শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
২৩ মাঘ ১৪৩২ | ১৯ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে অর্থ উপদেষ্টা

অর্থনীতিতে স্থিতিশীলতা এনেছে অন্তর্বর্তী সরকার

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬.১:০০ পূর্বাহ্ণ
বিভাগ - দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
অর্থনীতিতে স্থিতিশীলতা এনেছে অন্তর্বর্তী সরকার
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে তুলনামূলকভাবে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে এবং এ সময়ে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। তিনি বলেন, পরবর্তী নির্বাচিত সরকারকে বড় ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

গতকাল সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে তুলনামূলকভাবে স্থিতিশীল রাখার চেষ্টা করেছে এবং অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। তবে সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলো আরও বড়।’

তিনি স্বীকার করেন, এখন পর্যন্ত গৃহীত সংস্কারগুলো পর্যাপ্ত নয়, তবে সেগুলো পরবর্তী সরকারের জন্য সহায়ক হবে। ‘কিন্তু সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলো আরও কৌশলীভাবে মোকাবিলা করতে হবে।’

নির্বাচিত সরকারের মেয়াদে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রাখার পরামর্শ দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, রাজনৈতিক চাপ অনিবার্যভাবেই আসবে।

তিনি বলেন, ‘সব সময় সরাসরি ‘না’ বলা যায় না। বরং দর-কষাকষির দক্ষতা অর্জন করতে হবে এবং অর্থনৈতিক নীতি, ব্যাংকিং আইন ও নিরীক্ষা (অডিট) নীতিমালা ব্যাখ্যা করতে হবে।’ ঋণ বিতরণের ক্ষেত্রে সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বড় শিল্পগোষ্ঠীর তুলনায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে (এসএমই) ঋণ বিতরণে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসএমই খাত কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বেশি ঋণ সহায়তার দাবিদার, আর বড় ব্যবসায় ঋণ দেওয়ায় ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী ব্যাংকের নতুন পিএলসি কাঠামোর আওতায় আরও বেশি স্বায়ত্তশাসনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, করপোরেট গভর্নেন্স নিশ্চিত করতে পরিচালনা পর্ষদকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ ও অপসারণের ক্ষমতা দেওয়া উচিত।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান বলেন, চলতি বছরে ব্যাংকের খেলাপি ঋণের হার ১০-১২ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে এবং আগামী বছর তা এক অঙ্কে নামিয়ে আনা হবে। খেলাপি ঋণের হার ৯ শতাংশে পৌঁছালে ব্যাংক রপ্তানি অর্থায়ন সম্প্রসারণে গুরুত্ব দেবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বক্তব্য দেন।

সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অর্থ মন্ত্রণালয় ও সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

চট্টগ্রাম বন্দরে এবার টানা ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক

Next Post

পেট্রোবাংলার পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Related Posts

 চট্টগ্রাম বন্দরে আটকা আট হাজার কোটি টাকার পণ্য
অর্থ ও বাণিজ্য

 চট্টগ্রাম বন্দরে আটকা আট হাজার কোটি টাকার পণ্য

নারায়ণগঞ্জে কারখানা বন্ধে বন্ডেড সুতার অদৃশ্য জাল
অর্থ ও বাণিজ্য

নারায়ণগঞ্জে কারখানা বন্ধে বন্ডেড সুতার অদৃশ্য জাল

সরকারি কর্মচারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড
জাতীয়

সরকারি কর্মচারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড

Next Post

পেট্রোবাংলার পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের শুল্ক হ্রাসের ঘোষণায় ভারতে পুঁজিবাজারে উল্লম্ফন

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর

অর্থবছরের প্রথমার্ধে বৈদেশিক ঋণের ৮৮% ব্যয় পরিশোধে

৪৫ কোটি ২০ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

চট্টগ্রাম বন্দরে ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরবরাহ সংকটে সবজির বাজারে ঊর্ধ্বগতি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET