চট্টগ্রাম ব্যুরো : আওয়ামী লীগের যেভাবে দেশের প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে সেখান থেকে উত্তরণ করে সঠিক ধারায় আনাটাই এখন বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, গত ১৬ বছরে বাংলাদেশকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এগুলো ফিরিয়ে এনে নতুন একটি বাংলাদেশ নির্মাণ করাটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা। যেভাবে আজকে একটি অনৈতিক সমাজ ও রাষ্ট্র গড়ে দিয়ে গেছে বিগত সরকার; কথায় কথায় মিত্যা বলা, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করা, অনাচার করা, আইনের শাসন ধ্বংস করে দেওয়া, মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া, কোন কারণ ছাড়াই জেলে পাঠানো, কিশোর গ্যাং নামক উপদ্রব তৈরি করা, পুলিশের বাহিনীকে আওয়ামী বাহিনীতে পরিণত করা, প্রশাসন ও নির্বাহী বিভাগসহ মানুষকে যে তারা ডিভেটেড ও বিপদগামী করেছে; এসব জায়গা থেকে তাদের সড়িয়ে নতুন-নৈতিক ও সঠিক ধারায় আনাটাই এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপট থেকে আমরা কিভাবে উত্তোরণ ঘটাতে পারবো, এটা নিয়েই এখন আমাদের কাজ করতে হবে।
আজ সোমবার (৯ মার্চ) নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ মিলনায়তনে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি-পিআরইউ আয়োজিত ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধকতা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি- পিআরইউ’র আহবায়ক হাসান মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান ও মুখ্য আলোচক ছিলেন চিন্তক ও জবান সম্পাদক রেজাউল করিম রনি। পিআরইউ’র সদস্য সচিব ইমরান এমির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, তরুণ রাজনীতিবিদ ও শিল্পদ্যোক্তা শাহওয়াজ জামাল নিজাম সনি, পোর্ট সিটি ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের বিভাগীয় প্রধান দিলরুবা আক্তার রেনু।
বক্তব্য রাখেন- সংগঠক জহিরুল ইসলাম জহির, সিটিজি পোস্টের হেড অব নিউজ ইশাত মান্নান তানিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জাসাসের কেন্দ্রীয় নেত্রী নাজমা সাঈদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ইফতেখার আমিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এডভোকেট ইকবাল হোসেন, জাতীয়তাবাদী ইয়াং ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ চৌধুরী, জুলাই আন্দোলনের আহত সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়ক রিজাউর রহমান, মুখপাত্র ফাতেমা খানম লিজা, শফিউল বাসার সামু।
উপস্থিত ছিলেন- সাংবাদিক নাজিম উদ্দিন, শেয়ার বিজের ব্যুরো প্রধান নূর হোসেন মামুন, আজিজা হক পায়েল, সকাল বেলার ব্যুরো প্রধান মোহাম্মদ আলী, তৌহিদুল ইসলাম তৌহিদ, আজিম অনন, সুমন চৌধুরী ফরহাদ, বাকি বিল্লাহ চৌধুরী, ইঞ্জি. নুর আলম, ইঞ্জ. রনি বড়ুয়া, সাজ্জাদ রোহান, শরিফ উদ্দিন প্রমুখ।
