Print Date & Time : 4 May 2026 Monday 9:52 pm

ইউনাইটেড ফাইন্যান্সের ক্যাটাগরি উন্নতি

শেয়ার বিজ ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে। ফলে আজ বুধবার (৬ আগস্ট) থেকে কোম্পানিটিকে বিদ্যমান ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ শ্রেণীতে স্থান করা হয়েছে।

আরআর/