Print Date & Time : 17 April 2026 Friday 5:17 am

আ. লীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবেই দেখা হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: আইনগতভাবে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, সেভাবেই তাদের দেখা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ প্রয়োজন। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পক্ষপাতহীন ভূমিকা অপরিহার্য বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। দলটির পক্ষ থেকে সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়েও বক্তব্য তুলে ধরা হয়।