বুধবার, ৪ মার্চ, ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২ | ১৫ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ইউক্রেনের কিয়েভ ও খারকিভে ব্যাপক হামলা রাশিয়ার

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬.২:২৯ অপরাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ইউক্রেনের কিয়েভ ও খারকিভে ব্যাপক হামলা রাশিয়ার
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, শনিবার (২৪ জানুয়ারি) ভোরে চালানো এই হামলায় কিয়েভে দুজন এবং খারকিভে অন্তত ১১ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানান, রাজধানীতে আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক, তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, কিয়েভকে দ্বিখণ্ডিত করা ডিনিপ্রো নদীর উভয় তীরের দুটি জেলায় হামলা চালিয়ে রাশিয়া।

ক্লিটস্কো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, ‘কিয়েভ শত্রুপক্ষের ব্যাপক হামলার শিকার হয়েছে।’

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাজধানীতে এই আক্রমণে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উভয়ই ব্যবহার করেছে রাশিয়া। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেঙ্কো অন্তত তিনটি জেলায় ড্রোন হামলার খবর দিয়েছেন, যার ফলে অন্তত দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নতুন বছরের শুরু থেকে কিয়েভ এ নিয়ে দুটি বড় ধরনের হামলার শিকার হলো, যার ফলে শত শত আবাসিক ভবনের বিদ্যুৎ ও হিটিং ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানকার তাপমাত্রা মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় জরুরি পরিষেবা কর্মীরা সেবা পুনরুদ্ধারে নিরলস কাজ করে যাচ্ছেন।

সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এবং রুশ হামলার নিয়মিত লক্ষ্যবস্তু খারকিভ শহরে মেয়র ইহর তেরেখভ জানিয়েছেন, রুশ ড্রোনগুলো বেশ কয়েকটি জেলায় হামলা চালিয়েছে, এতে ১১ জন আহত হয়েছেন।

টেলিগ্রামে তিনি আরো জানান, ড্রোনগুলো বাস্তুচ্যুত মানুষের জন্য একটি ডরমিটরি, একটি হাসপাতাল এবং একটি প্রসূতি হাসপাতালে আঘাত হেনেছে।

প্রায় চার বছরের এই যুদ্ধ নিরসনের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের দুই দিনব্যাপী আলোচনার প্রথম দিন শেষ হওয়ার পরপরই এই হামলাগুলো চালানো হলো।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো

Next Post

শীতের শেষ পিঠা মেলার আয়োজন হোটেল সারিনা ঢাকায়

Related Posts

তেলের দাম বাড়লো টানা তিন দিন
অর্থ ও বাণিজ্য

তেলের দাম বাড়লো টানা তিন দিন

ইরানের অন্তর্বর্তীকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলিরেজা
আন্তর্জাতিক

ইরানের অন্তর্বর্তীকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলিরেজা

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতে কাঁপছে মধ্যপ্রাচ্য

Next Post
শীতের শেষ পিঠা মেলার আয়োজন হোটেল সারিনা ঢাকায়

শীতের শেষ পিঠা মেলার আয়োজন হোটেল সারিনা ঢাকায়

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিবি কর্মকর্তাদের তালিকা মন্ত্রণালয়ে

আইসিবি কর্মকর্তাদের তালিকা মন্ত্রণালয়ে

ইরান যুদ্ধের আঘাত দেশের পুঁজিবাজারে

পুঁজিবাজারে ফের ব্যাপক দরপতন

প্যারামাউন্ট টেক্সটাইলের মুনাফা কমেছে ৪ দশমিক ৬ শতাংশ

কেন্দ্রীয় ব্যাংকে ব্যবসা বান্ধব গভর্নর!

ব্যাংক একীভূতর উদ্যোগ অব্যাহত থাকবে: গভর্নর

লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET