শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২ | ৩ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

আবার বিশ্বকাপ জিততে চান মেসি

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫.১১:৪৪ পূর্বাহ্ণ
বিভাগ - স্পোর্টস ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
আবার বিশ্বকাপ জিততে চান মেসি
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : লিওনেল মেসির ক্যারিয়ারে আর কোনো অপূর্ণতা আছে কি? বিশ্বকাপ জেতার পর সেটা আর থাকার কথা নয়। কাতারে ২০২২ বিশ্বকাপের পর মেসি নিজেও বলেছিলেন, ফুটবলের কাছ থেকে আর কোনো চাওয়া পাওয়া নেই।

তবে ভক্ত-সমর্থকরা মেসিকে আরও একটি বিশ্বকাপে দেখতে চান। মেসি নিজেও ২০২৬ বিশ্বকাপ খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। তার মনেও লালন করা আছে আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন। সম্প্রতি ইএসপিএন আর্জেন্টিনার ‘স্পোর্টস সেন্টার’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে এমন ইচ্ছের কথা জানিয়েছেন আর্জেন্টাইন খুদেরাজ।

আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার মনে হয় আমাদের দারুণ একটি দল আছে এবং আমরা আবারও চেষ্টা করব। তবে এরপরও ছোট ছোট বিষয় আপনাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে। যেকোনো জাতীয় দলই আপনাকে বিপদে ফেলতে পারে; একটা শট পোস্টে লেগে বেরিয়ে গেলেই আপনি বাদ বা পেনাল্টিতে হেরে যেতে পারেন। আমরা যদিও পেনাল্টিতে জিতেছিলাম, কিন্তু নেদারল্যান্ডস আর ফ্রান্সের বিপক্ষে আমরা ভালো খেলেছিলাম। তারপরও ম্যাচ পেনাল্টিতে গড়ায়।’

আর্জেন্টাইন দলপতি যোগ করেন, ‘আমাদের সৌভাগ্য যে দিবু (এমিলিয়ানো মার্তিনেজ) ছিল, যে আমাদের জিততে সাহায্য করেছে। কিন্তু পেনাল্টিতে যেমন জেতা যায়, তেমনি হেরেও যাওয়া যায়। বিশ্বকাপ জেতা সত্যিই খুব কঠিন। এটা আলাদা অনুভূতি। দর্শক হিসেবে, খেলোয়াড় হিসেবে, সমর্থক হিসেবে-সব ক্ষেত্রেই আলাদা। এখন দলের অবস্থা দেখে আমি নিশ্চিত যে তারা লড়াই করবে। (২০২২ বিশ্বকাপ) জেতার পর আমাদের কাঁধের বিরাট চাপ নেমে গেছে। সেই চাপ ছাড়া খেলা অবশ্যই স্বস্তির, কিন্তু একই সঙ্গে এটা কোনো নিশ্চয়তাও দেয় না। কারণ সবাই বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে জিততে চায়। স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল; যারা অনেকদিন চ্যাম্পিয়ন হয়নি এবং আবার জিততে চায়। এ ছাড়াও জার্মানি… এই সব দলই খুব শক্তিশালী।’

মেসি এই চ্যালেঞ্জটা নিতে চান। আরও একটি বিশ্বকাপে খেলতে যাওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আশা করি আমি সেখানে থাকতে পারব। আগেও বলেছি, আমি মনেপ্রাণে সেখানে থাকতে চাই। সবচেয়ে খারাপ পরিস্থিতি যেটা হতে পারে, মাঠে গিয়ে সরাসরি খেলা দেখতে হবে। তবুও এটা বিশেষ কিছু। বিশ্বকাপ সবার জন্যই বিশেষ, যেকোনো দেশের জন্যই। আমাদের জন্য তো আরও বেশি, কারণ আমরা এটাকে একদম ভিন্নভাবে অনুভব করি।’

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পারস্য উপসাগরে ইরানের নৌমহড়া, যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা

Next Post

শীতের মৌসুমেও লাগামহীন সবজির দাম

Related Posts

রেকর্ড ব্যবধানে স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস

রেকর্ড ব্যবধানে স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা

সাফ ফুটসালের প্রথম আসরের শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস

সাফ ফুটসালের প্রথম আসরের শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা

ভারতে বিশ্বকাপ খেলবেই না বাংলাদেশ
জাতীয়

ভারতে বিশ্বকাপ খেলবেই না বাংলাদেশ

Next Post
শীতের মৌসুমেও লাগামহীন সবজির দাম

শীতের মৌসুমেও লাগামহীন সবজির দাম

Discussion about this post

সর্বশেষ সংবাদ

তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন

তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১০ লাখ শেয়ার কিনবেন আজিজ মোহাম্মদ ভাই

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১০ লাখ শেয়ার কিনবেন আজিজ মোহাম্মদ ভাই

রমজানে করণীয় বর্জনীয়

রাজধানীতে বাহারি  ইফতারের পসরা

রাজধানীতে বাহারি ইফতারের পসরা

এক দিনে খেজুরের দাম কেজিতে বাড়ল ৫০ টাকা




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET