Print Date & Time : 21 April 2026 Tuesday 1:06 pm

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট ও ইবনে সিনার স্বাস্থ্য চুক্তি

নিজস্ব প্রতিবেদক : আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি এবং দি ইবনে-সিনা ট্রাস্টের মধ্যে সম্প্রতি একটি কর্পোরেট হেলথ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই চুক্তির আওতায় আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি-এর কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যগণ দি ইবনে-সিনা ট্রাস্ট থেকে বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিবি’র চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরূল হুদা এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার।

এছাড়াও, দি ইবনে-সিনা ট্রাস্ট-এর ঊধ্বর্তন প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তি উভয় প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি-এর কর্মীদের স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এস এস