Print Date & Time : 21 April 2026 Tuesday 9:24 am

অ্যাডভেঞ্চার অথবা ভ্রমণের প্রতিটি স্মৃতি ধরে রাখতে প্রস্তুত ভিভো ভি৬০ লাইট

শেয়ার বিজ ডেস্ক : পাসপোর্ট হাতে বিমানের পথে নতুন অ্যাডভেঞ্চারের দিকে এগোচ্ছেন, বা সূর্যাস্তের সময় পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বা সমুদ্রের ধারে
বন্ধুদের সাথে হাসিখুশি মুহূর্ত কাটাচ্ছেন, এমন অ্যাডভেঞ্চার অথবা ভ্রমণের প্রতিটি স্মৃতি ধরে রাখতে প্রস্তুত ভিভো ভি৬০ লাইট।

পোট্রেট ফটোগ্রাফিতে এক অনন্য পরিচিতি গড়ে তুলেছে ভিভোর ভি সিরিজ। এবার ভি৬০ লাইট সেই অভিজ্ঞতাকেই নিয়ে যাবে এক অন্য পর্যায়ে। এর দারুণ পোট্রেট ক্যামেরা, এ আই অরা লাইট প্রযুক্তি এবং এ আই ফোর-সিজন পোট্রেট ফিচার প্রতিটি ছবিতে নিয়ে আসবে এক জীবন্ত প্রাণ। এছাড়াও, এর আধুনিক ও হালকা ডিজাইন সহজেই ফিট হয়ে যাবে ট্রাভেল ব্যাগে। ভ্রমণের জন্য ভিভো ভি৬০ লাইট হবে একেবারে পারফেক্ট!

ভিভোর এ আই অরা লাইট টেকনোলজি এবার আসছে আরও উন্নত রূপে। নতুন এই অরা লাইট পোট্রেট ৩.০ প্রযুক্তি দিবে আগের চেয়েও অনেক বেশি উজ্জ্বল আলো। তবে নরম ও প্রাকৃতিক হওয়ায় এই আলো ছবিতে যোগ করবে আরও গভীরতা ও প্রাণ। একইসাথে, ভিভোর প্রফেশনাল এআই ইমেজ স্টুডিও প্রতিটি মুহুর্তের গল্প ফুটিয়ে তুলবে আরও জীবন্ত করে। বন্ধুদের সাথে অ্যাডভেঞ্চার, রাতের খাবারের টেবিলে আড্ডা, বা নিয়ন আলোর নিচে রাস্তায় হাঁটা- সকল পরিস্থিতিতেই ক্যাপচার করবে দুর্দান্ত ছবি। ভ্রমণের সময় আলাদা করে এডিটিং-এর ঝামেলা না থাকায় চটজলদি শেয়ার করা যাবে সবার সাথে।

এছাড়াও, ভি৬০ লাইটে থাকবে এআই ফোর-সিজন পোট্রেট ফিচার। যা, মুহূর্তেই বাস্তব দৃশ্যে জুড়ে দিবে বিভিন্ন ঋতুর জাদু। শরতের রঙিন পাতা, শীতের রহস্যময় কুয়াশা, বসন্তের সতেজ ফুল, কিংবা গ্রীষ্মের উজ্জ্বল আকাশ যেকোনো ঋতুর আবহেই সাজানো যাবে নিজের পছন্দের ছবিটি। কোনো জনপ্রিয় স্থানে, ভিড়ের মধ্যেও এখন ছবি তোলা যাবে আরও নিশ্চিন্তে। কেননা এআই ইরেজ ৩.০ অপ্রয়োজনীয় জিনিস বা লোকজন সরিয়ে দিবে এক টাচেই। এতে ছবি হবে একেবারে পেশাদার মানের।

দুর্দান্ত ক্যামেরার পাশাপাশি, ভি৬০ লাইট এর ডিজাইন থাকবে একদম ভ্রমণ উপযোগী। মাত্র ৭.৫৯ মি. মি. পুরুত্বের এই ফোনে ক্যামেরা মডিউলকে করা হয়েছে আরও মিনিমালিস্টিক। এর ফ্ল্যাট স্ক্রিন ডিজাইনে যোগ করবে ফ্ল্যাগশিপ লুক। ভ্রমণের সময় বহন করা যেমন সহজ তেমনই স্টাইলে যোগ হবে নতুন মাত্রা। কেননা, দুটি চমৎকার রঙ টাইটানিয়াম ব্লু এবং এলিগেন্ট ব্ল্যাকে আসছে ভিভো ভি৬০ লাইট। আর্কটিক হিমবাহ থেকে অনুপ্রাণিত টাইটানিয়াম ব্লু রঙটি দেখতে যেমন সুন্দর ও শান্ত, তেমনি ফুটিয়ে তুলবে আত্মবিশ্বাসকে। অন্যদিকে, এলিগেন্ট ব্ল্যাক দিবে একটি বোল্ড ও প্রিমিয়াম লুক।

প্রো-গ্রেড ছবি, স্মার্ট এ আই এবং দারুণ ডিজাইনের মেলবন্ধনে ভিভো ভি৬০ লাইট হতে যাচ্ছে ভ্রমণের সেরা সঙ্গী।

ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।

স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্ব জুড়ে ৫০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।

এস এস