদের নেই, এখন যদি নাম কেটে দেয়, কোথায় যাব?”

আরেক নারী সাবিনা বিবি বলেন, “আমি এখানেই জন্মেছি, কিন্তু মা-বাবার কোন কাগজ নেই, যদি তাদের দেশ ছাড়তে হয় আমি একা থাকব কীভাবে? সবাই ভীষণ আতঙ্কে আছি।”

স্বরূপনগরের ধৃতদের ঘটনা যেন এই ভয়কেই আরও বাড়িয়ে দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে বলেছেন, “বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়, পালাও, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট।”

তার আরও দাবি, “নিউ মার্কেট এক সময় ফাঁকা করে দিয়েছিলাম, আবার করব, আগামী ২-৩ দিনের মধ্যে ফাঁকা হয়ে যান।”

অপরদিকে শাসক তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পাল্টা প্রশ্ন তুলেছেন, “বাংলাদেশি ঢুকল কী করে? সীমান্ত তো বিএসএফের আন্ডারে। আগে ঢুকেছে, এখন বের হচ্ছে, আর কেন্দ্রীয় সরকার বলছে সীমান্ত খুলে দেবে এ কেমন দ্বিচারিতা?”

রাজনৈতিক টানাপোড়েনের মাঝখানে সাধারণ মানুষ যেন আরও বিভ্রান্ত ও আতঙ্কিত। প্রশাসনের একাংশ বলছে, ভোটার তালিকা সংশোধনের নামে এখন বহু মানুষ নিজের পরিচয় নিয়ে সন্দেহে পড়েছেন। যাদের পিতা-মাতা বা দাদা-দাদি দীর্ঘদিন আগে এসেছেন, তারা এখন নাগরিকত্বের প্রমাণ নিয়ে দুশ্চিন্তায়।

স্থানীয় সমাজকর্মীরা বলছেন, “যারা সীমান্তের আশপাশে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাস করছে, তারা এখন হঠাৎ করেই ‘অবৈধ’ ট্যাগ পাচ্ছে, এটা অমানবিক।”

সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এখন ভয় ও গুজবের পরিবেশ। অনেকেই বলছেন, বিএসএফ রাতের দিকে টহল বাড়িয়েছে, এবং প্রতিটি অচেনা চলাচলকে সন্দেহের চোখে দেখা হচ্ছে।

এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বিশরপাড়া, বাগদা, গাইঘাটা, হাকিমপুর, হেমতাবাদ সহ একাধিক এলাকায় বহু পরিবার আত্মগোপনে চলে গেছে।

প্রশাসন বলছে, এই আতঙ্ক অযৌক্তিক, কিন্তু মাটির মানুষের কথা বলছে অন্য কিছু। এক শিক্ষক জানান, “গ্রামে এখন লোক কমে গেছে, যারা পারছে আত্মীয়ের বাড়ি চলে গেছে, কাগজ-কলম নিয়ে দৌড় শুরু হয়েছে।”

রাজনৈতিকভাবে বিষয়টি ক্রমেই বিস্ফোরক হয়ে উঠছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি এক সভায় বলেছেন, “দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় সবচেয়ে বড় বিপদ অনুপ্রবেশকারীরা, ভারতে থাকা সব অনুপ্রবেশকারীকে বের করেই ছাড়ব।”

এই মন্তব্যের পর থেকেই রাজ্যে বিজেপি নেতারা আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে, “অনুপ্রবেশের অভিযোগ পুরোটাই রাজনৈতিক চাল, ভোটের আগে আতঙ্ক ছড়ানোর জন্যই এই নাটক।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই নিজেদের ভোটব্যাঙ্ককে সংহত করার চেষ্টা করছে। রাজ্যের মুসলিম অধ্যুষিত এলাকায় ভয় ছড়ালে তৃণমূলের সহানুভূতি বার্তা, আর অন্যদিকে কঠোর অবস্থান নিয়ে বিজেপির জাতীয়তাবাদী বার্তা দুই দিকেই রাজনৈতিক লাভের হিসাব চলছে। কিন্তু বাস্তব চিত্রে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষই সবচেয়ে বেশি বিপাকে।

এখন প্রশ্ন উঠছে, ৪৫ জন ধৃত সত্যিই কি অনুপ্রবেশকারী, নাকি তারা সেই আতঙ্কিত মানুষদের অংশ যারা নিজেদের নাগরিকত্ব নিয়ে বিভ্রান্ত?

বিএসএফ ও পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি ধৃতদের পরিচয় যাচাইয়ের অগ্রগতি। মানবাধিকার সংস্থাগুলোর মতে, এই ধরনের ঘটনায় আইন প্রক্রিয়ার পাশাপাশি মানবিকতা বজায় রাখা জরুরি।

একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গত কয়েক বছরে সতর্ক করেছে, “অবৈধ অনুপ্রবেশের নামে বহু প্রকৃত নাগরিকও হয়রানির শিকার হচ্ছেন।”

স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় কিছু দুর্নীতিগ্রস্ত দালাল চক্র এখন আতঙ্ককে কাজে লাগিয়ে লোক ঠকাচ্ছে। নাম বাদ পড়বে বা জেলে পাঠানো হবে বলে ভয় দেখিয়ে টাকা আদায় করা হচ্ছে। ফলে আতঙ্কের পাশাপাশি জন্ম নিয়েছে অসহায়ত্ব। এমন অবস্থায় রাজনৈতিক বক্তব্য আরও উসকানি দিচ্ছে।

এক প্রবীণ সমাজকর্মীর ভাষায়, এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার প্রশাসনের আশ্বাস, কিন্তু সবাই কথা বলছে রাজনীতি।

বিশেষজ্ঞরা বলছেন, এসআইআর প্রক্রিয়া যদি স্বচ্ছ ও মানবিকভাবে সম্পন্ন না হয়, তবে তা এক নতুন সামাজিক বিভাজনের জন্ম দেবে। কারণ সীমান্তের দুই পাশে যে মানুষগুলো একই ভাষায় কথা বলে, একই সংস্কৃতিতে বিশ্বাস করে, তাদের ওপর এই ধরনের সন্দেহ আর বিভাজন ভবিষ্যতে বড় মানবিক সংকটে পরিণত হতে পারে। রাজনৈতিক উদ্দেশ্য যতই থাকুক, মানবিক বিবেচনাই এখন সময়ের দাবি।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

Next Post

সূচক উর্ধ্বমুখী, এক ঘণ্টায় লেনদেন ১৭৯ কোটি টাকা

Related Posts

মিয়ানমারে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত ৩১
আন্তর্জাতিক

মিয়ানমারে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত ৩১

স্বামী ভাড়া নিচ্ছেন লাটভিয়ার নারীরা
আন্তর্জাতিক

স্বামী ভাড়া নিচ্ছেন লাটভিয়ার নারীরা

ভারতে পর্যটক গমনে দ্বিতীয় স্থানে বাংলাদেশ
আন্তর্জাতিক

ভারতে পর্যটক গমনে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

Next Post
সূচক উর্ধ্বমুখী, এক ঘণ্টায় লেনদেন ১৭৯ কোটি টাকা

সূচক উর্ধ্বমুখী, এক ঘণ্টায় লেনদেন ১৭৯ কোটি টাকা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির দুুর্নীতিবাজরা মামলার প্রক্রিয়ায়

দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর

কিশোর গ্যাং: আইনের আড়ালে বেড়ে ওঠা প্রজন্ম

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET