শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
৬ ফাল্গুন ১৪৩২ | ৩ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১০ লাখ শেয়ার কিনবেন আজিজ মোহাম্মদ ভাই

Share Biz News Share Biz News
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬.১:৫৪ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, পুঁজিবাজার, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১০ লাখ শেয়ার কিনবেন আজিজ মোহাম্মদ ভাই
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

Set featured image

নুরুন্নাহার চৌধুরী কলি : পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আজিজ মোহাম্মদ ভাই ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। কোম্পানির শেয়ারহোল্ডিং আরও জোরদার করতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান আজিজ মোহাম্মদ ভাই তার কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেটে উল্লিখিত পরিমাণ শেয়ার ক্রয় সম্পন্ন করবেন কোম্পানিটির এই চেয়ারম্যান।

এদিকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ঢাকার বাজারে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ১৫৪ টাকা। সেই হিসাবে আজিজ মোহাম্মদ ভাইয়ের দেওয়া ঘোষণা অনুযায়ী, কোম্পানিটির বর্তমান বাজারমূল্যে ১ কোটি শেয়ার কিনতে তার প্রায় ১৫৫ কোটি টাকা লাগবে। তবে শেয়ারের দরে ওঠা-নামাতে এই টাকার অঙ্কে কিছুটা কমবেশি হতে পারে।

আজিজ মোহাম্মদ ভাই বাজার থেকে যে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন, তা কোম্পানিটির মোট শেয়ারের ৫ শতাংশের বেশি। অর্থাৎ এক ঘোষণাতেই তিনি বাজার থেকে কোম্পানিটির ৫ শতাংশের বেশি শেয়ার কিনে নিচ্ছেন। বর্তমানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে কোম্পানিটির মোট শেয়ারের প্রায় ৩২ শতাংশ। নতুন করে আজিজ মোহাম্মদ ভাই ১ কোটি শেয়ার কিনে নিলে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ারের পরিমাণও বেড়ে যাবে।

আজিজ মোহাম্মদ ভাইয়ের উল্লেখযোগ্য পরিমাণে শেয়ার কেনার ঘোষণায় এদিন ঢাকার বাজারে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারের লেনদেনও বেড়েছে।  কোম্পানিটি লেনদেনের শীর্ষে ছিল। গতকাল পর্যন্ত কোম্পানিটির প্রায় সোয় ৯ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। আর প্রতিটি শেয়ারের দাম ১ টাকার মতো বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ টাকায়।

জানা গেছে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৯ সালে। ‘এ’ ক্যাটেগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৯৯ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৮৮৬টি। সর্বশেষ ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩২.৩৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২১.৯০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ৩২.৮৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১২.৮৯ শতাংশ শেয়ার রয়েছে।

এ বিষয়ে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির কোম্পানি সচিব মিন্টু কুমার দাস শেয়ার বিজকে বলেন, কোম্পানির প্রতি আস্থা ও বিনিয়োগ আরও শক্তিশালী করতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

বাজার বিশ্লেষকদের মতে, চেয়ারম্যানের এমন পদক্ষেপ বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক সংকেত হিসেবে কাজ করবে এবং কোম্পানির শেয়ার নিয়ে আস্থার বার্তা দেবে।

১৯৭৯ সালে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাবা মরহুম মোহাম্মদ ভাই বেঙ্গল কার্বাইড লিমিটেড নামে একটি ব্যাটারি কোম্পানি প্রতিষ্ঠা করেন। পরে কোম্পানির নাম পরিবর্তন করে রাখা হয় অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ১৯৯৬ সালে কোম্পানি বিস্কুট প্রস্তুতের ব্যবসায় আসে। মোহাম্মদ ভাই এরপর নিজের ছেলেমেয়েদের কোম্পানির মালিকানায় যুক্ত করতে থাকেন। এ ছাড়া কোম্পানি পরিচালনার জন্য ব্যবস্থাপনা পরিচালক পদে তার ভাই মোবারক আলীকে নিয়োগ দেন।

প্রসঙ্গত, আজিজ মোহাম্মদ ভাই আশি ও নব্বইয়ের দশকে বাংলাদেশের চলচ্চিত্রজগতের একজন আলোচিত ব্যক্তি ছিলেন। তিনি চলচ্চিত্র প্রযোজনা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের মধ্যে অন্যতম তিনি। ২০২৪ সালে সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ে আদালত আজিজ মোহাম্মদ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বর্তমানে তিনি পলাতক, দেশের বাইরে অবস্থান করছেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রমজানে করণীয় বর্জনীয়

Next Post

তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন

Related Posts

তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন
জাতীয়

তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন

পত্রিকা

রমজানে করণীয় বর্জনীয়

রাজধানীতে বাহারি  ইফতারের পসরা
অর্থ ও বাণিজ্য

রাজধানীতে বাহারি ইফতারের পসরা

Next Post
তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন

তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন

তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১০ লাখ শেয়ার কিনবেন আজিজ মোহাম্মদ ভাই

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১০ লাখ শেয়ার কিনবেন আজিজ মোহাম্মদ ভাই

রমজানে করণীয় বর্জনীয়

রাজধানীতে বাহারি  ইফতারের পসরা

রাজধানীতে বাহারি ইফতারের পসরা

এক দিনে খেজুরের দাম কেজিতে বাড়ল ৫০ টাকা




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET