নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউট (আইসিএমএবি)-এর ১৫তম বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২৫ গতকাল (১৭ ডিসেম্বর) ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি)-তে অনুষ্ঠিত হয়েছে। আর্থিক ও অ-আর্থিক মানদণ্ডের ভিত্তিতে ১৭টি ক্যাটাগরিতে লিস্টেড ও নন-লিস্টেড মিলিয়ে মোট ৪৮টি প্রতিষ্ঠানকে কর্পোরেট উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। বিজয়ীরা গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাইন্যানশিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)-এর চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়্যা, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুবুর রহমান এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান ও আইআরডি-এর সচিব মো. আবদুর রহমান খান, এফসিএমএ। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, নিয়ন্ত্রক সংস্থা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
আইসিএমএবি-এর সভাপতি মো. মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ তার বক্তব্যে বলেন, ‘দুর্দান্ত করপোরেট গভর্ন্যান্স ও পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে, যা স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই ব্যবস্থাপনার গুরুত্বকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরে।’
প্রধান অতিথির বক্তব্যে শেখ বশির উদ্দিন বলেন, ‘আজকের অ্যাওয়ার্ড বিজয়ীরা উদ্ভাবন, সততা এবং সমৃদ্ধ জাতি গঠনের প্রতি তাদের দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে দেশের করপোরেট সেবার মানদণ্ড নির্ধারণ করেছেন। তাদের এই অর্জন অন্যান্য প্রতিষ্ঠানকে একই মানদণ্ড বজায় রাখতে অনুপ্রাণিত করবে।’
গোল্ড ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— সোনালি ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, রিলায়েন্স ইনস্যুরেন্স পিএলসি, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ স্টিলস রি-রোলিং মিলস লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এমজেএল বাংলাদেশ পিএলসি, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, ব্র্যাক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং গ্রামীণফোন লিমিটেড।
করপোরেট এক্সেলেন্স, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবের ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এসব প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়।
আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২৫ করপোরেট নেতৃত্বের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি দেশের করপোরেট কমিউনিটিকে উদ্ভাবন, স্বচ্ছতা ও টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রিন্ট করুন








Discussion about this post